স্বরচিত কবিতাঃ শীতের সকাল

in আমার বাংলা ব্লগ3 years ago

11-1-2024

২৮ পৌষ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20240111_093157_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি প্রকৃতির শীতলতা উপভোগ করার চেষ্টা করছেন। এই কয়েকদিন ধরেই গ্রামের দিকে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়েছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। বের হয়ে দেখি চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা সব। বেশিদূরের কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। চারিদিকে হিমশীতল পরিবেশ। মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। এতো ঠান্ডার মাঝে অনেকেই কন্বলের নিচ থেকে বের হতে চাইবে না স্বভাবতই। তবে শীতের সকালে হিমশীতল পরিবেশ উপভোগ না করতে জীবনের একটা অংশ হারিয়ে যাবে আপনার কাছে মনে হবে। রিয়েলিটি হলো শীতের সকালের সৌন্দর্য আমরা এখন চাইলেই উপভোগ করতে পারি না। পারিনা পাখির মিষ্টি সুরের ডাকে ঘুম ভাঙতে। ছোটবেলায় মক্তব পড়ার কথা মনে আছে আপনাদের? যারা গ্রামে বড় হয়েছেন তারা নিশ্চয় সকাল সকাল কুরআন শিক্ষার জন্য মসজিদে যেতেন সকাল সকাল। যেটাকে আমরা বলি মক্তব।

সেই ভোরে ঘুম ভেঙে যেত মক্তবে যাওয়ার জন্য। হাড়ভাঙা শীতের মাঝেও যেতে হতো মসজিদে। নয়তো হুজুরের হাতে বেতের মাইর তো আছেই। আর সকাল সকাল মায়ের হাতে নানারকম পিঠাও খাওয়া হতো। শীতের সকালে কৃষকেরা দেখতাম শাক বিক্রি করার জন্য বাজারে যেত। জীবিকার সন্ধানে বেরিয়ে যেত অনেকেই। আবার কৃষকেরা লাঙন কোদাল হাতে নিয়ে চলে যেত জমিতে। শত ঠান্ডা উপেক্ষা করেও মাঠে আইল নেয়ার কাজ করতো। গাছে গাছে তখন নতুন পাতা দেখা যেত। নদীর বুকে জাগতো চর, ঠিক নদীর পাড়ে হলুদ রঙের সরিষার ক্ষেত দেখে নয়ন যেন জুড়িয়েই যেত। শীতের সময়ের প্রকৃতির রূপ আপনাকে উপভোগ করতে বাধ্য করবে।


শীতের সকাল

একটা নতুন দিগন্তের সূচনা নিয়ে আসে শীতের সকাল,
কুয়াশার চাদরে ঢাকা পরিবেশ,
হিমশীতল করে হৃদয়ের যত উষ্ণতা
কলকাকলিদের মৃদ্যু সুর ভেসে আসে বাতাসে।
সূর্যিমামার স্পর্শে নিস্তেজ হয় শিশিরকণা,
চাদর গায়ে বৃদ্ধ ফিরে পায় সজীবতা।
সকালের মিষ্ট রোদে প্রকৃতি হয় প্রাণবন্ত,
লাঙল হাতে নিয়ে কৃষকের ছুটে চলা,
কায়দা আর কুরআন নিয়ে শিশুদের হৈ-হুল্লোড়ে মসজিদে যাওয়া।

চায়ের দোকানে চলে ভরপুর আড্ডা,
চায়ের চুমুকে কত শত গল্প হয় যে লেখা।
সকাল সকাল মায়ের হাতের গরম ভাপার স্বাদ,
খেয়ে হয় হৃদয় তৃপ্ত যখন-তখন।
মাথায় করে এক আটিঁ শাক নিয়ে কৃষকেরা চলে বাজারে,
বিক্রি করে কৃষকেরা জীবিকার সন্ধান খুজেঁ বের করে।

