মজাদার ডিম ভুনার রেসিপি 🥘

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম ভুনার রেসিপি। ডিমের যেকোনো রেসিপি আমার বাসার সবাই খুব পছন্দ করি। আমি রেসিপির সব উপকরনসমূহ এবং প্রস্তুতপ্রনালি ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি ডিম ভুনার রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক।

PhotoCollage_1707536201365-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
ডিম
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
আদা-রসুন বাটা
গরম মসলা
জিরা-ধনিয়ার গুঁড়া
মরিচের গুঁড়া
হলুদ গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1707535862812-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে ডিমগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1707535897841-01.jpeg

ধাপ-২

এরপর ডিমগুলো হলুদ গুঁড়া সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে গড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1707535917727-01.jpeg

ধাপ-৩

এরপর একই তেলে গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1707535977197-01.jpeg

ধাপ-৪

এরপর টমেটো কুচি দিয়ে গুঁড়া মসলা এবং বাটা মসলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি।

PhotoCollage_1707536038543-01.jpeg

ধাপ-৫

এরপর সামান্য পানি দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1707536066654-01.jpeg

ধাপ-৬

এরপর মসলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে মসলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করেছি।

PhotoCollage_1707536104283-01.jpeg

ধাপ-৭

এবার রান্নার জন্য পরিমাণমতো পানি দিয়ে রান্না করে নিয়ে ঝোল ভারি হলে নামিয়ে নিয়ে পরিবেশন করেছি।

PhotoCollage_1707536143738-01.jpeg

20240205_151458-01.jpeg

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।আর ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

ডিম ভুনা দেখেইতো জিভে জল চলে এসেছে আপু। ডিম ভুনার কালার টা খুবই দুর্দান্ত এসেছে। দেখে মনে হচ্ছে এখান থেকে একটা ডিম নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলি। খুবই মজাদার একটা ডিম ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। তৈরি করার প্রতিটি ধাপ ও খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খেয়ে ফেলেন আপু কিছু মনে করব না। 😃 সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার ডিম ভুনা রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু। অনেক সুন্দর ভাবে ডিম ভুনা করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

মজাদার ডিম ভুনার রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। কালারটা বেশ দারুন এসেছে। ডিম ভুনা আমার খুবই পছন্দের। খেতে বেশ ভালোই লাগে। আপনার রেসিপিটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রেসিপির কালার যেমন সুন্দর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

ঝাল ঝাল করে ডিম ভুনা করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। ডিম কম বেশি সবাই খেতে পছন্দ করেন। অনেক গুলো উপকার দিয়ে রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ভালো ছিলো রেসিপি ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জ্বি ভাইয়া ডিম ভুনা খেতে আসলেই সুস্বাদু লাগে। আমিও এই রেসিপিতে একটু ঝাল বেশি পরিমাণেই দিয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ডিম এভাবে ভুনা খেতে দারুণ লাগে।আপনার ডিম ভুনার কালার দেখেই তো খেতে মন চাচ্ছে। দারুণ সুন্দর এসেছে কালার।খেতে অনেক সুস্বাদু তা তো বলার অপেক্ষা রাখে না।ধাপে ধাপে খুব সুন্দর করে তুলে ধরেছেন রন্ধন প্রনালী। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ডিম ভুনা আমি এবং আমার বাসার সবাই খেতেও খুব পছন্দ করি আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ডিম ভুনা দেখে লোভ সামলানো মুস্কিল হয়ে যাচ্ছে। এভাবে ডিম ভুনা করে গরম ভাতের সাথে খেতে দারুন মজা লাগে। টমেটো দেওয়াতে মনে হচ্ছে খেতে আরো বেশি সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

টমেটো দিয়ে মাছ বা ডিম ভুনা করলে খেতে খুবই সুস্বাদু হয় ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

ডিম ভুনা করলে ঝোল গুলো দিয়ে খেতে আমি ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটির লাল টকটকে রং বলে দিচ্ছে এটি কতটা সুস্বাদু হয়েছে। প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এভাবে লাল লাল ডিমের ঝোল দিয়ে খাবার খেতে ভীষণ ভালো লাগে। সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মজাদার ডিম ভুনা রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে। ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর এভাবে যদি ডিম ভুনা করে খাওয়া হয় তাহলে তো কথাই নেই। আপনার তৈরি রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ আপু এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38