রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতা তৈরি
13-11-2023
২৯ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ্য ও ভালো আছেন। তো আজকে সকাল সকাল আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রাতে তাড়াতাড়িই ঘুমিয়ে গিয়েছিলাম। এজন্য ভোর রাতেই ঘুম ভেঙে গেল! যাক, রাতে অবশ্য এটা পাতার অরিগ্যামি তৈরি করে রেখেছিলাম। আসলে এগুলো তেমন একটা করা হয়না। সবাই দেখি রঙিন কাগজ দিয়ে দারুণ দারুণ সব অরিগ্যামি তৈরি করে। তাই আমি আজকে রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতার অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন পেপার।
- কেচি
ধাপঃ০১
প্রথমেই বর্গাকার করে একটি পেপার শেপ নিয়ে নিলাম। তারপর মাঝ বরাবর ভাজ করে দিলাম। দুইপাশে একইভাবে ভাজ করে দিলাম।
ধাপঃ০২
তারপর এক কোণা থেকে আরেক কোণা বরাবর ভাজ করে দিলাম। ঠিক মাঝে আরেকটি ভাজ দিয়ে দিলাম।
ধাপঃ০৩
তারপর ভাজের ডানপাশে উপরের শীর্ষ বরাবর আরেকটা ভাজ দিয়ে দিলাম।
ধাপঃ০৪
ঠিক একইভাবে আরেকপাশে ভাজ দিয়ে দিলাম। অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ হয়েছে।
ধাপঃ০৫
তারপর প্রত্যেক ভাজের মাঝ বরাবর ছোট ছোট করে ভাজ করে দিলাম। এই কাজটি একটু সতর্কতার সাথে করে নিতে হবে।
ধাপঃ০৬
এবার কেচি দিয়ে কেটে নিলাম। একটা পাতার শেপ হয়ে গিয়েছে।
শেষ ধাপ
এই এলো ম্যাপল পাতা! সেইম ওয়েতে দুটো পাতা বানিয়ে নিলাম।
| Device | Oppo A12 |
|---|---|
| Photogrpher | @haideremtiaz |
| Location | w3w |
যাক, আজ এই পর্যন্তই। আশা করছি রঙিন কাগজ দিয়ে বানানো ম্যাপল পাতা আপনাদের ভালোই লেগেছে। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🦋🍀
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
রাতে তাড়াতাড়ি ঘুমালেও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনা। যাইহোক ভাইয়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর রঙিন কাগজের কাজগুলো করতেও ভালো লাগে।রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতা তৈরি করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।
কি বলেন আপু! আপনার তাহলে রাতে ভালো ঘুম হয় না। একটা রিফ্রেশ ঘুম দিবেন তাহলে দেখবেন ঘুম থেকে উঠতে পারতেছেন। যাক, অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য 🍀
Upvoted! Thank you for supporting witness @jswit.
twitter share
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর পাতা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই পাতা তৈরি করতে কাগজের ভাঁজগুলো কিভাবে দিতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আসলেই ভাই, রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস দেখতে চমৎকার লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
খুব ভোরে পোস্ট করেছেন দেখছি। যাইহোক ম্যাপল পাতার অরিগামী বেশ ভালোই লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা অরিগামি শেয়ার করার জন্য।
হুমম, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। এই প্রথম ম্যাপল পাতা তৈরি করলাম আসলে। ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য 🦋
খুব সুন্দরভাবে ম্যাপল পাতা তৈরি করেছেন। এটিকে একদম অসাধারণ দেখা যাচ্ছে। আর আপনি এটি তৈরিতে যে ধাপগুলো শেয়ার করেছেন তা সকলের কাছে বোধগম্য। আর এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং কষ্ট করেছেন তা দেখে বুঝা যাচ্ছে।
আশা করছি ধাপগুলো ফলো করে আপনিও তৈরি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য 🦋
আপনি আজকে খুব সহজ পদ্ধতিতে রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতা বানানোর ডাই শেয়ার করেছেন। তবে এই পাতাটার নাম আমি আজকেই প্রথম জানতে পারলাম এবং পাতার ডিজাইন টা দেখতে পারলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতা তৈরি করার পদ্ধতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হুমম, পাতাটা কিন্তু দারুণ! এগুলো নরমালি আশেপাশে তেমন দেখা যায় না।
রঙিন কাগজ ভাঁজ করে অনেক সুন্দরভাবে একটি সুন্দর পাতার ডিজাইন প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সত্যি দেখে অনেক ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে প্রস্তুত করা যেকোনো ধরনের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে।
ফটোগ্রাফির সাথে উপস্থাপনাটাও করেছেন খুব সুন্দর।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য 🍀
যাক আজকে সকাল সকাল ঘুম ভেঙ্গে গেছে এবং আপনি আগের রাতে রঙিন কাগজ দিয়ে ম্যাপল পাতার অরিগ্যামি তৈরি করে রেখেছিলেন এবং আজকে আপনি পোস্ট করে দিলেন এবং সকলে অনেক সুন্দর করে কাগজের ভাঁজে অনেক সুন্দর কিছু তৈরি করে থাকে ।আপনি দারুণ দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আমার কাছে এটা ভীষণ ভালো লাগলো এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। খুব সহজে এটি তৈরি করে ফেলেছেন আপনি। শুভেচ্ছা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য 🍀