বান্ধবীর সাথে বিকেলে ঘোরাঘুরির মুহূর্ত❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। বর্তমানে আমি গ্রামে অবস্থান করছি। বেশ কিছুদিন হলো এসেছি আর দু এক দিন পর শহরে চলে যাব। কিছুদিন আগে যে প্রচুর তাপদাহ ছিল তখন এসেছিলাম এখন আবহাওয়া অনেকটাই শীতল। তাই আবারও চলে যাব শহরের বাসায়। গ্রামে আসলে আমি সবসময়ই অনেক আনন্দ করি এবং ঘোরাফেরা করার চেষ্টা করি। দুদিন আগে পাশের বাড়ির আমার এক বান্ধবী তার ছোট বেবি কে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন। কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বান্ধবীর বেবি হয়েছে।

20240506_183053.jpg

20240506_182845.jpg

যাইহোক দুই বান্ধবী মিলে বাসার সামনে রাস্তায় বের হয়ে হাঁটতে হাঁটতে গল্প করছিলাম। সাথে ছিল বান্ধবীর ছোট্ট বেবিটা এবং আমাদের দুষ্ট শায়ান আর শায়ানের খালামনি।আমি আমার বান্ধবীর ছেলেকে নিয়ে বেশ কিছুক্ষণ আদর করছিলাম। ছোট বাবু আমার কাছে খুবই ভালো লাগে। আমার কোলে নেওয়া দেখে এবার শায়ান বায়না ধরেছে সে ছোট বাবুকে কোলে নিবে। এবার তাকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে সে নিতে পারবে না। একটা বাধ্য হয়ে কোনভাবে তার কোলে একটু বুঝে দেওয়া হলো সাথে আমিও ধরেছিলাম।এবার আমার ছেলেটা সুন্দর করে বাবুকে আদর করছিল।

20240506_183138.jpg

20240506_182819.jpg

20240506_182818.jpg

20240506_182419.jpg

আমার ছোট বোন আমার বাবুকে আর বান্ধবীর বাবুকে নিয়েছিল। অপর দিকে আমি আর আমার বান্ধবী দাঁড়িয়ে গল্প করছিলাম। কত অদ্ভুত তাই না আগে দুজন মিলে কত অজানা গল্প করতাম আর এখন সংসারের গল্প শেষ হয় না। ও ওর সংসারের গল্প করছিল আমি আমার সংসারের গল্প করছিলাম। ওর সঙ্গে অনেকদিন পর এভাবে মন খুলে গল্প করেছিলাম আমার বেশ ভালো লেগেছিল নিজেকে অনেকটা হালকা লাগছিল। সব মিলিয়ে সেদিনের বিকেলটা বেশ ভালো কেটেছিল। এরপর মাগরিবের আজান দেওয়া হয় আমরা সবাই সবার বাসায় ফিরে আসি।

তো এই ছিল আমার বান্ধবীর সঙ্গে বিকেলের বাসার সামনে ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত। যেই মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার শেয়ার করা পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। আমিও মাঝে মধ্যে বিকেলে বন্ধুদের সাথে এমন একটা সময় পার করি খুবই ভালো লাগে বিকেলের এই মুহূর্তটা বন্ধু-বান্ধবের সাথে পার করার মাধ্যমে। ঠিক তেমনি আপনি দেখছি আপনার বান্ধবীর সাথে বিকেলের খুবই দারুণ একটা মুহূর্ত ঘুরাঘুরি করে উপভোগ করেছেন। আর সাথে একটা ছোট বোন থাকলে যা হয় কিছুটা স্বস্তি মিলে আর কি । বিকেলে ঘোরাঘুরি করে বেশ দারুণ একটা মুহূর্ত উপভোগ করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

বন্ধবীদের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে ভাইয়া। ছোট বোন থাকায় সত্যিই সস্তি মিলে ছিল। কারণ বাবুকে ও দেখাশোনা করছিল। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বন্ধু বান্ধবদের সাথে মনের মধ্যে জমে থাকা কথাগুলো শেয়ার করলে মনটা ভীষণ হালকা লাগে। আসলে বন্ধু বান্ধবদের সাথে যেকোনো কথা নির্দ্বিধায় শেয়ার করা যায়। কিন্তু পরিবারের সাথে সেটা অনেক সময় সম্ভব হয় না। যাইহোক বিকেল বেলা হাঁটতে হাঁটতে বান্ধবীর সাথে গল্প করে বেশ ভালো সময় কাটিয়েছেন আপু। শায়ান তো দেখছি ছোট্ট বেবিটাকে কোলে নেওয়ার জন্য একেবারে অস্থির ছিলো। যাইহোক পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটা একদম ঠিক বলেছেন অনেক কথাই থাকে যেগুলো পরিবারের সাথে শেয়ার করা যায় না যা বন্ধুবান্ধবীদের সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করা যায়।শায়ান বাবুর কথা আর বলবেন না। সে তো ছোট বাবুকে কোলে নিয়েই থাকবে। এদিকে ছোট বাবুটা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কি যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

দুই বান্ধবী মিলে বিকেলে খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। আসলে বান্ধবী মানে এমন একটু সময় পেলেই জমে যাই যার সাথে । সাথে আপনার ছোট বোন এর ফটোগ্রাফি টা অসাধারণ হয়েছে আমাদের দুই বান্ধবীর বাবুর ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলো আপনাদের সুন্দর মুহূর্ত কাটানো দেখে আমার বান্ধবীদের কথা মনে পড়ে গেল আমরা সব বান্ধবীরা যখন একসাথে হতাম তখন অনেক মজা করতাম সবাইকে অনেক মিস করি। যাই হোক আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো

 2 years ago 

একটা সময় গিয়ে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় আপু।যখন অনেকদিন পর যখন দেখা হয় তখন বেশ মন খুলে গল্প গুজব হয়।অনেকদিন পর আমি আমার বান্ধবীর সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমাদের শায়ান বাবু নিজেই অন্যের কোল দিয়ে ঘুরে বেড়ায়, সে আবার অন্য এক ছোট বাবুকে কোলে নেবে। হা হা হা...🤭🤭 যাইহোক, আপু আপনি আপনার বান্ধবীর সাথে সুন্দর গল্প করেছেন এবং সুন্দর সময় কাটিয়েছেন, জেনে খুব খুশি হলাম। তবে এটা ঠিক কথা, বিয়ের পর আসলে সংসারের কথাই বেশি হয়, অন্য কথা বলার সুযোগ পাওয়া যায় না।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আমাদের দুজনার সংসার বাচ্চা এসব নিয়েই গল্প হচ্ছিল। খুব ভালো সময় কাটিয়েছি দুজনে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38