দলবেঁধে স্কুলে যায় পাড়ার ছেলে-মেয়েরা
নতুন বইয়ের গন্ধে তাদের হৃদয় হয় উতলা।
মিষ্টি সকালের মিষ্টি রোদে,
হয় যে তাদের জীবনের নতুন দিগন্তের শুরু।

একটা শীতের সকালের অপেক্ষায় থাকে যে মন,
বছর ঘুরে আবার শীতের সকাল নিয়ে আসে মধুর বার্তা যখন।
শীতের শীতল আলিঙ্গনে হৃদয় ফিরে পায় ছন্দ,
কবি হতে তাই চলে যে তখন হৃদয়ের অনুুভূতির দ্বন্ধ।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। আপনাদের ছোট্র একটি মন্তব্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে নতুন কিছু করতে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

শীতের সকালের অপরূপ সৌন্দর্য আসলে আমাদের হৃদয়কে মুগ্ধ করে দেয়। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🌼

 3 years ago 
 3 years ago 

যে যাই বলুক শীতকাল আমার ভীষণ ভালো লাগে।
আমি শীতের দিন বেশি উপভোগ করি। তুমি শীতকে উপলক্ষ করে চমৎকার একটি কবিতা লিখেছো। তোমার কবিতা আগেও পড়েছি, বেশ ভালোই লিখে চলেছো। আজকের কবিতা দারুন ছিল। অনেক ধন্যবাদ তোমাকে চমৎকার কবিতা লিখার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাইয়া। আপনাদের থেকে প্রতিনিয়ত শিখছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌼

 3 years ago 

কি যে বলেন ভাইয়া, ছোট বেলার মক্তবের কথা কি ভাবে ভুলি। ছোটবেলায় সকাল সকাল উঠে সেখানেই চলে যেতাম ঠান্ডার মধ্যে। আর আমরাও মক্তব বলি। শীতের সকালের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সবাই অনেক বেশি পছন্দ করে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে শীতের সকালের সৌন্দর্য উপভোগ করতে। সকাল সকাল উঠে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করলে, মন মাইন্ড দুটো একেবারে ফ্রেশ এবং ভালো হয়ে যায়। আর আপনি সেই শীতের সকলকে নিয়ে এত সুন্দর করে একটা কবিতা লিখেছেন দেখে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

হুমম আপু, সকালের মক্তবের সময়টা তো এখন অনেক মিস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼

 3 years ago 

আপনি তো শীতের সকাল নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। শীতের সকাল এমন যে মায়ের হাতে পিঠা খাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ালেখার জন্য মক্তবে যাওয়া। তবে আপনার কবিতার প্রতিটি লাইন সত্যি অসাধারণ হয়েছে। সকালবেলা নিয়ে খুব সুন্দর করে ভিন্ন অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন। সুন্দর করে কবিতাটি উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য 🌼

 3 years ago 

গ্রামের মধ্যে শীতের সকালটা দারুন ভাবে উপভোগ করা যায়। খুব সকালেই মানুষ জন এত শীতের মধ্যেই ঘুম থেকে উঠে যায়। অনেক তাড়াহুড়ো করে সবাই চাষের জন্য বেরিয়ে পড়েন। কেউ ধান চাষ করেন। আবার কেউ সবজি চাষ করেন। কেউ বা অন্যান্য কাজে চলে যায়। অনেক সুন্দর অনুভূতি নিয়ে আপনি শীতের সকালের কবিতাটি লিখলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু শীতের সকালের পরিবেশ টা কেমন হয় সেটাই কবিতার ছন্দে প্রকাশ করার চেষ্টা 🌼

 3 years ago 

শীতের সকলকে ঘিরে আপনি সুন্দর একটি কবিতা রচনা করে ফেলেছেন দেখছি। আপনার কবিতাটা বেশ ভালো লাগলো আমার প্রত্যেক লাইন কিন্তু দারুন ভাবে লিখেছেন। বিশেষ করে শীতের সময়ের বাস্তব রূপটা ফুটিয়ে তুলেছেন। একদম গ্রামীণ জীবন থেকে শুরু করে সমস্ত কিছু।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38