DLS- মেথডে বাংলাদেশের প্রথম হার

in আমার বাংলা ব্লগ3 years ago

18-12-2023

০৪ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন! আমি বরাবরের মতো ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত! তবে মাঝে মাঝে ব্যর্থ হই! আসলে ধানের জমি কাটার পর একদম ফাকাঁ হয়ে যায়। আর ঠিক এ সময়ে চলতো ধানের ফাকাঁ জমিতে মাঠ বানিয়ে ধুম ক্রিকেট খেলা! আর এখন মাঠ বানালেও এখন আর খেলার ইচ্ছে জাগে না। সদ্য কৈশরে পা দেয়া শিশুরা আরামছে ক্রিকেট খেলছে। তাদের খেলা দেখে খেলতে ইচ্ছে করে কিন্তু খেলা হয়না! সে বয়সটা যে ফেলে এসেছি! যাক, আমার মতো যারা খেলাপ্রেমী মানুষ আছেন। তারা নিশ্চয় খেলাধুলার খবর রাখেন! বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পারি জমিয়েছিল নিউজিল্যান্ড এ! তো গতকাল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর প্রথম মধ্যকার ওয়ানডে খেলা অনুষ্ঠিত হয়। শান্তকে ক্যাপ্টেন্সি করে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল!

Screenshot_2023-12-18-09-19-51-97.jpg

Screenshot_2023-12-18-09-20-26-94.jpg

screenshot from Fox Sports

টসে জিতে প্রথমেই বোলিং এর সিধান্ত নেয় বাংলাদেশ! আসলে নিউজিল্যান্ড এর পিচ বরাবরই ব্যাটিং পিচই হয়ে থাকে। শর্ট বাউন্ডারি, রানও হয় বেশি। কিন্তু গতকাল আকাশটাও ক্লাউডি ছিল! ব্যাটিং এ নেমেই শুরুতেই নিউজিল্যান্ড হোচঁট খেয়ে বসে! শরিফুলের প্রথম ওভারেই রাচিন রবীন্দ্র আউট হয়ে সাজঘরে ফেরে! রাচিন রবীন্দ্রা এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল কিন্তু গতকাল সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি! তারপর মাঠে আসে নিকলস! কিন্তু নিকলস ও ব্যর্থ হয়! শরীফুল ইসলামই আবার আউট করে! বলতে গেলে তখন কিছুটা চাপেই পরে যায় নিউজিল্যান্ড! তারপর মাঠে আসে টম লাথাম! টম লাথাম এমন একটা প্লেয়ার আসলে আউটই হতে চাই না। গতকাল ইয়ং আর টম লাথাম দুজন মিলে ১৭১ রানের দারুণ পার্টনারশিপ গড়ে তুলে। খেলার মাঝে আবার বৃষ্টির বাধা! ২০ ওভারের মাথায় বৃষ্টির দেখা। ভেবেছিলাম হয়তো খেলাই হবে না। তারপর ৫০ ওভার কমিয়ে ডিএলএস মেথডে খেলা ৩০ ওভারে নিয়ে আসা হয়! বলতে গেলে শেষ ১০ ওভারে ভালো ব্যাটিং করেছে নিউজিল্যান্ড!

Screenshot_2023-12-18-09-21-06-66.jpg

screenshot from Fox Sports

ইয়াং নিজের ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেয়। ইয়াংকে আগে আউট করতে পারলে হয়ত রানটা আরও কম হতো! শেষ অবধি নিউজিল্যান্ড এর সংগ্রহ দাড়াঁয় ৩০ ওভার শেষে ২৩৯ রানের! ৩০ ওভারে ২৩৯ রান বলতে গেলে অনেক! আবার মাঠ বিবেচনায় এটা তাড়া করাও এতো কঠিন না। যদি উইকেট থাকে তাহলে জেতা পসিবল! অনেকদিন পর ব্যাট হাতে দেখলাম সৌম্য সরকারকে! সাথে নামে এনামুল হক বিজয়! কিন্তু অনেকদিন পর ব্যাট হাতে নেমেও ব্যার্থ হয় সৌম্য! ভেবেছিলাম ভালো একটা ইনিংস উপহার দিবে হয়তো! তারপর মাঠে আসে ক্যাপ্টেন শান্ত! শান্ত আর বিজয় দেখেই খেলতে থাকে। কিন্তু শান্তর ইনিংসটা বড় করতে পারেনি। সুইপ শট খেলতে গিয়ে সোধির বলে আউট হয়ে সাজঘরে ফেরে! তারপর মাঠে আসে লিটন দাস! লিটন দাসকে গতকাল ওপেনিংয়ে নামানো হলো না! লিটন দাসও শুরুতে ভালো খেলতে থাকে।

Screenshot_2023-12-18-09-23-50-87.jpg

Screenshot_2023-12-18-09-24-18-84.jpg

screenshot from Fox Sports

এদিকে বিজয় বাউন্স বল পুল করতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরে। বিজয়ের ইনিংসটা আরেকটু বড় করলে হয়তো ভালো হতো! তারপর মাঠে নামে হৃদয়! বিবকাপেও তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেনি! হৃদয় শুরু থেকেই স্ট্রাইক রোটেইট করে খেলতে থাকে। এদিকে লিটন আউট হয়ে যাওয়ার পর খেলা জেতার আশাটাই চলে যায়! মাঠে নেমে আবার মুশফিকুর রহিমও আউট হয়ে যায়! হৃদয় আর আফিফ দুজনে ভালোই খেলগে ছিল। কিন্তু হৃদয়ও নিজের ইনিংসটাকে আরেকটু বড় করতে পারেনি! ২৭ বলে ৩৩ রান করে আউট হয়ে সাজঘরে! তারপরে আফিফ চেষ্টা করেছিল শেষ পর্যন্ত খেলাটিকে চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু পারলো না। শেষ অবধি বাংলাদেশের সংগ্রহ দাড়াঁয় ৩০ ওভার শেষে ২০০ রানের। ডি এল এস মেথডে ৪৪ রানে জিতে যায় নিউজিল্যান্ড! ম্যাচ সেরা হয় ইয়াং!



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 
 3 years ago 

খেলাটি আমিও উপভোগ করেছি কিন্তু রান রেট ওভার হিসেবে বেশি হয়ে গিয়েছিল । সেটাই হাড়ের মূল কারণ তবুও বাংলাদেশ অনেক ভালো খেলেছে। পরবর্তী ম্যাচে আরো ভালো খেলবে সেটাই প্রত্যাশা করি । আপনার রিভিউ পড়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাই রান রেইট বেশি ছিল। যাক পরের ম্যাচে দেখা যাক কি করে

 3 years ago 

খেলাটা আমিও দেখেছি। বাংলাদেশ ওপেনিংটা ভালো করলে আমরা এই ম্যাচটি জিততে পারতাম। আশা রাখছি পরবর্তী ম্যাচে আমরা কামব্যাক করবো।

 3 years ago 

জি আপু, আশা করি পরের ম্যাচে ভালো খেলবে

 3 years ago 

কালকের খেলাটি আমিও দেখছি।খুবই ভালো লাগছে খেলাটি।তবে যখন বৃষ্টি আসলো তখন একটু হুচুট খেয়ে গেছি।যদি অভার আরো একটু বারায় দিতো তাহলে বাংলাদেশ জিততে পারতো। যাইহোক আপনি সুন্দর ভাবে খেলাটির রিভিউ শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 63953.04
ETH 1857.95
USDT 1.00
SBD 0.38