রেসিপিঃসরষে বাটা দিয়ে শিম, আলু দিয়ে বাটা মাছের ঝোল

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে বাটা দিয়ে শিম, আলু এবং বাটা মাছের ঝোলের রেসিপি। সরষে বাটা দিয়ে যেকোনো রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে খেতে।সত্যি কথা বলতে শীতকালে শীম খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না। কিন্তু কোন উপায় নেই শীতকালে এইসব সবজি ছাড়া।তাই ভাবলাম আজকে একটু শিমের তরকারিটা অন্যভাবে রান্না করা যাক।যদিও প্রথমবার এই রেসিপিটি আমি রান্না করেছি তবে খেতে দুর্দান্ত হয়েছিল।

PhotoCollage_1708349056992-01.jpeg

তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
শিম
আলু
বাটা মাছ
পেঁয়াজ কুচি
আদা-রসুন
সরিষা
পাঁচফোড়ন
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
তেল

PhotoCollage_1708347943434-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে আদা-রসুন এবং সরিষা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই সরিষা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে।

PhotoCollage_1708348673158-01.jpeg

ধাপ-২

মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মেখে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

PhotoCollage_1708348716483-01.jpeg

ধাপ-৩

অন্য একটি চুলায় আরেকটি কড়াই বসিয়ে প্রথমে দিয়েছি তেল। এরপরে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি।

PhotoCollage_1708348754818-01.jpeg

ধাপ-৪

পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এবং শিম গুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।

PhotoCollage_1708348791931-01.jpeg

ধাপ-৫

কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে সরিষা এবং আদা-রসুন বাটা, গুঁড়া মসলাগুলো দিয়ে সব গুলো উপকরণ কিছুক্ষণ কষিয়ে ভেজে নিয়েছি।

PhotoCollage_1708348913184-01.jpeg

ধাপ-৬

এ পর্যায়ে সামান্য পানি দিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1708348983313-01.jpeg

ধাপ-৭

সবজি সেদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোল ফুটে উঠলেই তরকারি টা নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1708349009608-01.jpeg

20240219_155046-01.jpeg

রেসিপির ফাইনাল লুক

20240219_155318-01.jpeg

20240219_155329-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকে রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ এখানেই। বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু ৷ শিম আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ বেশ যত্ন সহকারে সুন্দর এবং মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপি পোস্ট টি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সরষে বাটা দিয়ে শিম, আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্নার দারুন একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি লক্ষ্য করে দেখেছি সরষে বাটা দিয়ে যেকোন মাছের রেসিপি তৈরি করলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটা ঠিক বলেছেন সরষে বাটা দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বেশ অন্যরকম একটি রেসিপি করেছেন আপু। মাছ রান্নায় পাঁচফোড়ন দিয়েছেন। আমি পাঁচ ফোড়ন দিয়ে কখনও মাছ রান্না করিনি তবে সব্জি রান্না করেছি। তবে আপনার রন্ধনপ্রনালী দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই লাগবে। সাথে শীতের সব্জিও শিমও দিয়েছেন। রেসিপির রংটাও বেশ সুন্দর হয়েছে/ ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

শুধু মাছ রান্না করলে পাঁচফোড়ন ব্যবহার করি না। তবে যেহেতু আমি সবজি ব্যবহার করেছি তাই পাঁচফোড়ন ব্যবহার করেছি আপু।যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

আপু এই বাটা মাছটি আমার কি যে অপছন্দের মাছ তা কি করে বলবো। কেননা এতে কাটা থাকে প্রচুর পরিমাণে। তবে আপনার ভাইয়ের ভীষণ পছন্দের মাছ। তাই মাঝে মাঝে রান্না করা হয় ।তবে কখনো সরষে বাটা দিয়ে এভাবে রান্না করিনি ।দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল ।বেশ ভালো লাগলো নতুন একটি রান্না দেখে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

যেহেতু ভাইয়া খেতে পছন্দ করে তাই একবার হলেও ভাইয়াকে এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন আপু।আশা করছি ভাইয়া এটা পছন্দ করবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আর যাই বলেন গোটা গোটা বাটা মাছের ঝোল কিংবা ভাজি খেতে দারুন লাগে ৷ আর আপনি দেখি অনেক সুন্দর সরষেবাটা সাথে শিম দিয়ে গোটা বাটা মাছের ঝোল করছেন ৷ দেখে জিভে জল এসে গেছে আপু ৷ এমন সুন্দর রেসেপি দেখে অনেক ভালো লাগলো ৷
অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া এই গোটা গোটা বাটা মাছ ভাজি কিংবা ঝোল খেতে খুবই সুস্বাদু লাগে। মচমচে করে ভাজি করলে তো আর বেশি ভালো লাগে খেতে। যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন একটি আনকমন রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু্। শিম আর সরষে দিয়ে এমন সুন্দর কোন রেসিপি এর আগে আমার খাওযা হয়ে উঠেনি। আপনার আজকের রেসিপিটি দেখে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আপু। আমার বিশ্বাস আপনার খুব ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু, সরষে বাটা দিয়ে যেকোনো রেসিপি তৈরি করে খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। তবে এভাবে কখনো সরষে বাটা দিয়ে সিম আলু দিয়ে বাটা মাছের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। তাই আপনার রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক মনে হচ্ছে। নিশ্চয়ই খেতেও ভীষণ স্বাদ হয়েছিল। রেসিপির কালারটা খুবই লোভনীয় দেখাচ্ছে আপু। মনে হচ্ছে পরিবেশনের প্লেট থেকে তুলে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলতে। অনেক অনেক ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে বেশ সুস্বাদু লেগেছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। সরষে বাটা এবং শিম আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসেপি তৈরি করেছেন। রেসিপিটি আমার কাছে ইউনিক মনে হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে। এভাবে সরষে বাটা দিয়ে কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলতে ভাইয়া রেসিপিটি আমিও প্রথমবার রান্না করেছি। তবে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আজকে লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। সরষে বাটা, শিম, আলু দিয়ে আপনি বাটা মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন দেখে আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। বাটা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি হয় এরকম ভাবে তাহলে তো কোন কথা নেই। আপনার তৈরি করা এই রেসিপিটা দেখেই আমার অনেক লোভ লেগে গিয়েছে আপু। এটা নিশ্চয়ই আপনারা অনেক মজা করে খেয়েছিলেন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া রেসিপিটি খুবই মজার হয় এবং আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38