অনেক দিন পর প্রিয়জনের সাথে কাটানো সুন্দর মহূর্ত❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

couple-1375125_1280.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। অনেকদিন পর আমি এবং আমার প্রিয়জন খুব ভালো একটি এই মুহূর্ত কাটিয়েছি গতকাল রাতে বাহিরে গিয়ে। সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন হলো দুজন মিলে রাতে ঘুরতে যাওয়া হয় না। আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন আপনাদের ভাইয়ার চেম্বার ছিল। রাত আটটায় কিংবা নয়টায় চেম্বার বন্ধ করে আমরা দুজন মিলে হাঁটতে বের হতাম। প্রায় তিন বছর পর গতকাল আবারো দুজন একান্তে কিছু সময় কাটিয়েছি। এটা আমার জন্য অনেক ভালো লাগার ছিল।

গতকাল বাবু সারাদিন ঘুমায়নি অনেক জ্বালাতন করেছিল আমাকে। সারাদিন দৌড়াদৌড়ি করে এতই ক্লান্ত ছিল যে ইফতারের কিছু আগ মুহূর্তে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে প্রায় নয়টার দিকে উঠেছিল। হঠাৎ করেই আপনাদের ভাইয়া অফার করলো যে চলো একটু বাহিরে হাঁটাহাঁটি করে আসি। সারাদিন রোজা রাখার পর ইফতার সেরে বেশ ক্লান্ত লাগে কিছুতেই মন চাইছিল না বাহিরে যেতে। তবে সে খুব করে চাইছিল আমি যেন বাহিরে যাই তার সঙ্গে। তাই আর না করতে পারলাম না। সবাই রেডি হয়ে হাঁটতে শুরু করলাম।যেহেতু বাবু ছিল সাথে তাকে নিয়ে তো খুব একটা হাঁটাহাঁটি করা যায় না। তাই আমরা একটি রিকশা নিলাম।

আমরা প্রথমে একটি চায়ের দোকানে গিয়েছিলাম। সেখানে আপনাদের ভাইয়া এবং বাবু চা খেয়েছিল। আমার চা খেতে ইচ্ছে করছিল না কারণ ইফতারে অনেক কিছু খেয়েছিলাম পেট পুরা ভরা ছিল। আর একটা কথা বলে রাখি আমার ছেলে কিন্তু খুব চা পছন্দ করে। ও গরম চা অনেক সুন্দর করে একা একাই খেতে পারে। যাইহোক বাবা ছেলের চা খাওয়া শেষ হলে আমরা আবারও রিকশা নিয়ে শহরের অলি গলিতে ঘুরতে লাগলাম। রাতে শহর একদম ফাঁকা থাকে তাই ঘুরতে বেশ ভালোই লাগছিল।

আপনাদের ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল কিছু খাব কিনা ফুচকা কিংবা অন্যান্য খাবার।যেহেতু আমি বাসায় খাওয়া-দাওয়া করেছিলাম তাই আর কোন কিছুই খাইনি।আমরা প্রায় রাত ১১ঃ০০ টা পর্যন্ত ঘুরে ছিলাম। আপনাদের ভাইয়া বারবার সেই আগের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিলো।যদিও আগের দিনগুলোই বেশি রঙিন ছিল। এখন কেমন জানি সবকিছু দায় সাড়া হয়ে গিয়েছে। তারপরও বেশ ভালো লাগছিল কারণ বাবু ছিল আমাদের সাথে। এটা অন্যরকমই একটা ভালো লাগা কাজ করছিল মনে।

যাইহোক সেহরিতে উঠতে হবে তাই তাড়াতাড়ি বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। অনেকদিন পর বেশ ভালো মুহূর্ত কাটিয়েছি। এমন দিন জীবনে বারবার ফিরে আসুক। তবে রাতের বেলা বেরিয়েছিলাম তাই কোন ফটোগ্রাফি করতে পারিনি। শুধু আমি নই প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে আমাদের সবারই ভালো লাগে। সবাই সবার প্রিয়জনকে নিয়ে অনেক ভালো থাকুন সেই কামনা করে আজকের ব্লগটি শেষ করছি।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর হয়েছে পোস্টটি আপু। প্রিয়জনদের সাথে একান্ত সময় কাটানোর মূহুর্ত আসলেই মধুর। ব্যস্ত জীবনে এরকম একন্তা মূহুর্ত আসলে টনিক হিসেবে কাজ করে। আপনাদের তিন জনের জন্যই শুভ কামনা।অনেক আনন্দে থাকুন। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

দোয়া রাখবেন আপু আমাদের জন্য যেন এভাবেই একে অপরের সাথে সারাটা জীবন থাকতে পারি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ তাহলে তো বেশ ভালই লাগলো আপনার। যেহেতু প্রিয় মানুষের সাথে বেশ ভালো একটি সময় কাটালেন রাতে বের হয়ে। সত্যিই মাঝে মাঝে এমন সুন্দর সময় কাটানো আমাদের সকলের জন্য জরুরী। কারণ এর কারণেই ঘনিষ্ঠতা অনেক বেশি বেড়ে যায় সম্পর্কের মধ্যে। দুইজনে মিলেই পুরাতন দিনের স্মৃতিগুলো স্মরণ করলেন অনেক বেশি ভালো লাগে সে গল্পগুলো করতে আমারও। অনেক হাঁটাহাঁটি করলেন তাহলে দুইজনে মিলে। বেশ ভালই লাগলো আপনার আজকের সেই মুহূর্তটি পড়ে।

 2 years ago 

হ্যাঁ আপু অনেকদিন পর দুজন একান্তে কিছু মুহূর্ত কাটিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল সেদিনের রাতের ঘোরাঘুরির সময়টা।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেকদিন পর আপনি ভাইয়ের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন, জেনে খুব ভালো লাগছে আপু। আসলে প্রিয় মানুষটার সাথে এভাবে রিক্সায় করে ঘুরাঘুরি করা এবং সুন্দর সময় কাটানোর যে কি আনন্দের, সেটা শুধুমাত্র তারাই বুঝতে পারে যাদের এরকম প্রিয় মানুষ রয়েছে। তবে সময়ের সাথে সাথে আসলেই কেন জানিনা এই ভালোলাগাটা অনেকটা দায় সারা হয়ে যায়, এই কথাটা কিন্তু একেবারেই সঠিক।

 2 years ago 

প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে আমাদের সবারই ভালো লাগে ভাইয়া। আমারও বেশ ভালো লেগেছিল অনেকদিন পর তার সাথে এমন সুন্দর মুহূর্ত কাটিয়ে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে আমাদের সবারই ভালো লাগে ভাইয়া।

এটা তো অবশ্যই ঠিক কথা আপু। যাইহোক, আপনারা সবসময় এমন সুন্দর সময় কাটান, সেই প্রার্থনা করি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62618.94
ETH 1665.15
USDT 1.00
SBD 0.42