বাস্তবতা!
26-08-2023
১১ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কঠিন বাস্তবতা হলো আপনি যা খুব সহজে পেয়ে যাওয়ার আকাঙ্খা করছেন, সেটা কখনোই এতো সহজে পাওয়া সম্ভব নয়। যদি আপনি ভেবে থাকেন যে সেটি সহজেই আপনার কাছে ধরা দিবে তাহলে আমি বলবো আপনি এখনও বাস্তবতা বুঝেননি! বাস্তবতা বড়ই কঠিন! আমাদের কল্পনার শেষটা যেখান থেকে হয় বাস্তবতার শুরুটা হয় সেখান থেকেই। কল্পনার জগত আর বাস্তবতার মধ্যে থাকে দিনরাত ব্যবধান!
বাস্তবতা বিষয়টা যে যত তাড়াতাড়ি মেনে নিতে শিখে যাবে সেই জীবনে এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি। কারণ আমার জীবনের পারপেস্কটিভ থেকে বললাম। আসলে আমার একটা বয়স থাকে, যখন মনে জন্ম হয় নতুন আবেগের! আর সেই আবেগের বষবর্তি হয়ে আমরা নানারকম ডিসিশন নিয়ে নেই। আর যে সিদ্ধান্তগুলা নিয়ে থাকি মোস্ট অব দা কেইসে সেগুলা হয় অপ্রাসঙ্গিক অথবা অবান্তর!
আর সেই অপ্রাসঙ্গিক সিদ্ধান্তগুলাও কিন্তু একটা প্রভাব ফেলে আমাদের জীবনে! সেটা তখন বুঝা যায় না, বুঝা যায় তখন আমরা বাস্তবতা সম্পর্কে বুঝতে পারি, বাস্তবতা মেনে নেয়া শিখে যায়। আমার মনে হয় সবাই বাস্তবতার বিষয়টা বুঝতে একটু হলেও লেইট করে। এর বাইরে আমিও নয়! আমিও এতোদিন কল্পনার জগতে ছিলাম মনে হচ্ছে। আর সেই কল্পনার জগত থেকে বেরিয়ে দেখছি বাইরের দুনিয়াটা একদম আলাদা।
কল্পনার জগতে অনেকেই যেন পাশে ছিল, সাহস যুগিয়েছিল! সেখান থেকে বের হয়ে দেখি কেউ পাশে নেই! শুধু আমি ছাড়া! এই বাস্তব সত্যটা মেনে নিতে কষ্ট হলেও এটাই চিরন্তন সত্য! আপনার কঠিন মুহূর্তগুলো আপনাকেই মোকাবেলা করতে হবে। আর সেটা আপনাকেই করতে হবে একা! তবে হ্যা! পরিবারকে কিন্তু পাশে পাবেন। আপনি যতদিন না পর্যন্ত সাফল্যের দেখা না পাচ্ছেন! কিন্তু মূল কাজটা আপনাকে সম্পূর্ণ করতে হবে।
আমার এক বড় ভাই বলেছিল, " মৃত গাছকে যতই পানি দাও না কেন, সেটি কিন্তু আর জীবিত হবে না! " এটা আসলেই চিরন্তন সত্য! আপনি যতই আবেগের বষে অনেক কিছুই ভেবে ফেলেন, কাউকে জীবনের একটা অংশ বানিয়ে ফেলা, সবচেয়ে কাছের ভেবে ফেলা! সেটা নিছকই স্বপ্ন! যা বাস্তবে কখনোই সম্ভব না। আর যা বাস্তবে সম্ভব না তা নিয়ে আমাদের চিন্তাও করা উচিত নয়।
জীবনটা আপনার তাই আপনাকেই বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারো কাছ থেকে কোনো কিছুই আশা করা যাবে না। আশা করাটাই যেন বোকামি। জীবন যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে সেটা হোক কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফলতা লাভ করা যাবে এবং জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।
যাক, আর বেশি কথা বাড়ালাম না! আশা করি আজকের টপিকের মাধ্যমে আপনাদের কিছুটা হলেও বাস্তবতা সম্পর্কে বুঝাতে পেরেছি। হয়তো আপনারা আমার থেকেও এ ব্যাপারে ভালো জানেন। ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ 🌼🦋
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.