স্বরচিত কবিতাঃ- দুঃখ পেলে

in আমার বাংলা ব্লগ3 years ago

18-10-2023

০৩ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20231018_144700_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারলেই ভালো। কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের ভালো থাকতে দেয় না মাঝে মাঝে। আসলে মানুষের ভালো না থাকার একটা কারণ হলো বেশি আশা করা। অন্যের কাছ থেকে আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। আমরা হতাশ হই তখনই, যখন দেখি আমরা যা আশা করেছিলাম আমাদের আপন মানুষদের কাছ থেকে সেটা না পেলে। শুরু হয় মানসিক অশান্তি। মানসিকভাবে ভালো না থাকার প্রাথমিক স্টেজ বলবো এটাকে আমি। মানসিকভাবে ভালো না থাকলে দেখবেন কোনো কিছুতেই আসলে ভালো লাগবে না। এর প্রভাবটা তখন আমাদের শরীরের উপরও পরে।

তো এতো কঠিন কথা আর বলবো না। আজ আবারো একটি কবিতা নিয়ে হাজির হলাম। চেষ্টা করে যাচ্ছি সপ্তাহে একটি করে কবিতা লেখার। তারই ধারাবাহিকতায় আজও কবিতা লিখলাম। কবিতা লেখা বরাবরই কঠিন কাজ। তবে আবার সেই কঠিন কাজটাই সহজভাবে করে ফেলতে পারেন। খুব সুন্দর মনের অনুভূতি কবিতার ছন্দে ফুটিয়ে তুলতে পারেন। আমিও চেষ্টা করে যাচ্ছি মনের অনুভূতিগুলো কবিতার ভাষায় রূপ দেয়ার জন্য। আসলে মানুষ কতটা দুঃখ পেলে বদলে যায়! প্রিয় মানুষের দেয়া সামান্য দুঃখ ই তো অনেক বড়। ভালো না থাকার কারণ হয়ে দাড়াঁয়। অনেক সময় প্রিয় মানুষটাই বদলে যায় নিয়মকরে। জমে যায় শত শত অভিমান। তবে দিনশেষে সব অভিমান ভুলে একসাথে বেচেঁ থাকার নামই তো ভালোবাসা।



দুঃখ পেলে

একটু দুঃখ পেলে,
একটা দীর্ঘরাত হয় আমার সঙ্গী,
কিছু দুঃস্বপ্ন হয় নির্ঘুম রাত জাগার কারণ।
মানুষ কতটা দুঃখ পেলে বদলায়,
তুমি বলতে পারবে আমাকে?
জানি,তুমিও দুঃখ পেয়েছো,
তাই তো ঝতুর মতোই বদলে গেছো তুমি।
আমার অবুঝ মন দুঃখ দিতে চাইনি তোমাকে,
কিছু কঠিন প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র।
চৈত্র মাসের শেষ বিকেলে,
গোধূলী বেলার কিছু রঙিন স্বপ্ন,
জমিয়ে রেখেছি তোমার জন্য।
আমি চাইনি তোমার দুঃখের কারণ হতে,
শুধু চেয়েছি বিশ্বাসটুকু ভেঙে না যাক।
কিছু রঙিন স্বপ্ন নিয়ে, জীবনের শেষ বেলায়
দুঃখের খাতাটা না হয় শূন্য পরে থাক।
একটু হেসে নাও নতুন করে,
ভুলে গিয়ে সব দুঃখ হোক শুরু পথচলা নতুন করে
তুৃমি আমি আরেকবার না হয়,
একমুঠো রঙিন স্বপ্ন নিয়ে বাচিঁ।



আশা করছি আজকের কবিতাটি আপনারা উপভোগ করতে পেরেছেন। আপনাদের ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে দুঃখের সময় গুলো বড়ই কঠিন হয়ে থাকে। আসে দুঃখ টাই হয়ে যায় সঙ্গী, মনের আরতোনাদ মনের মধ্যেই গুমড়ে মরে। যাইহোক খুব সুন্দর ভাবে আপনি আজকের সুন্দর একটা কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আবেগি কবিতা। বেশ ভালো লাগলো আমার। বিরহ অনুভূতিগুলো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আপনার কবিতার লাইনের মধ্যে।

 3 years ago 

আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম ভাই 😍

 3 years ago 

খুবি সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। কবিতার ভাষা অসাধারণ ছিলো। শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 😍

 3 years ago 

বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। মনের অনুভূতি গুলো বেশ সুন্দর করে কবিতার লাইনে সাজিয়েছেন। এইভাবে লিখতে কিন্তু সবাই পারে না। ধন্যবাদ ভাইয়া এরকম একটি সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু, চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 😍

 3 years ago 

কবিতাটা সত্যি ই খুব ভালো লাগলো।কবিতার লাইনগুলোতে ছিল মুগ্ধতা।ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেলো। শুরু হলো নতুন করে পথচলা।বাহ্,সুন্দর।

 3 years ago 

হুমমম,,আপু ঠিক ধরেছেন আপনি। আপনিও কিন্তু দারুণ কবিতা লেখেন আপু

 3 years ago 

ওয়াও! ভাইয়া খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি বলতে খুবই এনজয় করেছি পড়ে কবিতাটার সুর ছন্দ সবমিলিয়ে অসাধারণ হয়েছে। প্রতিটা লাইন এত সুন্দর ছন্দে ফুটিয়ে তুলেছেন সম্পূর্ণ কবিতাটি। আপনার লেখা কবিতায় অনেক গভীরতা লুকিয়ে রয়েছে। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি শুধু সুন্দর করে লেখার। আপনার ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম 🍀

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। মানুষ যখন তার প্রিয় মানুষের কাছ থেকে অতিরিক্ত দুঃখ কষ্ট পায় তখনই সে বদলে যায়। যাই হোক এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু আপনি একদম ঠিক ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

ভাই আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38