বছরের প্রথম গাছ পাঁকা আম খাওয়ার অনূভুতি 🥭

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। গতকাল বছরের প্রথম গাছ পাঁকা আম খেয়েছি সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। গত দুইদিন আগে গ্রামে এসেছি। কিছুদিন আগেই শহরে ফিরেছিলাম বাবু অসুস্থ হওয়ায়। ভেবেছিলাম বাবু সুস্থ হলে তারপরে গ্রামে আসব কিন্তু আমরা সব সময় যেটা ভেবে রাখি সেটা কখনোই হয় না। আমাদের শহরের বাসার সামনের একটা বিল্ডিং ভাঙ্গা চূড়ার কাজ চলছে। ভীষণ দূষণ হচ্ছিল। কিছুতেই বাসায় থাকা যাচ্ছিল না। না ঘুমাতে পারছিলাম না শান্তিতে থাকতে পারছিলাম। তাই বাধ্য হয়ে আবারো গ্রামে আসতে হলো।

20240520_140528.jpg

গ্রামে এসে দেখলাম আমার মা ভীষণ ব্যস্ত।বাড়িতে ধান এসেছে। যদিও আমি এসব কাজ খুব একটা পারিনা তারপরও অন্তত রান্নাবান্নার কাজে তো মাকে সাহায্য করতে পারব এটা ভেবে অনেকটা ভালো লাগছিল। গতদিন বিকেল বেলা মা আর আমি রান্নাঘরে রান্না করছিলাম।আমাদের বাড়ির মধ্যে বড় একটি আম গাছ আছে। আমগুলো খুবই মিষ্টি এবং ভালো আমি অন্যান্য গাছের আম খুব একটা খাই না শুধুমাত্র এই গাছের আমই খাই।এই গাছের আম কাঁচা খেতেও খুব ভালো। অন্যান্য গাছের থেকে এই গাছের আম সবার আগে পাঁকে।

20240520_140703.jpg

20240520_140637.jpg

20240520_140603.jpg

যাইহোক মা রান্না করছিলেন আর আমি পাশে বসে ছিলাম। হঠাৎ গাছের দিকে চেয়ে দেখার একটি আম পেঁকে রসে ফেটে গেছে।ছোট বোনকে বললাম ও অনেক খুশি হয়ে ছাদে উঠে আমটি পেড়ে আনে।এরপর আমটি কেটে অল্প অল্প করে সবাই খেলাম।খুবই মিষ্টি ছিলো।বাবুকে অনেক খাওয়াতে চাইলাম কিন্তু সে কিছুতেই খেলো না। যাইহোক পরে আমরাই খেলাম।প্রথমবার কোনো কিছু করা বা খাওয়ার অনূভুতি অন্যরকম।

তো যাইহোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

অবশেষে আপনি পাকা আম খেতে পেরেছেন দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি খুবই সুন্দর করে পাকা আম খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে বেশ ভালো লাগলো।আর অল্প কিছু দিনের মধ্যে‌ আমরা ও পাকা আম খেতে পারবো, এই আশায় ব্যক্ত করছি।

 2 years ago 

অবশেষে গাছপাঁকা আম খেতে পেরে বেশ ভালো লাগছিল।হ্যাঁ ভাইয়া আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি আম পাঁকতে শুরু করবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শহরের গ্রামের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য।
আমার তো সব সময়ই পিছুটানে গ্রামের সুন্দর পরিবেশ শহরে যেন আমার দম হয়ে আসে।
আসলে আমরা যা ভেবে রাখি কখনই সেটা ভাবার মত হয় না একটু হইলেও ব্যতিক্রম হয়ে যায় হয় ভালো না হয় খারাপ।
বিল্ডিং ভাংগার শব্দে আসলেই অনেক বিরক্তিকর লাগে বেশ কিছুদিন আগে আমার বাসার পাশে এরকম একটা কাজ হয়েছে সেটা থেকে আমি বুঝেছি।
গ্রামে এসে এবছরের প্রথম পাকা আম খাওয়ার অনুভূতি দারুন ভাবে উপস্থাপন করেছেন সেই সাথে ফটোগ্রাফি দেখেই কিন্তু লোভ হচ্ছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাসার আশেপাশে যদি কনস্ট্রাকশনের কাজ শুরু হয় তাহলে শব্দে থাকা যায় না। আর ভীষণ বিরক্ত লাগে। আবারও গ্রামে গিয়ে ভালোই করেছেন আপু। যাই হোক গ্রামের বাসায় গিয়ে বছরের প্রথম পাকা আম খেয়েছেন দেখে ভালো লাগলো। নিজের গাছের আম খাওয়ার আনন্দই আলাদা।

