দীর্ঘদিন গ্রামে থাকার পর শহরে ফেরার পালা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240503-WA0003.jpg

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ গ্রামে থাকা শেষ দিন। বিকেলেই শহরে ফেরার পালা বেশ কিছুদিন থাকলাম প্রায় ২০ দিনের মতো। যদিও এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ করে বাবু অসুস্থ হয়ে যাওয়ায় যেতে হচ্ছে। কারণ এখানে ভালো কোনো ডাক্তার নেই যে বাবুকে দেখাবো। যদিও আবহাওয়া চেঞ্জের কারণে এই অসুস্থতা। তারপরও কোনো রিক্স নিতে চাচ্ছি না। তাই বাধ্য হয়ে যেতেই হবে।

আমরা মেয়েরা যতটা খুশি নিয়ে বাবার বাড়িতে আসি ঠিক তার থেকে বেশি কষ্ট নিয়ে শ্বশুরবাড়িতে কিংবা নিজ কর্মস্থলে ফিরি। আর সত্যি কথা বলতে শহরে থাকতে আমার একদমই ভালো লাগেনা। অনেকেই আছে শহরে থাকতে পছন্দ করেন কিন্তু আমার কাছে কেন জানি শহরের বন্দী জীবনটা একদমই ভালো লাগেনা। তাইতো গ্রামে আসলে একদম যেতে ইচ্ছে করে না।

গত দুইদিন আগে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর আমার ছেলেটা গ্রামে আসলে কোনভাবেই ঘরে থাকতে চায় না বৃষ্টির মাটিটা একটুও ঠান্ডা হয়ে গিয়েছিল আর সেই মাটিতে ও খেলাধুলা করেছে অনেকক্ষণ।তারপরেই জ্বর বাঁধিয়ে বসেছে। গতকাল রাত বেশি। থেকেই জ্বর থেমে যাচ্ছে আবারও প্রচুর ঝড় উঠছে। আজ সারারাত ঘুমাতে পারিনি। খুব বিরক্ত করছিল। যাইহোক এখন সবাই সাবধানে থাকবেন। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন।

বাসায় গিয়ে আমার করুণ দশা হবে এটা আমি আগে থেকেই বুঝতে পারছি। একেতো বাবু অসুস্থ তার উপর আবার বাসাবাড়ি পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। এতদিন বাসায় ছিলাম না না জানি বাসার কি অবস্থা হয়ে আছে। ভেবেছিলাম ছোট বোনকে সাথে নিয়ে যাব কিন্তু এখন থেকে শনিবারেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা তাই আর ও আমার সঙ্গে যেতে পারছে না। কি আর করার সব দিক একাই আমাকে সামলাতে হবে। এই ভেবে আরও খারাপ লাগছে একদমই যেতে ইচ্ছে করছে না।

যাইহোক সবাই আমার বাবুর জন্য দোয়া রাখবেন। যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগ্রই আবারো গ্রামে চলে আসব। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রাম হচ্ছে প্রশান্তির জায়গা। প্রচন্ড রোদ গরমের মধ্যে মানুষ প্রশান্তির খোঁজে গ্রামে আসে। তবে অনেক রোদ গরমের পর যখন বৃষ্টি হল এই মুহূর্তে আমাদের কিন্তু বৃষ্টিতে ভেজা মোটেও ঠিক নয়। আজকে আপনার বাবু বৃষ্টিতে ভিজে গেছে তাই সর্দি জ্বর লেগে গেছে। বাচ্চারা অতিষ্ঠ হয়ে গেছিল তাদের অপরাধ কি, তারা তো শান্তি পছন্দ করে তাই না। যাহোক অবশ্যই বাবুর যত্ন নিতে হবে। শহরে ফিরেও অবশ্যই বাবুর দিকে খেয়াল রাখবেন।

 2 years ago 

বাবু বৃষ্টিতে ভিজেনি ভাইয়া বৃষ্টি ভেজা মাটিতে শুধু খেলা করেছে তাতেই এই অবস্থা। যাইহোক দোয়া রাখবেন বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

 2 years ago 

আসলে নিজের বাবার বাড়িতে আসার সময় মনের মধ্যে আনন্দ কাজ করে। কিন্তু বাবার বাসা থেকে ফেরার সময় মনের মধ্যে অনেক টা কষ্ট কাজ করে।এটা আসলে প্রকৃতির নিয়ম। গত কয়েকদিন ধরে বাবার বাড়িতে বেশ ভালো সময় কাটিয়েছেন। অবশেষে আপনাকে নিজের কর্মস্থল শহরের মধ্যে যেতে হচ্ছে। আসলে জীবন যেখানে যেমন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া খুবই খারাপ লাগছিল বারবার থেকে আসার সময়। কিন্তু কি করব এটাই তো প্রকৃতির নিয়ম মানতেই হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাবুর অসুস্থতার কথা শুনে সত্যিই অনেক খারাপ লেগেছে। যেহেতু গ্রামের দিকে ভালো ডাক্তার নেই তাই তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হয়েছে। তবুও এবার বেশ কিছুদিন গ্রামে ছিলেন। যাইহোক আপু বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি।

