গান কভারঃ আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি গান কভার নিয়ে। আজকের এই গানটি আপনাদের কাছে ভালো লাগবে কেননা এটি খুবই জনপ্রিয় একটি গান। কামরুজ্জামান রাব্বি ভাইয়ার গাওয়া গান এটা।ভাইয়া একটা সময় আপনাদের ভাইয়া রুমমেট ছিল। একবার মোবাইল ফোনে ওনার গান সরাসরি শোনার সৌভাগ্য হয়েছিল আমার। বলতে গেলে তখন থেকে উনার গানগুলো আমি সবসময় পছন্দ করি। উনি আমার ফেসবুক ফ্রেন্ড।দু-একবার কথাও হয়েছিল। যাইহোক ব্যক্তিগত ভাবে বলতে গেলে ওনার ব্যবহার অমায়িক। আর ওনার গানগুলো আমার বরাবরই অনেক পছন্দের। বিশেষ করে কিছু কিছু গান আছে যেগুলো খুবই ভালো লাগে। যার মধ্যে এই একটি গান "আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো।"

খুব অল্প সময়ে গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সবার মুখে মুখে রটে গিয়েছিল এই গানটি। ছোট থেকে বড় সবার। যাইহোক অনেক কথাই বললাম।হঠাৎ করে আজকে গানটি শুনলাম ভাবলাম এই গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করব। সেই থেকে আজকের গানটি কভার করা। আশা করছি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা গানটি উপভোগ করুন।

গানের নামঃ আমি তো ভালা না
শিল্পীঃ কামরুজ্জামান রাব্বি
*

গানের কথাঃ

অতীতের কথা গুলো
পুরোনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না
ভালা লইয়াই থাইকো
তুমি আমার স্বপ্ন আশা
তুমি ভালবাসা
তোমারে না পাইলে
এই জীবন বৃথা
দয়াল এই জীবন বৃথা
অন্তরে না রাখিলেও
মুখে মুখে রাইখ
পথে আমি পরে ছিলাম
বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেন
এতো ব্যাথা দিলে
জিন্দা থাকতে না ডাকিলেও
মইরা গেলে ডাইকো
মাহাবুব ভেবে বলে
মায়ের কোলই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি
সংসারেতে জালা
দুনিয়ার সবাই ভালা
তাগই বুকে রাইখ
অতীতের কথা গুলো
পুরোনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না
ভালা লইয়াই থাইকো

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏


তো বন্ধুরা এই ছিলো আমার আজকের কভার করা গানটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

এই গান আমার খুব পছন্দের একটি গান আপু। প্রায় সময় আমি এই গানটি শুনে থাকি এবং নিজে নিজে গেয়েও থাকি। হয়তো আমি একদিন কভার করেছিলাম আমার ঠিক মনে পড়তেছে না। আজকে আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করলেন।

 2 years ago 

আমারও খুবই পছন্দের গান আপু।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ, অনেক সুন্দর একটি গান গেয়েছেন আপু। এই গানটি এর আগে আমি অনেকবার শুনেছি। গানটা আমার অনেক ফেভারিট একটি গান। আর আপনার গলায় গানটি শুনে আমার বেশ ভালো লাগছে। আপনি বেশ মিষ্টি গলায় গানটি কভার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার অত্যন্ত পছন্দের একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর কন্ঠে আমার পছন্দের গানটি শুনতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম সুন্দর গান আমি রাত্রে বেলায় শুনতে খুবই পছন্দ করি। যাহোক চমৎকার একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে ও আমি আপনার কন্ঠে কয়েকবার গান শুনতে পেরেছি আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। আমি চাই প্রতিনিয়ত আপনি আমাদের মাঝে নতুন নতুন গান কভার করে শেয়ার করবেন।

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া সপ্তাহে একটি করে গান কভার করে আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এই গানটি একটা সময়ের খুব জনপ্রিয় একটি গান। যদিও এখন তেমন একটা সোনা হয় না তবে একটা সময় অনেক বেশি শুনতাম। যাইহোক আপু আপনার গলায় এই গানটি বেশ ভালো মানিয়েছে এবং আপনি বরাবরই খুব সুন্দর গান করেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গানের প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই গানটা কিন্তু আমার নিজেরও খুব পছন্দের। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই গানটি শুনতে। আমি তো বেশিরভাগ সময় গানটা শুনি। এই গানটা শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। এই গানের শিল্পী ভাইয়ার রুমমেট ছিল শুনে ভালো লাগলো। আর আপনার সাথেও কয়েকবার কথা হয়েছে জেনে আরো ভালো লেগেছে। ওনার গানগুলো আমার নিজের কাছেও অনেক ভালো লাগে, আমিও ওনার গান শুনি। জনপ্রিয় এই গানের কভারটা এত সুন্দর ভাবে করে শেয়ার করলেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গানটা অনেক পছন্দের আমার। এই গানটা দিয়ে একসময় অনেক পরিমাণ রিলস হতো টিকটক হতো। অনেকে তো আবার এটা দিয়ে অনেক কে কথাও শোনাত। গানটা দারুণ কভার করেছেন আপু। আপনার কন্ঠটা বেশ সুন্দর। দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জনপ্রিয় একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার গান কভার টা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে গানটা ব্যবহার করেছেন আপনি। আশা করব এভাবে জনপ্রিয় গানগুলো কভার করে আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

সবসময় চেষ্টা করি ভাইয়া সুন্দর গানগুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38