 2 years ago 

একদম বিরক্ত লাগছিল আপু অতিরিক্ত শব্দে একদম বাসায় থাকাই যাচ্ছিলো না। গাছের প্রথম ফল সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার আনন্দ আলাদা আপু।

 2 years ago 

যন্ত্রণার একটি বিষয় আশে পাশে যদি কোন কনস্ট্রাকশনের কাজ হয় তা। আমরা যার ভুক্তভোগী। দারুন একটি পোস্ট দেখলাম। আপনার এমন আম দেখে তো আমার বেশ খেতে মন চাচ্ছে। ধন্যবাদ এমন সুুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আর কিছুদিনের অপেক্ষা তাহলে আম পাঁকতে শুরু করবে তখন মন ভরে খেতে পারবেন আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আম তাহলে পেকেছে আপনার বাসার গাছে। আমাদের এইদিকে তো এখনো আম পাকতে প্রায় এক মাসের মত দেরি আছে। খেতে নাইবা বললাম দেখতে তো পারলাম যে আমপাকা শুরু হয়ে গিয়েছে। তবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের আম ইতিমধ্যেই বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের হাড়িভাঙ্গা আম এটা সঠিক সময়েই পাওয়া যাবে যখন আমের অত্যন্ত দারুন স্বাদ হবে। আম খাওয়া নিয়ে সুন্দর অনুভূতি লিখেছেন আপনি ধন্যবাদ।

 2 years ago 

আমাদের এখানে প্রায় গাছের আমই পেঁকে গেছে। আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা। আর গাছ পাকা আম হলে তো আর কোনো কথাই নেই। আমের ছবি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। কারণ আম আমার ভীষণ পছন্দ। পোস্টটি পড়ে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আম আমারও খুবই পছন্দের ভাইয়া। তাইতো প্রথম গাছ পাঁকা আম খেতে পেরে বেশ ভালো লাগছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

ভালোই হয়েছে আপু, আবার গ্রামে চলে এসেছেন। অন্তত আপনার মাকে তো কাজে সাহায্য করতে পারছেন এখানে এসে। যাইহোক, আমরা কিন্তু এখনো পর্যন্ত পাকা আম খাইনি আপু। আর এদিকে আপনি নিজের গাছের পাকা আম খেয়ে বসে আছেন, দেখে তো একটু হিংসা হচ্ছে, তবে সেই সাথে ভালোও লাগছে। হা হা হা...🤭

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটা ঠিক বলেছেন গ্রামে এসে মাকে অনেক সাহায্য করতে পারছি। অন্তত রান্না গুলো নিজের হাতে করছি যাতে মায়ের কষ্ট একটু কম হয়।চলে আসেন ইন্ডিয়া থেকে আম খেতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

গরমের মজাই হচ্ছে বিভিন্ন রকমের রসালো ফল। দীর্ঘ অনেক দিনের অপেক্ষার পর বছরে প্রথম বারের মতো আম খাওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন।আসলেই এই অনুভূতি বেশ দারুণ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু বছরের প্রথম আম খাওয়ার অনুভূতি অন্যরকম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38