ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমার বাসার সবারই পছন্দের একটি রেসিপি শেয়ার করব।আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমি কিসের রেসিপি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা আজকে আমি শেয়ার করব "ঝরঝরে সাদা পোলাও এর রেসিপি।" আমি রেসিপির প্রত্যেকটি ধাপ প্রথম থেকে শেষ অব্দি সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। আমি সবসময় এভাবেই রান্না করে থাকি এতে করে আমার রান্না করা পোলাও খুব ঝরে ঝরে হয়।

PhotoCollage_1704699796846-01.jpeg

20240105_151845-01.jpeg

তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
চিনিগুড়া আতপচাল
গাজর কুচি
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ
আদা-রসুন বাটা
সাদা এলাচ
দারচিনি
তেজপাতা
ঘি
লবণ
তেল

PhotoCollage_1704696630287-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে আমি এক কেজি পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে ভালোভাবে ধুয়ে একটি প্লাস্টিকের ডালায় তুলে রেখেছি যাতে পানি ঝরে যায়।

20240105_122342-01.jpeg

ধাপ-২

আমি পোলাও সব সময় রাইস কুকারে রান্না করি। এজন্য রাইস কুকার অন করে দিয়ে রাইস কুকার গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়েছি সাদা এলাচ, দারচিনি এবং তেজপাতা।

PhotoCollage_1704696651639.jpg

ধাপ-৩

এবার দিয়েছি পেঁয়াজকুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে আগে থেকে ছেঁকে রাখা চাল গুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।

PhotoCollage_1704696704708.jpg

ধাপ-৪

এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুবই ভালোভাবে ভাজতে হবে যাতে চালগুলো একদম ঝরঝরে হয়।

PhotoCollage_1704699576588.jpg

ধাপ-৫

এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি।

অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এবং যতটুকু চাল তার দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। তাহলে পোলাও ঝরঝরে হবে।

PhotoCollage_1704699660727.jpg

ধাপ-৬

এ পর্যায়ে ঢাকনাটি সরিয়ে আগে থেকে কুচি করে কাটা গাজরগুলো দিতে হবে।পোলাওয়ের মধ্যে গাজর কুচি দিলে খেতে খুবই সুস্বাদু লাগে।

PhotoCollage_1704699690685.jpg

ধাপ-৭

ভালোভাবে নেড়েচেড়ে গাজরের সঙ্গে পোলাও মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি।

PhotoCollage_1704699713863.jpg

ধাপ-৮

রান্নার শেষ পর্যায়ে উপর দিয়ে সামান্য ঘি দিয়ে দমে কিছুক্ষণ রেখে দিলেই রান্না কমপ্লিট।

PhotoCollage_1704699742263.jpg

❤️পরিবেশন❤️

এবার আমি একটি সার্ভিং প্লেটে পোলাও নিয়ে উপরে বেরেস্তা এবং গাজর দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করেছি।

20240105_151845-01.jpeg

20240105_151828-01.jpeg

বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে সাদা ফলও রান্না করলে আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করে আমি এই পোলাওয়ের সঙ্গে রোস্ট, সবজি এবং সালাদ বানিয়েছিলাম। সবাই খুব মজা করে খেয়েছি। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...cEsB7YzR4dFY16BsyLqmXyeeZ2dhcb9AiCRGv2QxRYEMWZK3MDWeaSUjuhffVgn2MrpTTHy4GCQWsyHzxiX6fnrryY4Qy1KBvyqWRwNXsKgUJjVhnUhL1YukxN.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

পোলাও আমার সব থেকে পছন্দের আপু। খুবই সুস্বাদু ভাবে আপনি পোলাও এর এই রেসিপি বানিয়েছেন। ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। বাসায় তো একবার বানিয়ে দেখবোই আমি।

 3 years ago 

আমার বাসাতেও সবাই পোলাও খেতে খুবই পছন্দ করে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি কথা বলতে আপু আমার একদম খাবারের মধ্যে পছন্দ একটি খাবার হচ্ছে পোলাও। আর সাদা পোলাও আমি গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালোবাসি। আপনার এ পোলা দেখে খিদে লেগে গেছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পোলাও ভাত দেখলে আমার মাথায় কাজ করে না। এটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। আপনি এত সুন্দর করে রান্না করেছেন এবং পাশাপাশি এত সুন্দর করে পরিবেশন করেছেন যা দেখে খেতে ইচ্ছে করছে। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পোলাওয়ের রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কি যে লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। ঝড় ঝড়ে পোলাও খেতে ভীষণ ভালো লাগে।আপনার পোলাও রেসিপিটি ভীষন লোভনীয় হয়েছে। পোলাওয়ে গাজর দেয়াতে খুব সুন্দর লাগছে দেখ।ধাপে ধাপে খুব সুন্দর করে রান্নার প্রনালী উপস্থাপন করেছেন। পরিবেশের ডেকোরেশন করেছেন অসাধারণ সুন্দর করে।সব মিলিয়ে দারুণ হয়েছে রেসিপিটি। ধন্যবাদ সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সাদা পোলাও আমার কাছে খুবই পছন্দের একটি খাবার। আপনার তৈরি রেসিপি বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি রান্নায় অনেক দক্ষ। আপনার থেকে অনেক রান্না শিখে গেছি আপু। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনা করায় পরবর্তীতে এটা তৈরি করতে অনেক সহযোগিতা করবে আমাদের। সুন্দর একটা লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কি যে বলেন ভাইয়া। আমি তো খুবই সাধারণ রেসিপি শেয়ার করি। আর সেগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুবই খুশি হলাম।সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পোলাও তৈরি করার সময় গাজর কুচি এবং ঘি ব্যবহার করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনার রেসিপিটিও দেখে মনে হচ্ছে সুস্বাদু হয়েছিল সাথে রোস্ট হলে এখন জমে যেত। 😋😋

 3 years ago 

হ্যাঁ আপু গাজর কুচি এবং ঘি ব্যবহার করলে পোলাও খেতে খুবই সুস্বাদু হয়। আমার এই পোলাও খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আর আমরা এই পোলাও রোস্টের সঙ্গেই খেয়েছিলাম।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার পোলাও রেসিপি আজকে আপনি আমাদের মাঝে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। এত সুন্দর লোভনীয় রেসিপিগুলো সত্যি দেখে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আপনি কিন্তু রেসিপি তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রয়োজনীয় উপাদানগুলো দারুন ভাবে তালিকা বদ্ধ করেছেন। খুবই ভালো লাগলো সুন্দর রেসিপি দেখে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

মাংসের সাথে বা রোস্টের সাথে সাদা পোলাও খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনার রেসিপিটি দেখে এখনি খেতে ইচ্ছে করছে। পরিবেশন টাও বেশ লোভনীয় ছিল। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তার তৈরি করে নিতে পারবে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমি সব সময় পোলাও এভাবেই রান্না করি আপু। আমার কাছে খুবই সহজ মনে হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38