আলু,বেগুন দিয়ে শুঁটকি মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে শুঁটকি মাছের মজাদার চচ্চড়ি রেসিপি। আমি এর আগেও অনেকগুলো ব্লগে বলেছি শুঁটকি মাছ আমার খুবই পছন্দের খাবার। অনেকেই আছেন শুঁটকি মাছের গন্ধ সহ্য করতে পারেন না তবে আমার কাছে শুঁটকি মাছের গন্ধটাই বেশি ভালো লাগে। যাক একেক জনের পছন্দ একেক রকম। শুঁটকি মাছ ভুনা, ভর্তা কিংবা এভাবে চচ্চড়ি রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। বলতে গেলে শুঁটকি মাছের যেকোনো রেসিপিই আমার পছন্দের। তবে আমার মনে হয় বেগুন দিয়ে শুঁটকি মাছ রান্না করলে একটু বেশি ভালো লাগে খেতে। যাইহোক বেশি কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই।

20240405_152133-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
আলু
বেগুন
শুঁটকি মাছ
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ ফালি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1712391823479-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে আলু এবং বেগুন কুচি করে কেটে ধুয়ে নিয়েছি।

20240405_144920-01.jpeg

ধাপ-২

এবার চুলায় একটি পাতিল বসিয়ে শুঁটকিগুলো হালকা ভেজে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ জ্বাল করে নিয়েছি যাতে শুঁটকির ভিতরে থাকা ময়লা গুলো বের হয়ে যায়।জ্বাল করা হয়ে গেলে এবার শুঁটকি গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

PhotoCollage_1712391966383-01.jpeg

ধাপ-৩

এবার রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে।

PhotoCollage_1712392390304-01.jpeg

ধাপ-৪

পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা জিরা-ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

PhotoCollage_1712392468614-01.jpeg

ধাপ-৫

ভালোভাবে মসলা কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা শুঁটকিগুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে।

PhotoCollage_1712392516459-01.jpeg

ধাপ-৬

এবার শুঁটকি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা আলু এবং বেগুন কুচি দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আরো পাঁচ মিনিটের মত কষিয়ে রান্না করে নিতে হবে।

PhotoCollage_1712392578237-01.jpeg

ধাপ-৭

এটি রান্না শেষ ধাপ। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মত। এবার রান্নাটি যখন একদম গায়ে মাখা হয়ে যাবে তখন এই চচ্চড়ি রেসিপিটি নামিয়ে নিতে হবে।

PhotoCollage_1712392633144-01.jpeg

ফাইনাল লুক

20240405_152133-01.jpeg

20240405_152102-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা কে কে আমার মতো শুটকি মাছের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

এই শুটকি মাছের রেসিপি সবাই পছন্দ করে না। তবে শুটকি মাছের মজাদার রেসিপি আমার খুবি ভালো লাগে। অনেকেই এই মাছ পছন্দ করে থাকে। আপনার রেসিপি পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দেখেও সুস্বাদু মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া অনেকেই শুঁটকি মাছ পছন্দ করে না। তবে আমার কাছেও শুঁটকি মাছের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাঁচকি শুঁটকি আমার কাছে খেতে ভালোই লাগে।এভাবে আলু বেগুন দিয়ে ভুনা করে খেতে বেশ ভালো লাগে।আপনার রেসিপির কালারটা বেশ দারুন হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

এগুলো চ্যালা মাছের শুঁটকি ছিল আপু।যাইহোক অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বেগুন আমার কাছে খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে এরকম শুটকি কিংবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে খেতে। শুটকি দিয়ে বেগুন রান্না করলে বেশ সুস্বাদু হয়। আপনার রেসিপিটি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু বেগুন শুঁটকি মাছ এবং ইলিশ মাছের সাথে রান্না করলে বেশ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেগুন আলু দিয়ে শুটকি মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আসলে এভাবে শুটকি মাছের রেসিপি তৈরি করলে খেতে খুবই মজাদার হয়। আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বি ভাইয়া বেগুন আলু দিয়ে শুটকি মাছের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমাদের মাঝে খুব সুন্দর একটি লোভনীয় রেসিপি নিয়ে এসেছেন। আলু ও বেগুন দিয়ে শুঁটকি মাছের চচ্চড়ি রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি রান্নার প্রক্রিয়াটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। শুঁটকি মাছ আপনার এত পছন্দ জেনে ভালো লাগলো। শুঁটকি মাছ খেতে আমারও খুব ভালো লাগে। তবে আগে শুঁটকি মাছের গন্ধ একদমই সহ্য করতে পারতাম না।

 2 years ago 

অনেকেই আছে আপু শুঁটকি মাছের গন্ধ পছন্দ করে না। তবে আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

ঠিক বলেছেন আপু আমার কাছে শুঁটকি মাছের গন্ধটাই ভালো লাগে । খাওয়ার সময় যদি শুঁটকি মাছের গন্ধটা না আসে তাহলে সেটা কি আর শুঁটকি মাছ হলো নাকি । এই রোজার ভিতর দুপুরবেলা আপনার এই শুঁটকি মাছের তরকারি দেখে তো আমার খুবই লোভ লাগছে । আমার কাছে শুঁটকি মাছ খেতে খুবই ভালো লাগে । দারুন সুন্দর কালার হয়েছে আপনার তরকারির । খেতে মনে হয় খুবই ভালো হয়েছিল ।

 2 years ago 

আমার কাছেও সেটাই মনে হয় শুঁটকি মাছের গন্ধটাই তো আসল। আপনার শুঁটকি মাছ পছন্দ জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুটকি মাছ আমাদের দিকে খাওয়ার তেমন একটা প্রচলন নেই। অনেক জায়গা শুটকি মাছ খুবই ফেভারিট । আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। অনেকবার খাওয়া হয়েছে। আপনি আজকে আলু বেগুন দিয়ে শুটকি মাছের দারুন চচ্চড়ি রেসিপি করেছেন । রেসিপির কালারটা অনেক সুন্দর ছিল। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপির কালার টা যেমন সুন্দর ছিল খেতেও বেশ সুস্বাদু হয়েছিল ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুটকি মাছ ভীষণ সুস্বাদু মাছ। আমার ভীষণ পছন্দের এই মাছ।আপনি চমৎকার সুন্দর করে শুটকি মাছ ভুনা করেছেন। চমৎকার হয়েছে আপনার শুটকি মাছ ভুনা।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার করে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে গঠনমূলক একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

শুটকি মাছ ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে রান্না করলে খেতে ও অনেক মজা লাগে। আপু আপনি আজকে আলু বেগুন দিয়ে শুটকি মাছের মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে তো মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু শুটকি মাছের এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38