আলু দিয়ে পেঁয়াজকলির মজাদার ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পেঁয়াজের কলি ভাজির রেসিপি। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজকলি পাওয়া যায়। এই পেঁয়াজকলি আমরা কাঁচাও খেয়ে থাকি ভাতের সঙ্গে। আমার তো বেশ ভালো লাগে খেতে। আবার পেঁয়াজকলি বিভিন্ন রেসিপিতে ব্যবহার করলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি বিভিন্ন চচ্চড়িতে বেশিরভাগ ব্যবহার করে থাকি। আর সকালে রুটি সঙ্গে মাঝেমধ্যে এভাবে ভাজি করি খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপিটি খুবই সহজ এবং খেতেও সুস্বাদু হয় এজন্য আমার কাছে বেশ পছন্দের একটি রেসিপি এটি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

PhotoCollage_1707209627298.jpg

রেসিপিতে ব্যবহৃত সব উপকরণ এবং প্রস্তুত প্রণালী নিচে তুলে ধরা হলো।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
পেঁয়াজ কলি
আলু
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ ফালি
আদা-রসুন বাটা
হলুদ গুঁড়া
পাঁচফোড়ন
লবণ
তেল

PhotoCollage_1707208084491-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে পেঁয়াজ কলি এবং আলু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

20240205_122717-01.jpeg

ধাপ-২

এবার রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়েছি পাঁচফোড়ন।

20240205_122820.jpg

ধাপ-৩

পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়েছি।

20240205_122837.jpg

ধাপ-৪

এবার পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি হালকা করে ভেজে নিয়েছি।

20240205_123031.jpg

ধাপ-৫

এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা সবজি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি।

20240205_123114-01.jpeg

20240205_123206-01.jpeg

ধাপ-৬

এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ এবং সামান্য আদা-রসুন বাটা দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

20240205_123226-01.jpeg

20240205_123322-01.jpeg

ধাপ-৭

পেঁয়াজকলি এবং নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি।

20240205_124512-01.jpeg

20240205_130258-01.jpeg

❤️ফাইনাল লুক❤️

20240205_151846-01.jpeg

20240205_151839-01.jpeg

20240205_151829-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আপনারা কখনো এভাবে খেয়েছেন কিনা আমাকে জানাবেন আর যারা খাননি তারা একবার হলেও এভাবে রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাত কিংবা রুটি বা পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

ভাজির কালার দেখেই লোভে পড়ে গেলাম। খেতে যে খুব মজার হয়েছিল তাতে সন্দেহ নেই। এরকম গোল লাল আলু দিয়ে পেঁয়াজ কলির ভাজি সত্যি অসাধারণ। আমিও মাঝে মাঝে করি। রন্ধন প্রানালী খুবেই সহজ করে দিয়েছেন, যাতে এটা দেখে সহজে যে কেউ তৈরি করে ফেলতে পারে। প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। আলু দিয়ে পেঁয়াজ কলির মজাদার ভাজির রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধনযবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আলু দিয়ে পেঁয়াজকলি ভাজি রেসিপি টা খেতে আমার খুবই ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আলু পেঁয়াজ কলির ভাজি করেছেন আপু,যেটা দেখতে খুবই লোভনীয় লাগছে।যদিও এই সবজিটি আমার পছন্দ না।আমাদের বাসায় খাওয়া হয়না,মেসে খেয়েছিলাম কয়েকবার ।মিষ্টি লাগে এজন্য খেতে ভালো লাগেনা আমার কাছে।তবে আপনার ভালো লাগে আর আপনারা এটা কাচাও খেয়ে থাকেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকেই পছন্দ করে না আপু তবে আমার খেতে খুব ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পেয়াজকলি খুব একটা খাওয়া হয় না। আপনি পেঁয়াজকলি এবং আলু দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন । আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। এরকম ভাজি গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। তবে কোনো ভাজির সাথে কখনো পাঁচফোড়ন ব্যবহার করে খাওয়া হয়নি এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমি মাংস এবং ভুনা ছাড়া সব রেসিপিতেই পাঁচফোড়ন ব্যবহার করি। খেতে বেশ ভালো লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে পেঁয়াজকলি দারুন এক রেসিপি তৈরি করে দেখেছেন দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আসলে এই জাতীয় রেসিপিগুলো আমার খুবই প্রিয়। কারণ সবজি জাতীয় রেসিপি খেলে যেমন শরীরের উপকার, ঠিক তেমনি একটু ভালো করে রানতে পারলে সেগুলো খুবই সুস্বাদু হয়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পেঁয়াজকলি আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু এভাবে পেঁয়াজকলি রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু মাত্রই আমি এই রেসিপি খেয়ে কমেন্ট পড়তে এসেছি এসেই আপনার পোস্টটি চোখে পড়ে গেল। আসলে এমন রেসিপি খেতে খুবই স্বাদ লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ্! বেশ ভালো তো। আমারও খুবই ভালো লাগে এই রেসিপিটি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পেঁয়াজ কলি এবং আলু দিয়ে এই চমৎকার রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। এই রেসিপিটা আমি মাঝে মাঝে তৈরি করে খাই। আমার কাছে তো গরম গরম রুটি সঙ্গে এটি খেতে ভীষণ মজা লাগে। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমিও এই রেসিপিটি খুবই পছন্দ করি।গরম ভাত কিংবা রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে সকালে এ ধরনের রেসিপি ভাজি করে রুটির সাথে খান সত্যি বেশ ভালো ব্যাপার। পেঁয়াজের কালি আর আলু সংমিশ্রণে সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আবু দেখতে অনেক লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38