পূর্বপ্রস্ততির অভাব!!
08-04-23
২৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন! রমজানের দিনগুলো ভালোভাবেই অতিবাহিত করতেছেন। যদিও সারাদিন রোযা রেখে শরীর অনেকটাই টায়ার্ড হয়ে যায়। কোনো কিছুও করতে মন চাই না। তারমধ্যে আবার সূর্যের তাপমাত্রাও বেড়েছে। বাহিরে গেলেই বুঝা যায়। তবে যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু রোযা রেখে অনেকেই কাজ করে! কাজের উদ্দেশ্যে বেরিয়ে পরে সকালের শুরুতেই। ঘরে ফেরে একদম ইফতারের আগে! তারা কিভাবে ইফতার করে আমরা কি তাদের খোজঁ-খবর রাখি! একবারও তাদের কথা ভাবী! তারাও আমাদের মতো মানুষ! যারা সারাদিন রোযা রেখে ইফতার করতে পারে না সমাজের বিত্তশালীদের অথবা সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো উচিত।
রমজান মাস কিন্তু আমাদের তাই শিক্ষা দেয়! সমাজের ধনী-গরিবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তারাও যেভাবে রোযা পালন করে সমাজের ধনী ব্যক্তিও কিন্তু আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় রোযা পালন করে থাকে। তবে আমাদের আশেপাশে যারা আছে তাদের খোজঁ-খবর নেয়া আমাদের কর্তব্য বলে আমি মনে করি! রমজান মাসে যেন অন্তত কেউ না খেয়ে থাকে এটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।
আপনারা হয়তো জানেন বঙ্গবাজারের কথা! এইতো কিছুদিন আগে আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল! কতোশত পরিবারের স্বপ্ন যেন মাটির সাথেই মিশে গেল! ব্যবসায়ীদের সব কাপড় পুড়ে ছাই!! অনেকের কোটি কোটি টাকার ব্যবসা নিমিষেই শেষ!! আসলে এই যে আগুনে এতোকিছু ঘটে গেল এ দ্বায়ভার কে নেবে!! আমরা বাঙালি সব জায়গায় সহজে সবকিছু পেয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করে বেশি। আপনি লক্ষ্য করলে দেখবেন পেট্রোল পাম্প কিংবা, গ্যাসের প্লান্ট, পাওয়ার প্লান্ট এগুলাতে আগুন লাগার কথা! কিন্তু তা হয় না। এর কারণ কি?
কারণ শুধু একটাই তারা যথেষ্ট সচেতন এবং প্লান্টে নিয়োজিত সকল কর্মচারীকে শিক্ষা দেয়া হয় কিভাবে আগুন লাগলে নিজেকে রক্ষা করতে হবে এবং আগুন যেন না লাগে সে বিষয়েও শিক্ষা দেয়া হয়। যার ফলে এসব প্লান্টে আগুন লাগলেও তেমন ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয় না! আর আপনি আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আগুন লেগেছে পোশাক কারখানা, ইন্ডাস্ট্রিগুলাতে।
বঙ্গবাজারে অগ্নিকান্ড এতোটাও ছড়িয়ে পড়তো না, যদি না আশে পাশে যারা ছিল তাদেরকে আগুন নিভানোর কৌশল জানতো! প্রথম স্টেজে আগুন এতোটাও ছড়িয়ে পড়েনি। ধীরে ধীরে সেটা বেড়েছে। আর আগুন লেগেছিল পোশাক কারখানার উপরেই! তার ফলে সেটা দ্রুত ছড়িয়ে পরে। আশেপাশে যে কয়টা দোকানপাট ছিল সবগুলোতেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পরে। কতো শত মানুষের স্বপ্ন নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশে এমন ঘটনা আরও ঘটতে থাকবে যদি না এখনও এদেশের মানুষ সজাগ না হয়! আমার মনে হয়, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন প্রত্যেক কর্মীকে প্রাথমিক স্টেজের ট্রেনিং এর ব্যবস্থা দেয়া উচিত। প্রাথমিক এইড, আগুন নেভানোর কৌশল। এছাড়াও নিজের স্বাস্থ্য সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আবার প্রশাসনের উচিত প্রত্যকটা বিপদজনক এরিয়াতে একটা করে ফায়ার হাইড্রন্ট এর ব্যবস্থা করা। আগুন লাগলে যেন দ্রুত সময়ে কাজ করতে পারে। তবে এদেশে সব থেকে বড় সমস্যা হচ্ছে যথেষ্ট জায়গার অভাব!
ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন যেখানে লেগেছে সেখানে আসার জন্যও যথেষ্ট রাস্তা নেই! পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হয়ে উঠছে বাংলাদেশ। এর ফল যে ভালো হবে না তা কিন্তু বুঝাই যাচ্ছে। আমার এক স্যার বলেছিল, দূর্ঘটনা হওয়ার চেয়ে প্রতিরোধ ব্যবস্থা আগে থেকে জানা জরুরি। আপনি কোনো সমস্যার সমাধান সম্পর্কে আগে থেকেই জানেন। তাহলে দেখবেন যত বড়ই সমস্যা হোক না কেন, আপনি ঠিকই সমাধান করে ফেলতে পারবেন।
আপনি ভূমি কম্পের কথাই ধরুন না কেন! ঢাকা শহরের যে অবস্থা! আল্লাহ না করুক! ৮ মাত্রার ৫০ সেকেন্ড এর ভূমিকম্প হলে এ শহরের অবস্থা তুরস্কের থেকেও ভয়াবহ হবে। এজন্য আমাদের আগে থেকেই সতর্ক থাকা উচিত। অগ্নিকান্ডের মতো ঘটনা যেন প্রতিরোধ করতে পারে সাধারণ জনগণ এজন্য তাদেরকেও দক্ষ হওয়া জরুরি। মূল কথা হলো, পূর্ব প্রস্তুতি সম্পর্কে প্রত্যেককেই জানা জরুরি।
যাওয়ার আগে একটি কথা! আপনি নিরাপদে থাকুন, আপনার প্রিয়জনদের নিরাপদে রাখুন। ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ 🌼🦋
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
পূর্ব প্রস্তুতি থাকা খুবই জরুরি একদম ঠিক কথা বলেছেন এবং খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে আলোচনা করেছেন। বঙ্গবাজারের ঘটনাটা যদি পূর্ব প্রস্তুতি থাকতো তাহলে হয়তো কিছুটা ক্ষতি কম হতো। এজন্য সবকিছুতেই পূর্ব প্রস্তুতি এবং সবকিছু সম্পর্কে জানা খুবই জরুরী। খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট করে খুবই ভালো লেগেছে ।
জি আপু! এজন্য আমাদের সতর্ক থাকা জরুরি