নাটক রিভিউঃ আপন যে জন

in আমার বাংলা ব্লগ2 years ago

26-01-2024

১৩ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼



জুম্মা মোবারক সবাইকে 🌼। আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। সাপ্তাহিক ছুটির দিনে দারুণ সময় হয়তো উপভোগ করার চেষ্টা করছেন। তো শুক্রবারে নরামালি নাটক শেয়ার করে থাকি আপনাদের সাথে। বেশ কিছু নাটক দেখেছি এ সপ্তাহে আসলে। তার মধ্যে আজকে যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে আপন যে জন। আশা করছি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2024-01-26-15-01-17-98.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামআপন যে জন।
চিত্রনাট্য ও পরিচালনামোঃ মিফতাহ আনান।
প্রযোজকতানভীর মাহমুদ।
অভিনয়েফারহান, আনিকা সায়রা, সুবেরী আলম ও আরও অনকে।
আবহ সংগীতআরাফাত বসনিয়া।
দৈর্ঘ্য৪৬ মিনিট ৪৩ সেকেন্ড।
মুক্তির তারিখ২৫ই জানুয়ারী , ২০২৪
ধরনরোমান্টিক,সামাজিক।
ভাষাবাংলা

চরিত্রেঃ

ফাহিমঃ
মুশফিক আর ফারহান।
আনিকাঃ
আনিকা আয়রা।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2024-01-26-14-16-55-02.jpg

Screenshot_2024-01-26-14-20-47-35.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, ফাহিম ও তার বন্ধুকে পুলিশ থানায় নিয়ে এসেছে। ঠিক কিছুক্ষণ পর ফাহিমের মা আসে থানায়! ফাহিমের মা পেশায় একজন শিক্ষক। একমাত্র ছেলে ফাহিম হওয়ায় ছেলের যত অন্যায় আবদার মেনে নেয়। কিন্তু ছেলেকে নিয়ে আর পারছে না। এলাকার সব মেয়েকে প্রপোজ করে বসে। আর তখন মেয়ের গার্জেন ফাহিমের মায়ের কাছে বিচার নিয়ে আসে। তো পুলিশ ফাহিম ও তার বন্ধুকে ছেড়ে দেয়। কিন্তু পুলিশ সতর্ক করে দেয় পরবর্তী সময়ে যেন একই ভুল বারবার না করতে। বাসায় নিয়ে এসে ফাহিমকে বুঝানোর চেষ্টা করে। কিন্তু ফাহিম তার মায়ের কথা পাত্তায় দেয় না। কিছুদিন পর ফাহিমের বন্ধু কয়েকজন বাসায় আসে মদের বোতল নিয়ে। আর সেগুলো ফাহিম ফ্রিজে রেখে দেয়। আর যখন রাখে তখন ফাহিমের মা বাহির থেকে চলে আসে।

Screenshot_2024-01-26-14-22-24-58.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

এদিকে আবার এলাকার এক মেয়েকে ফাহিম উত্যক্ত করে যাচ্ছে তার জন্য সে মেয়ের বাবা আসে ফাহিমের বাসায়। ফাহিমের বাসায় এসে বলে দেয়, ফাহিম যেন তার মেয়েকে উত্যক্ত না করে। ফাহিমের মা মেয়ের বাবাকে আশ্বস্ত করে! তার ছেলে এখন মেয়েকে ছোট বোনের মতো দেখবে। তারপর ফাহিমের মা যখন ফ্রিজ খুলতে যায় তখনই ফাহিম বাধাঁ দেয়। ফাহিমের মা ঠিকই বুঝে ফেলে। কোনো একটা গন্ডগোল তো আছেই। তারপর ফ্রিজ খুলেই দেখে বেশ কয়েকটি মদের বোতল! কিছু বলার আগেই ফাহিম দৌড়েঁ চলে যায়। আর যখন বাসা থেকে বের হয় তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে বসে ফাহিম। ফাহিম মেয়েটিকে এক দেখাতেই ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটি শুরুতে কোনো পাত্তা দেয়নি ফাহিমকে। দিন যত যেতে থাকে ততই ফাহিমের পাগলামো বাড়তে থাকে।

Screenshot_2024-01-26-14-30-28-00.jpg

Screenshot_2024-01-26-14-31-42-91.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

কিন্তু মেয়েটি ফাহিমের পাগলামো আর নিতে পারছিল না। তারপর মেয়েটি তার ভাইকে বলে ফাহিমকে শায়েস্তা করার জন্য। আনিকার বড় ভাই তখন ফাহিমকে মারধর করে । কিন্তু ফাহিম চেচড়ার মতো আনিকার পিছনেই লেগে থাকে। আনিকার জন্মদিনে ফাহিম উইশ করে। আর সেদিন থেকেই আনিকা ভালোবাসতে শুরু করে। একদিন ফাহিমের মা বাজার থেকে ফেরার পথে দেখে ফাহিম আনিকার সাথে বসে আড্ডা দিচ্ছে! সেটা দেখার পর আনিকাকে সতর্ক করে! কারণ তার ছেলে ভালো নয়। ইতোমধ্যে ৩৮ জন মেয়েকে প্রপোজ করেছে! আনিকাকে নিয়ে ৩৯ জন! আর এবার যদি ফাহিমকে নিয়ে বাসায় কোনো কমপ্লেইন আসে তাহলে খবর আছে। তারপর ফাহিম বাসায় এসে তার মায়ের সাথে ঝগড়া লেগে যায়। কারণ তার মা রাস্তায় এভাবে অপমান না করলেও পারতো।