 2 years ago 

হ্যাঁ আপু গ্রামে ভালো ডাক্তার নেই যে বাবুকে দেখাবো। তাই বাবুকে ভালো ডাক্তার দেখানোর জন্য শহরে ফিরতে হলো। এখন অনেকটাই ভালো আছে।

 2 years ago 

২০ দিনের মতো ছিলেন তাহলে তো বেশ খানিকটা সময় বাবার বাড়িতে কাটিয়েছেন আপু । আসলে আসতে যতটা ভালো লাগে যাওয়ার সময় ঠিক ততটাই খারাপ লাগে । আর ছোট বাচ্চারা একটু খোলামেলা পরিবেশ পেলে এলোমেলো চলাফেরা করে তখন অসুস্থ হয়ে পড়ে । এখন তো বাসায় গেলে আপনাকে সব সামলাতে হবে একটু তো অসুবিধা হবে । বোনকে নিয়ে আসতে পারলে অবশ্য ভালো হতো কিন্তু কি আর করার একা একাই নিজেকে এখন সবকিছু করতে হবে ।

 2 years ago 

এতদিন ছিলাম আপু তাও আমার কাছে কম মনে হচ্ছিল। আসলে বাবু সুস্থ থাকলে আরো হয়তো বেশ কিছুদিন থাকতাম। যাইহোক কি আর করার হঠাৎ করে বাবু অসুস্থ হয়ে পড়ল তাই শহরে ফিরতে হলো। হ্যাঁ আপু ছোট বোন সাথে থাকলে একটু সুবিধা হয় কিন্তু ওর স্কুল খোলা এখন। আসতে পারেনি তাই সবকিছু একাই সামলাতে হচ্ছে আমাকে।

 2 years ago 

আপনার ব্লগটি পড়ে খুব খারাপ লাগলো আপু। যেহেতু বাবু অসুস্থ তাই আপনাকে গ্রাম থেকে শহরে যেতে হচ্ছে। আপনি একদম ঠিক বলছেন যখন আমরা শহরে থেকে বাচ্চাদেরকে বড় করতেছি শহরে সুবিধা ডাক্তার দেখাতে। যখন গ্রামে যায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তখন অনেক বেশি অসহায় লাগে। কিন্তু গ্রামের বাচ্চারা ঠিকই বড় হচ্ছে ডাক্তার দেখিয়ে। কিন্তু যারা যে পরিবেশে থাকেন তাদের সেই পরিবেশে ভালো লাগে। অবশেষে আপনি শহরে ফিরলেন আপনার বাবুর জন্য দোয়া রইল।

 2 years ago 

গ্রামের ওই হাতুড়ে ডাক্তার গুলো আমার একদম পছন্দ না আপু। যদি আমার গ্রামে থাকতে ভালো লাগে তবে ডাক্তারের ব্যাপারে কোন কম্প্রোমাইজ করি না। দোয়া রাখবেন আপু যেন বাবু দ্রুত সুস্থ হয়ে যায়।

 2 years ago 

আপনার বাবু যেহেতু অসুস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে গ্রামে না থেকে ভাল ডাক্তার দেখানোই উচিত বলে আমি মনে করি আপু। তবে আপু, আমি নিজেও কিন্তু আপনার মত, শহর একদমই পছন্দ করি না। গ্রাম আমার অনেক ভালো লাগে। তবে শহরে ফিরে আপনার কষ্ট হবেই। যেহেতু এতদিন গ্রামে ছিলেন, সেজন্য বাড়ির অবস্থা অবশ্যই অগোছালো হয়ে গেছে। তারপর আবার বাবুর অসুস্থতা। যাই হোক, আশা করা যায় সবকিছু ঠিক হয়ে যাবে।

 2 years ago 

বসবাসের জন্য শহর আমার একদমই ভালো লাগেনা। তবে ডাক্তার সহ অন্যান্য সুবিধার জন্য শহরে থাকা ভালো। বাসার কথা আর বলবেন না ভাইয়া একদম অপরিষ্কার হয়ে থাকে যখন থাকি না বাসায়। আর এসে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যায়। যাইহোক সবকিছু সামলে নিয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39