স্বরচিত কবিতাঃ "যদি তুমি বলো ভালোবাসি "

in আমার বাংলা ব্লগ2 years ago

06-06-2024

২৩ জৈষ্ঠ্য, ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240606_224036_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করার জন্য। আপনারা জানেন যে সপ্তাহের একটা দিন আমি রাখি শুধু কবিতার জন্য। ইদানীং ব্যস্ততার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তারপরও চেষ্টা করে যাচ্ছি। ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে কবিতা শেয়ার না করেও থাকা যায় না। কবিতা লেখা আসলে সহজ আবার কঠিন কাজ! আপনি স্থির না থাকলে মানে হচ্ছে শান্ত না থাকলে কবিতা লিখতে পারবেন না। কবিতা লেখাটা আসলে কাল্পনিকের সাথে অনুভূতির একটা বিষয়। দেখার বিষয় হলো আপনি কিভাবে কবিতার অনুভূতিগুলে প্রকাশ করছেন। আমি সবসময় কবিতায় সাধারণ শব্দচয়ন করে থাকি। জটিল কথা মাথায় একদমই আসে না।

আজকের কবিতায় একজন প্রেমিকের ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষার বিষয়টি ফুটে তোলার চেষ্টা করেছি। যে কিনা প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে রাজি। শুধু তার দরকার প্রেমিকার পাশে থাকার অঙ্গীকার। তবেই যেন সে সব জয় করতে পারবে। আর ভালোবাসার মানুষ পাশে থাকলে মনে হয় দুনিয়া করেছি জয়!

যদি তুমি বলো ভালোবাসি

শত কোটি বছর অপেক্ষা করবো,
যদি তুমি বলো ভালোবাসি!
মাইলের পর মাইল মরুর পাদুকাবিহীন পথ পাড়ি দেব,
যদি তুমি একটুখানি হাসো!

আমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিব অতি সহজেই!
যদি তুমি কম্পিত হৃদয়ের ভালোবাসা দাও!
আমি অন্ধকারের মাঝেও সহস্র পথ পাড়ি দিবো,
যদি তুমি ভরসা করে হাতটা বাড়াও।

যদি কথা দাও পাশে থাকার,
আমি শুকনো নদীতেও ভরা যৌবন ফিরাবো!
যদি একটু আশ্বাস দাও তুমি,
তবে আমি তোমার জন্য জ্যোৎস্না রাতের চাদেঁর আলো কুড়াবো।

তোমার প্রেমের পরশ পেলে আমি বিদ্রোহী কবি হবো,
কবিতার শিরোনামে থাকবে শুধু তুমি!
যদি একটু স্বপ্ন দাও পাশে থাকার,
পর্বতশৃঙ্গ জয় করতেও একটুকুও ভয় করবো না!

আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 
 2 years ago 

আপনি প্রায় প্রত্যেক সাথে আমাদের মাঝে বেশ সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন ভাইয়া। একটি অসাধারণ কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতা আবৃত্তি করে অনেক ভালো লেগেছে আমার। আপনার লেখা কবিতার প্রত্যেকটা লাইন ছিল জাস্ট অসাধারণ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 🌸

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা পোস্ট লিখে শেয়ার করেছেন। কবিতার নাম দিয়েছেন যদি তুমি বলো ভালোবাসি। কবিতার প্রতিটি চরণ আমার কাছ থেকে ভীষণ ভালো লেগেছে পড়ে। আসলে ভালোবাসার মানুষের জন্য সবকিছুই করা সম্ভব সেটা আপনার কবিতার মাধ্যমে বুঝতে পারলাম।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বর্তমান সময়ের সবারই মনে হয় খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। আমারও একই অবস্থা। সবকিছু সামলে একদমই সময় করে উঠতে পারছি না। যাই হোক ভাইয়া আপনার আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলেই ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছু জয় করা সম্ভব। আপনার কবিতার মাধ্যমে বিষয়টি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ।

 2 years ago 

জীবনটাই যেন ব্যস্ততার মাঝে চলে যাচ্ছে। যাইহোক, আপু আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। 🌸

 2 years ago 

আপনি ভালবাসাকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।যদি তুমি বলো ভালোবাসি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে প্রিয় মানুষ কে যখন ভালোবেসে জয় করা হয় তাহলে মনে হয় সব জয় করে ফেলেছে। কবিতাটি খুব সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর করে কবিতাটি লিখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য 🌸

 2 years ago 

আজ আপনি খুব সুন্দর একটি ভালবাসার কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। যদি তুমি বলো ভালোবাসি আপনার কবিতাটি পড়ে আমার খুব ভালো লেগেছে। আপনার কবিতায় একটি চরণের সাথে অন্যটির চরণের ভাষার বেশ সামঞ্জস্য ছিল। এক কথায় আপনার কবিতাটি ছিল অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম 🌸। অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️

 2 years ago 

বাহ! খুব চমৎকারভাবে ছন্দের সাথে আপনার কবিতাটি তুলে ধরেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। সত্যিই আপনার লেখা চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62197.56
ETH 1772.49
USDT 1.00
SBD 0.38