Screenshot_2024-01-26-14-35-07-12.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

কিন্তু ফাহিমের মা ফাহিমকে অপমানের জন্য বলেনি। নিজের ভালোর জন্যই বলেছিল। কারণ মেয়ের পরিবার পরে যদি বিচার নিয়ে আসে বাসায়। কিন্তু ফাহিম তার মাকে ভুল বুঝে! তার মাকে সৎ মা! আপন মা হলে এভাবে সে অপমান করতো না। কারণ ফাহিম সত্যি আনিকাকে ভালোবেসেছিল। ফাহিম তার মাকে ভুল বুঝে। কিন্তু সন্তানের অমঙ্গল চাই না কোনো মা। ফাহিম বাসা থেকে রাগ করে চলে যায়। বন্ধুদের সাথে মাদকের আড্ডায় মেতে উঠে! তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে।

ব্যক্তিগত মতামত

পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নেই! এটা আমি বুকে হাত রেখে বলতে পারি। সন্তানের যত আবদার সব মায়েই রক্ষা করে। সন্তানের ভালো সবসময় মা চাই! কিন্তু আমরা বুঝি না আসলে মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ! মা যখন চলে যায় তখনই আমরা বুঝতে পারি মায়ের মর্যাদা! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আমাদের। এ নাটকটিতে সেটিই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে নাটকটি খুবই ভালো লেগেছে।

ব্যক্তিগত রেটিং


৯.৪/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

এই নাটকটি আমি গতকাল রাতে দেখেছিলাম। সামাজিক এবং শিক্ষা মূলক একটি নাটক। মা এবং ছেলের চরিত্র ফুটে উঠেছে।‌ আমরা আসলে মায়েদের সাথে নিজের অজান্তেই অনেক অন্যায় করে থাকি। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো। ধন্যবাদ সবাইকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাই আমরা মায়েদের সাথে অনেক অন্যায় করে ফেলি। কিন্তু আমরা বুঝি না। সবার সুবুদ্ধির উদয় হোক 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

একটা মা সব সময় চাইবে তার সন্তানের ভালো। সব মা চায় যেন নিজের সন্তান ভালো থাকে। ফাহিম নিজের মাকে ভুল বুঝেছিল। কিন্তু তার মা তো তার ভালোর জন্যই বলেছিল কথাগুলো। যদিও শেষে কি হয়েছে এটা আপনি আমাদের মাঝে শেয়ার করেন নি। তবে আমার মনে হচ্ছে, ফাহিমের মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তারপর ফাহিম বুঝতে পেরেছিল নিজের ভুল। আসলে একটা মানুষ বেঁচে থাকতেই কেউ মর্যাদা দেয় না তাকে ভুল বুঝে। মৃত্যুর পর সেই ভুল ভেঙে ও লাভ হয় না। খুব ভালো লাগলো পুরো নাটকটার রিভিউ।

 2 years ago 

একটা কথা আছে, "বাঙালি দাতঁ থাকতে দাতেঁর মর্যাদা দেয় না! " নাটকটি এমনটাই শিক্ষা দেয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌼

 2 years ago 

প্রত্যেকটা মানুষের সবচেয়ে আপন মানুষ হচ্ছে নিজের মা। নিজের মায়ের চেয়ে আপন আর কেউ নেই এটা ঠিক। মায়েরা যা বলে তা সব সময় ঠিকই হয়। এই নাটকের মধ্যে অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরা হয়েছে। আর আমার কাছে এই নাটকটার রিভিউ পোস্ট পড়তে খুব ভালো লেগেছে। নাটকের শেষে কি হয়েছে এটা জানার জন্য আমি অবশ্যই নাটকটা দেখার চেষ্টা করব।

 2 years ago 

জি আপু, নাটকটি দেখলে আশা করি আপনি উপভোগ করতে পারবেন 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মুশফিক আর ফারহানের নাটক আমার অনেক পছন্দের। আমি তার প্রতিটা নাটক দেখার চেষ্টা করি।এই নাটক টি এখনো দেখি নাই। তবে তার কিছু অংশ দেখছি।আপনি সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করেছেন। রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর ভাবে রিভিউ টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য 🌼

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া ।দেখে খুব ভালো লাগলো ।ফারহানের নাটক আমার কাছে ভালই লাগে, মাঝেমধ্যেই দেখা হয় ।কিন্তু এই নায়িকা কে আগে কখনো দেখিনি প্রথম দেখলাম। নাটকটি দেখে নেব।

 2 years ago 

নায়িকাকে আমিও আগে দেখেনি। তবে অভিনয় ভালো করেছে 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38