রেসিপিঃ লইট্টা শুটকি ভুনা

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আমি আজ শেয়ার করবো লইট্টা শুটকি ভুনা রেসিপি। অনেকেই আছেন শুটকির গন্ধ সহ্য করতে পারেনা আর আমার কাছে শুটকির গন্ধ টাই বেশি লাগে।এক কথায় বলতে গেলে শুটকি মাছ আমার খুবই পছন্দের। আমাদের কক্সবাজারের সামশুন নাহার আপুর অন্যান্য রেসিপির মধ্যে উনার শুটকির রেসিপি গুলো আমি বরাবরই অনেক পছন্দ করি। উনার তৈরি শুটকির রেসিপি গুলো দেখলে আমার লোভ লেগে যায়।আমি যেভাবেই রান্না করি না কেনো উনার রেসিপির মতো লোভনীয় হয়না।যাইহোক শুধু উনিই না আরো অনেকেই আছেন যারা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করে থাকেন।

PhotoCollage_1704963496721-01.jpeg

তো যাইহোক বন্ধুরা অনেক কথাই বললাম এবার রেসিপিতে চলে যাই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
লইট্টা শুটকি
পেঁয়াজ কুচি
রসুনকুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
সাদা এলাচ
দারচিনি
তেজপাতা
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1704963181590-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

#ধাপ-১

প্রথমে শুটকি গুলোকে ছোট ছোট করে কেটে চুলায় পাতিল বসিয়ে শুটকি গুলোকে ভেজে নিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

PhotoCollage_1704963299907-01.jpeg

ধাপ-২

এবার রান্নার জন্য চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়েছি গরম মসলার ফোড়ন।

PhotoCollage_1704963323829-01.jpeg

ধাপ-৩

এবার অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজ কুচি গুলো ভেজে নিয়েছি।

PhotoCollage_1704963339274-01.jpeg

ধাপ-৪

পেঁয়াজ ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা এবং বাটা মশলা গুলো দিয়েছি।

PhotoCollage_1704963362577-01.jpeg

ধাপ-৫

এবার সামান্য পানি দিয়ে রসুন কুচি দিয়ে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1704963403669-01.jpeg

ধাপ-৬

ভালোভাবে মসলা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছ দিয়ে মসলার সঙ্গে মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1704963425043-01.jpeg

ধাপ-৭

কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর এক কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নিয়েছি। ঝোল যখন একদম গায়ে মাখা হয়ে গেছে তখন আমি এই রেসিপিটি নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1704963459881-01.jpeg

20240108_143554-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকে লইট্টা শুটকি ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার বাসার তো সবাই খুবই পছন্দ করে খেতে বিশেষ করে আপনাদের ভাইয়া শুটকি মাছ খুবই পছন্দ করে। আর আমারও খুবই পছন্দের। আজ এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আসলে আপু আমিও শুটকি মাছ অনেক পছন্দ করি ৷ আর আপনি আজ যেভাবে শুটকি মাছ ভুনা করেছেন দেখে তো লোভ লেগে যাচ্ছে ৷ আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷ খেতেও যে খুবই সুস্বাদু হয়েছে তা রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে ৷ ধন্যবাদ আপু এতো সুন্দর এবং মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি সবসময় শুটকি এভাবেই রান্না করি আর মাঝে মধ্যে আলু বেগুন দিয়ে রান্না করি খেতে খুব মজা হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা এই সুন্দর রেসিপি দেখে। আসলে এই জাতীয় লোইটা শুটকি মাছ গুলো রান্না করে খেতে বেশি ভালো লাগে। চমৎকার ভাবে আপনি রান্নার কার্যকরণ করে দেখেছেন।

 3 years ago 

ধন্যবাদ রেসিপি পোস্ট টি দেখে সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

শুটকি মাছ আমারও অনেক ভালো লাগে খেতে।শামসুন্নাহার আপুর শুটকির রেসিপি সব গুলো দারুণ হয়।আপনার লইট্টা মাছের রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর করে শেয়ার করেছেন রেসিপিটি। সব মিলিয়ে দারুণ। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু শামসুন্নাহার আপু যত রেসিপি শেয়ার করে তার মধ্যে উনার শুটকি রেসিপিগুলো আমার বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমিও আগে শুটকির গন্ধ একেবারে সহ্য করতে পারতাম না। যখন থেকে শুটকি খাওয়া শুরু করেছি তখন থেকে শুটকির গন্ধ ও ভালো লাগে। শামসুন নাহার আপু তো শুটকি এলাকার মানুষ। এর জন্য ওনার শুটকি রান্না সুস্বাদু হয়। আপনার শুটকি রান্না কিন্তু বেশ লোভনীয় লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে গরম ভাতের সঙ্গে বসে যাই খেতে।

 3 years ago 

কখনো সুযোগ হলে আপুর বাসায় শুটকির রেসিপি খেতেই আমি যাবো।কারণ শুটকি মাছ আমার খুবই পছন্দের। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

লইট্টা শুটকি আমার অনেক প্রিয় একটি খাবার। আপনার শুটকি রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। মনে হচ্ছে এখনই রান্না করে লইট্টা শুটকির স্বাদ গ্রহণ করি। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু শুটকি মাছের রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার কাছেও শুটকির গন্ধ টাই বেশি লাগে বলতে গেলে শুটকি মাছ আমার খুবই পছন্দের আপু। আর শামসুন্নাহার আপুর সেই শুটকি মাছের ও মাছের রেসিপি গুলো আমারও বেশ ভালো লাগে। যাই হোক আপনি কিন্তু রেসিপিটি খুব ভালো উপস্থাপন করেছেন আপু।

 3 years ago 

আমার কাছেও শুটকি মাছের গন্ধটাই বেশি ভালো লাগে। আপনার শুটকি পছন্দ জেনে ভালো লাগলো।

 3 years ago 

সত্যি আপু অনেকে শুটকি মাছের গন্ধ শুকতে পারে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ।তবে আমাদের বাসার আর কেউ তেমন খাই তাই অনেক কম রান্না করা হয়। তবে শুটকি রেসিপি দেখলে খেতে ইচ্ছা করে আপু। লইট্টা শুটকির রেসিপি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার বাসার আবার সবাই শুটকি মাছ খেতে খুবই পছন্দ করে বিশেষ করে এভাবে ভুনা রান্না করলে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

দারুন রেসিপি শেয়ার করলেন আপু আপনি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। কে বলছে আপু আপনার রেসিপি গুলো ভালো হয় না। সত্যি বলতে আপনি এতই দারুণভাবে রেসিপিটি তৈরি করলেন। তাছাড়া শুটকি মাছের কালার টাও খুব সুন্দর এসেছে। আমার কাছে লইট্টা শুটকি খেতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু এত সুস্বাদু এবং লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

তবে আপনার শুটকি রান্না করা শুটকির রেসিপি গুলো আমার বেশি পছন্দ আপু।আমি চেষ্টা করি শুটকি মাছগুলো আপনার স্টাইলে রান্না করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64246.96
ETH 1867.55
USDT 1.00
SBD 0.38