গান কভারঃ খড়কুটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে অনেকদিন পর একটি নতুন গান কভার নিয়ে হাজির হয়েছি। যদিও প্রত্যেক সপ্তাহেই একটি করে গান কভার করে শেয়ার করতাম। তবে গত দুই সপ্তাহ থেকে গান কভার করার সময় হয়ে উঠছিল না। যেহেতু রমজান মাস কাজের চাপটা একটু বেশি। সারাদিন রোজা রাখার পর রান্নাবান্না শেষ করে ইফতারের পর আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। আজ অনেকটা ইচ্ছে করেই কভার করতে বসলাম এই সুন্দর গানটি। গানটি এক সময় আমার কাছে খুবই প্রিয় ছিল। আমার মনে হয় এই গানটি এখনো খুব জনপ্রিয়। আর সত্যি কথা আমার কাছে এই ধরনের গানগুলো একটু বেশি ভালো লাগে।
আশা করছি আজকের এই গানটি আপনাদের কাছে ভালো লাগবে। কতটুকু ভালো গাইতে পেরেছি তবে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। এই ধরনের বিরহের গান গুলোতে কন্ঠ দেওয়া বেশ কষ্টকর। তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন গানটি উপভোগ করুন।
গানের কথাঃ খড়কুটোর এক বাসা বাঁধলাম
শিল্পীঃ মনির খান
ছায়াছবিঃ মোল্লাবাড়ির বউ
গানের কথা
খড়কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মত
এই হ্রদয়ের ভালোবাসা দিলাম আছে যত
একটা ময়না পাখি সেই বাসায়
পুশি কত ভালোবাসায়
তারে চোখে চোখে রাখি
উইরা যেনো না যায় আমার পোশা ময়না পাখি ……
ফাক পাইলে সে ময়না পাখি
যদি গো পালায় …….
সকাল বিকাল তাই পাখিরে
পুশি দুধ কলায়
পাখির সনে আমার সনে
ভাব হয়েছে মনে মনে (২ বার)
তবু ভয়ে থাকি ………..
উইরা যেনো না যায় আমার পোশা ময়না পাখি ……
পাখি চোখে চোখে রাখি
খড়কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মত
এই হ্রদয়ের ভালোবাসা দিলাম আছে যত ও ।
কোন ফাকে পালাইইয়া গেলো
পাইলাম নারে টের
পাখিটা হইলো না আপন
কপালের ই ই ফের
ভাবের বুঝি অভাব ছিলো
তাই এমন প্রতিশোধ নিলো
কান্দাইলো দুই আঁখি
উইরা গেছে খাচা ছেড়ে
আমার পোষা পাখি
আমি দুঃখ কোথায় রাখি
খড়কুটার এক বাসা বাঁধলাম
বাবুই পাখির মত
এই হ্রদয়ের ভালোবাসা দিলাম আছে যত
একটা ময়না পাখি সেই বাসায়
পুশি কত ভালোবাসায়
তারে চোখে চোখে রাখি
আমি দুঃখ কোথায় রাখি
উইরা গেছে খাচা ছেড়ে
আমার পোষা পাখি
গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏
তো বন্ধুরা এই ছিল আমার আজকের কভার করা গানটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন।আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোনো গান কভার বা অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আপু আপনার গানের কন্ঠ ভীষণ সুন্দর। আজকের গান কভারটি খুবই সুন্দর হয়েছে।আমার কাছে খুবই ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দরভাবে গানটি কভার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বরাবরই আপনি চমৎকার গান করেন। আমার গানগুলো শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। আজ আপনি আমার পছন্দের একটি গান কভার করেছেন। অনেকদিন পরে আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান কভার করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
গানটি আমারও খুব পছন্দের আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি গান কভার শেয়ার করেছেন। আপনার সুন্দর মধুর কন্ঠে গানটি শুনতে পেয়ে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো আপু। প্রত্যেক সপ্তাহে আপনার কন্ঠে গান শোনার অপেক্ষায় বসে থাকি। আসলে আপু এই গানটি আমার বেশ প্রিয় মন খারাপের সময় আমি এই গানটি শুনে থাকি। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মন খারাপের সময় এই গানগুলো শুনলে খুবই ভালো লাগে। যেটা আমিও করে থাকি। যাই হোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
মনির খানের গান আমার খুবই ভালো লাগে। আমিও মাঝেমধ্যে মনির খানের গান শুনে থাকি। আর সুযোগ পেলে আপনাদের মাঝে কভার করি। আজকে আপনি আমাদের মাঝে মনির খানের চমৎকার একটি গান কভার করেছেন শুনতে পেরে খুশি হলাম। আশা করব এভাবে আরও সুন্দর সুন্দর গান কভার করবেন আপু।
আমিও ব্যক্তিগতভাবে মনির খানের গান শুনতে খুবই পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
শুনেছিলাম যে আপনি সুন্দর গান করেন। আর আজ আপনার গান কভার শুনে বুঝতে পারলাম কথাটি মিথ্যে নয়। আপনি কিন্তু সত্যিকার অর্থে অনেক সুন্দর গান করেন। আমার কাছে দারুন লেগেছে আপনার গান কভার টি।
গানের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার।
আপু বরাবরই আপনি কিন্তু দারুণভাবে গানের কভার করে থাকেন। যদিও বা বর্তমান সময়ে রমজান উপলক্ষে দু সপ্তাহে আপনার গান কভার মিস করেছি তবে আজকে আপনার এই গানটির কভার শুনে বেশ ভালো লাগলো আপু। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে গানটি মনির খানের হবে। ছোটবেলায় মনির খানের গান শুনলে ভাবতাম যে এই শিল্পী কষ্টের মাঝি। মানে সব কষ্ট এই শিল্পীটার হা হা। যাইহোক আপু আপনি গানটির মধ্যে দারুণ রকমের সুর দিয়েছেন বেশ ভালো লাগলো আমার কাছে। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী গানের কভার শোনার জন্য।
আসলে ভাইয়া রমজান মাসে একটু ব্যস্ততা বেশি। এজন্য হয়তো সময় হয়ে উঠেনা।তবে আশা করছি খুব তাড়াতাড়ি আপনি আমাদের মাঝে রেগুলার গান কভার করে শেয়ার করবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
এই গানটা আমার খুবই পছন্দের একটি গান। আপনি খুব চমৎকার ভাবে পুরো গানটির কভার করেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনার কন্ঠে গানটি শুনে সত্যিই অনেক ভালো লেগেছে। এই গানের কথাগুলো আমার খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পছন্দের গানটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই গানটা দেখছি সবারই অনেক পছন্দের। সুন্দর একটি মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।
খুবই চমৎকার একটি গান কভার করেছেন আপু। আপনার কন্ঠে গানটি বেশ দারুন লেগেছে আমার। এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। আপনার গলায় গানটি শুনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।
প্রতিনিয়ত চেষ্টা করি আপু সুন্দর সুন্দর গানগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। আর যখন আপনাদের সুন্দর মন্তব্য গুলো পেয়ে থাকি তখন খুব ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।