কয়েকটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ফটোগ্রাফি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু নাম না জানা ফুলের ফটোগ্রাফি। কিছুদিন আগে ছোট্ট একটি নার্সারিতে গিয়েছিলাম সেখানে বেশ হরেক রকমের ফুলের গাছ দেখেছি। আজকালে নানান রকম ফুল ফোটে। পুরো নার্সারি জুড়ে শুধু ফুল আর ফুল। আজকে যে ফটোগ্রাফি গুলো আমি শেয়ার করছি সেগুলোর নাম আমি জানিনা।আর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।

ফটোগ্রাফি-১

প্রথমে যে ফটোগ্রাফিটি শেয়ার করছি সেটি কিছুটা গাঁদা ফুলের মত দেখতে এবং এই ফুলের গাছও কিছুটা গাঁদা ফুলের গাছের মতোই দেখতে।নার্সারিতে যতগুলো ফুল ছিলো এই ফুলটি সর্বপ্রথম আমার নজর কেড়েছিল।

IMG-20240220-WA0001-01.jpeg

ফটোগ্রাফি-২

এখন যে ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটি কিছুটা কলমি ফুলের মতো দেখতে। মাঝখানে সাদা এবং পাশ জুড়ে গাঢ় বেগুনি রংয়ের। দেখতে কত সুন্দর তাই না? একটি ডালে অনেকগুলো ফুল ফুটে ছিল।বেশ ভালো লাগছিল দেখতে।

IMG-20240128-WA0015-01.jpeg

ফটোগ্রাফি-৩

সাদা রঙ শান্তির প্রতীক। তাই কিছু ফুলের মধ্যে এই ফুলটি উঁকি দিচ্ছিল। ছোট ছোট এই সাদা ফুল গুলো দেখতে যে কতটা সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না।আপনাদের কাছে ভালো লেগেছে কিনা জানাবেন।

IMG-20240128-WA0014-01.jpeg

ফটোগ্রাফি-৪

নার্সারিতে যখন আমি ঘুরে ঘুরে ফুলের গাছগুলো দেখছিলাম তখন অনেকগুলো সবুজ গাছের মধ্যে এই ফুলটি ফুটে ছিলো।যেকোনো ফুলই দেখতে অনেক সুন্দর। তাই এই ফুলটিও আমার কাছে বেশ ভালো লেগেছিল।

IMG-20240128-WA0002-01.jpeg

ধাপ-৫

গতকাল সূর্যমুখী ফুলের বাগান দেখতে গিয়েছিলাম। সেখানে আশেপাশে আরো কিছু ফুলের গাছ লাগানো ছিল। সেখান থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। গাঢ় গোলাপি রঙের এই ফুলটি যে কি সুন্দর লাগছিল দেখতে সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন।

20240219_173406-01.jpeg

ফটোগ্রাফি-৬

এ পর্যায়ে যে ফটোগ্রাফিটি শেয়ার করছি এটিও একই ফুল শুধু রং আলাদা। এখন একটি করে ফুলের অনেকগুলো রং দেখা যায় যেটা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। এই ফুলটি বেগুনি রঙের ছিল। আমি হাত দিয়ে একটু ছুঁয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে বেশ ভালো লাগছিল দেখতে ফুলটি।

20240219_173343-01.jpeg

তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের বেশ কয়েকটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর ফুল দেখলে আমাদের মন যতই খারাপ হোক না কেন নিমিষেই ভালো হয়ে যায়। এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে আবার। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

আমার পরিচয়

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

সাদা রং শান্তির প্রতীক একদমই ঠিক বলেছেন। আপু ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। বর্ননা সহকারে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ফুল গুলোর নাম শুনে বেশ ভালো লাগলো। যদিও আমি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারতাম। তবে আপনার কাছ থেকে জেনে বেশি ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্! চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। কারণ ফুল আমার ভীষণ পছন্দ। আপনার প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। বিশেষ করে দ্বিতীয় এবং শেষের দুটি ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবমিলিয়ে দারুণ লাগলো আপনার এই পোস্টটি। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার মনে হয় ফুল আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু খুব সুন্দর কয়েকটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে ১ নং ফটোগ্রাফি ও ৪ নং ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই আপু প্রত্যেকটা ফুলই দেখতে খুবই সুন্দর ছিল।তার মধ্য থেকে আপনার কাছে ১ নং এবং ৪ নং ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

আপনার শেয়ার করা নাম জানা অজানা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি নার্সারি থেকে নিয়ে। আমার কাছে আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে। আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা না করলে হয় না। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে এত সুন্দর করে প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ❤️

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির প্রতিটা ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না।নাম না জানা ফুলটা দেখতে খুব সুন্দর। আপনার খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ফটোগ্রাফি পোস্টে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে ৪ এবং ৬ নাম্বার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

নার্সারিতে গেলেই আপু কেবলমাত্র এত সুন্দর সুন্দর ফুল দেখা যায়। কারণ আমরা বাড়িতে কখনোই এত সুন্দর করে ফুল গাছ তৈরি করতে পারবোনা। যাইহোক, আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। যদিও বেশিরভাগ ফুলের নাম আমি নিজেও জানিনা। এই ফুল গুলোর মধ্যে সব থেকে ভালো লাগলো প্রথমে শেয়ার করা হলুদ রঙের ফুলটা। ফুলটার নাম আমার জানা নেই, তবে দেখতে অসাধারণ লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বাসায় চাইলেও এত ফুলের গাছ আমরা লাগাতে পারবো না যতগুলো নার্সারিতে থাকে। হলুদ ফুলটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে নাম না জানা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে এই ফুল গুলোর নাম আমার নিজেরও জানা নেই যার কারণে বলতে পারলাম না। পাঁচ এবং ছয় নাম্বারে যে ফুলটা রয়েছে তা হচ্ছে ডালিয়া ফুল। আর কয়েকটা ফুলের নাম ভুলে গিয়েছি এখন মনে পড়ছে না। কিন্তু আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি অসম্ভব ভালো লেগেছে দেখতে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য ছিল এক কথায় মনোমুগ্ধকর এবং অসাধারণ। সত্যি আপু আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।

 2 years ago 

ফুলের নাম যেমন ডালিয়া তেমনি ফুল গুলো অনেক বড় ছিল এবং দেখতে খুবই আকর্ষণীয় ছিল।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64781.27
ETH 1862.92
USDT 1.00
SBD 0.38