আর্টিফিশিয়াল কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

19-12-2023

০৫ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো থাকার চেষ্টা করছি। তবে সে চেষ্টাটা কতদিন পর্যন্ত চলতে পারে সেটাই দেখার অপেক্ষায়। আসলে মাঝে মাঝে মনে হয় জীবনের সমীকরণটা খুবই সহজ। আবার মাঝে মাঝে মনে হয় খুবই কঠিন! তবে দেখার বিষয় হলো আপনি জীবনটাকে কিভাবে দেখছেন। সহজ ভাবলে সহজই! তাই জীবনটাকে সহজভাবে নেয়ার চেষ্টা করাটাই ভালো মনে করি আমি। আমি নিজেও জীবনের সমীকরণটাকে মাঝে মাঝে জটিল বানিয়ে ফেলি। যায়হোক, কিছুদিন আগে গিয়েছিলাম কিশোরগঞ্জে। আপনাদের সাথে ইতোমধ্যে বলেছি যে ১৬ ই ডিসেম্বর গিয়েছিলাম। তো গুরুদয়াল কলেজে দেখলাম বেশ কিছু দোকান বসেছিল! সেখানে দেখলাম আর্টিফিশিয়াল ফুলের দোকানও রয়েছে। তাই তখনই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

আসলে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে বুঝার উপায় নেই এগুলা আসল নাকি নকল! অবিকল ন্যাচারাল ফুলের মতোই দেখা যায়। তবে দেখতে বেশ সুন্দর! সাধারণত রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই ফুলগুলো ব্যবহার করা হয়ে থাকে। বাসা বাড়িতে গেলে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতেও পাওয়া যায়। আমার কাছেও ভালো লাগে ফুলগুলো যদিও কোনো ঘ্রাণ নেই! তবে চোখের সৌন্দর্য বলে কথা।

ফটোগ্রাফিঃ০১

IMG_20231219_105530.jpg

প্রথমেই যে ফুলটি শেয়ার করেছি সেটির নাম হচ্ছে ডেলিলি! আমার কাছে দেখে অনেকটা সূর্যমুখী ফুলের মতো মনে হয়েছে। তবে হলুদ রঙের ফুলটি দেখতে ভালোই লাগছি।

ফটোগ্রাফিঃ০২

IMG_20231219_105551.jpg

লাল রঙের এ ফুলটির নাম ডালিয়া ফুল। যদিও গুগল করে জানতে পারলাম। ডালিয়া ফুলগুলো শীতকালে বেশি পাওয়া যায়। ফুল দেখে বুঝার উপায় নেই এটি যে আর্টিফিশিয়াল ডালিয়া ফুল।

ফটোগ্রাফিঃ০৩

IMG_20231219_104910.jpg

এ ফুলটি আমার কাছে নতুন মনে হয়েছে। আগেও কখনো দেখিনি। গুগলের সহায়তায় এ ফুলের নামটি জানতে পারলাম। ফুলটির নাম হচ্ছে ইপিফাইলুম! তবে আমি সিউর না আসলে! এমন ফুলের নামও শুনেনি আগে। আপনারা জেনে থাকলে বলবেন আশা করি।

ফটোগ্রাফিঃ০৪

IMG_20231219_105506.jpg

লাল রঙের এ ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। রেড রোজ! অনেকটাই লাল টকটকে গোলাপের মতোই দেখতে।

ফটোগ্রাফিঃ০৫

IMG_20231219_105051.jpg

এ ফুলটি আমার কাছে একদমই নতুন! আগেও কখনো দেখা হয়নি। গুগল করে এ ফুলটির নাম জানতে পারলাম। ফুলটির নাম হাইড্রাঙ্গা ম্যাক্রোপিলা!

ফটোগ্রাফিঃ০৬

IMG_20231219_105413.jpg

ডালিয়া ফুল আমরা সবাই দেখে থাকি! ফুলটি দেখতেও একদম ন্যাচারাল ডালিয়া ফুলের মতোই দেখা যাচ্ছিল!

ফটোগ্রাফিঃ০৭

IMG_20231219_105316.jpg

ফাইনালি, যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গোলাপ ফুল! গোলাপ ফুলের কালারটি আমার কাছে ভালো লেগেছে ভীষণ!


DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

আর্টিফিশিয়াল হলেও এগুলো দেখতে একদম আসল ফুলের মত মনে হচ্ছে।আসলে এখনকার সময়ে যেভাবে আর্টিফিশিয়াল ফুল গুলো তৈরি করা হয় ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য মনে হয় যেন বাস্তব ফুল।যাইহোক আর্টিফিশিয়াল ফুলের মাঝে আসল নাম খোঁজাটা কঠিন ব্যাপার।

 3 years ago 

আসলেই আপু এখনকার আর্টিফিশিয়াল ফুলগুলো আসলেই দেখতে চমৎকার 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ফুল গুলো দেখতে চমৎকার লাগছে ।আমি তো প্রথমে সত্যিকারের ফুল ভেবেছিলাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল । তবে বিশেষ করে ফটোগ্রাফি ২ ও ফটোগ্রাফি ৩ আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হুমম, ফুলগুলো আমার কাছেও ভালো লেগেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য 🌼

 3 years ago 

যদিও আর্টিফিশিয়াল ফোনগুলো সত্যিকারের ফুল নয় তারপরও এগুলো দেখতে অনেক ভালো লাগে। এগুলো দেখেই যেন মনে হয় সত্যিকারের ফুল। আপনার শেয়ার করা এই ফুলগুলোর মধ্য থেকে আমার কাছে হলুদ রঙের ফুলগুলো সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আসলেই আপু, ফুলগুলো বাস্তব না হলেও দেখতে চমৎকার 🌼

 3 years ago 

আপনি ১৬ ই ডিসেম্বর কিশোরগঞ্জ গিয়েছিলেন।সেখানে গিয়ে কিছু দোকানে আপনি আর্টিফিশিয়াল ফুল দেখে তার ফটোগ্রাফি করলেন।এটা ঠিক ই বলেছেন এই ফুল দেখে বোঝার উপায় নেই এগুলো আর্টিফিশিয়াল ফুল।চমৎকার লাগলো ফুলগুলো দেখে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি আপু, ফুলগুলো দেখে আসলে বুঝার উপায় নেই! আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼

 3 years ago 

আমি যখন শপিংয়ে যাই তখন আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনিও দেখছি অনেক সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আজ করলেন। আপনারা আর্টিফিশিয়াল ফুল গুলো দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও ভালো লেগেছিল আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼

 3 years ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে কোন অংশে কম না। মনে হচ্ছে যেনো অরজিনাল ফুল। ফুল গুলো কে অনেক সুন্দর করে ক্যামেরা বন্দি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মানুষের জীবনটা খুব বেশি সহজ নয়। আর সহজ জীবনটা কখনো থেমে থাকে না। এর মধ্য দিয়ে আমাদেরকে মেনে চলতে হয়। আপনি আজকে খুবই চমৎকার কিছু আর্টিফিশিয়াল ফটোগ্রাফি করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাইয়া, মানুষের জীবনটা খুব বেশি সহজ নয় আবার কঠিনও নয় 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38