সুপার ফোরে ফারচুন বরিশাল

in আমার বাংলা ব্লগ2 years ago

27-02-2024

১৫ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেখা শুরু করছি। আজকে আপনাদের সাথে খেলা নিয়ে আলোচনা করবো। আসলে ছোটবেলা থেকেই আমি খেলাপ্রেমী একজন মানুষ। আগের মতো খেলতে পারি না আবার আগের মতো খেলা দেখাও হয় না। ব্যস্ততার মাঝেও মাঝে চেষ্টা করি খেলা দেখার। তো আপনারা সবাই জানেন সুপার ফোরের লড়াই ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিপিএল খেলা সবগুলো দেখা হয় নি। এবারে বলতে গেলে আমার প্রিয় টিম ফারচুন বরিশাল। বাংলাদেশের বেশকজন আইকনিক প্লেয়ার সেখানে খেলছে। তো গতকাল সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে মাঠে নেমেছিল ফারচুন বরিশাল বনাম চট্রগ্রাম চ্যালেঞ্জারস। খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দুদলের জন্য। কারণ হেরে গেলে বাদ পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Screenshot_2024-02-26-22-05-56-63.jpg

Screenshot_2024-02-26-22-07-21-68.jpg

screenshot from Rabitholebd Sports

গতকাল শুরুতেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ফারচুন বরিশাল। আমার মনে হয় একটা খেলায় টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরিশালের টিমে যেহেতু আইকনিক বেশ কজন প্লেয়ার রয়েছে। সে হিসেবে পরে ব্যাটিং করলেও সমস্যা নেই। ডেভিড মিলারকে দলে ভিড়িয়েছে ফারচুন বরিশাল। ব্যাটিং অর্ডার অনেকটাই শক্তিশালী বলতে গেলে। অন্যদিকে চট্রগ্রাম চ্যালেঞ্জারসের টিমে চোখে পরার মতো তেমন কেউ নেই। তবে তানজিদ তামিমের সাম্প্রতিক পারফর্মেন্স বেশ ভালো যাচ্ছিল। মাঠে স্যাটেল হয়ে যেতে পারলে ভালো একটা রান সংগ্রহের যোগ্যতা রাখে। তো শুরুতেই ব্যাটিং এ নামে তানজিদ তামিম ও ব্রাউন। আর শুরুতেই আঘাত হানে সাইফুদ্দিন তানজিদ তামিমকে আউট করে। ইনফর্মে থাকা তামিমকে আউট করে দারুণ একটা সূচনা এনে দেয় সাইফুদ্দিন। তারপর মাঠে নামে ইমরান উজ্জামান। ইমরান উজ্জামানকে সাথে নিয়ে ব্যাটিং করতে থাকে ব্রাউন।

Screenshot_2024-02-26-22-10-51-25.jpg

Screenshot_2024-02-26-22-13-31-97.jpg

screenshot from Rabitholebd Sports

তবে ইমরান বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি। ম্যাকয় এর বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। তারপরে মাঠে আসে টম ব্রুস। টম ব্রুসের খেলা আগেও দেখেছি। যতক্ষণ মাঠে থাকে রান আসে। তবে ব্রাউনকে আউট করে আবারো দারুণ সূচনা এনে দিয়েছিল ম্যাকয়। ব্রাউন ২২ বলে ৩৪ রান করে আউট হয়ে সাজঘরে ফেরে। দলীয় সংগ্রহ যখন তখনই ৩ উইকেট পরে গিয়েছিল। তবে রান রেইট ঠিকই ছিল। কিন্তু চট্রগ্রাম চ্যালেঞ্জারসের ব্যাটাররা তেমন বড় কোনো পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। এজন্য স্কোরবোর্ডেও রানটা বড় করতে পারেনি। শেষ অবধি ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্রগ্রাম চ্যালেঞ্জারসের ব্যাটাররা। বলতে লোস্কোরিং ম্যাচ! তবে দেখার বিষয় ছিল কেমন বল করতে পারে চট্রগ্রাম চ্যালেঞ্জারসের বোলাররা। তো ব্যাটিং এ নামে তামিম ও সৌম্য।

Screenshot_2024-02-26-22-16-07-33.jpg

Screenshot_2024-02-26-22-19-53-60.jpg

screenshot from Rabitholebd Sports

সৌম্যকে ওপেনিং এ দেখে ভালোই লাগছিল। তবে সে প্রথমেই ভুল শট খেলে আউট হয়ে সাজঘরে ফিরে। রানের খাতা খুলতে পারেনি সৌম্য। তারপর মাঠে আসে মায়ার্স। এবারের বিপিএলে দারুণ ছন্দে রয়েছে মায়ার্স। চার ছক্কার ফুলঝুরিতে বরাবরই ভালো ব্যাটিং করে আসছে। সাথে ভালো ব্যাটিং ও। কাইল মায়ার্স ও তামিম মিলে ৯৮ রানের একটা দারুণ পার্টনারশিপ গড়ে। দুজনই হাফ সেঞ্চুরি করে। জয়ের দ্বারপ্রান্তে এসে কাইল মায়ার্স আউট হয়ে যায়। তবে আউট হওয়ার আগে কাজের কাজ করে দিয়ে যায়। কারণ বলের থেকেও রান কম দরকার ছিল তখন। তারপর মাঠে নামে ডেভিড মিলার। ভেবেছিলাম ডেভিড মিলার খেলাটাকে শেষ করে উঠবে। কিন্তু স্লোয়ার বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যায় ডেভিড মিলার। তারপর মুশফিক নেমে খেলার শেষটা করে। ৩১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ফারচুন বরিশাল। এরই মাধ্যমে সুপার ফোর নিশ্চিত করে ফারচুন বরিশাল। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় কাইল মায়ার্স।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফারচুন বরিশাল প্রথমের দিকের ম্যাচ গুলোর থেকে বর্তমান খুব সুন্দর খেলতেছে। বরিশাল লীগের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন নাম করা খেলোয়াড় রয়েছে, তারা খুব সুন্দর করে ম্যাচ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফারচুন বরিশালের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলেই ভাই, ফারচুন বরিশাল ভালো খেলছিল সেদিন

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39