স্বরচিত কবিতাঃ শূন্য হৃদয়
30-05-2023
৩০ জ্যৈষ্ঠ , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন । বরাবরের মতোই বর্ষার শুরুর মৌসুমটা উপভোগ করতেছেন। এখনও বর্ষাকাল আসেনি। তবে আর বেশিদিনও নেই বর্ষাকালের। কদিন বাদেই সারাদিন শুধু বৃষ্টি হবে। আকাশের রূপ তখন কালো মেঘে ঢেকে থাকবে। বর্ষার মৌসুমটা ভালো লাগে। তবে আগের মতো আর অনুভব করি না তেমন। যাক, আশা করছি আপনারা নিশ্চয় অনুভব করতে পারেন।
আজকে আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করতে চলে এলাম। আমি সবসময় যেটা বলি, কবিতা বরাবরই কঠিন কাজ। মনের অনুভূতি আর ছন্দের মিল না হলে কবিতা লেখাটা কঠিন। যেটা আমি এখনও শিখতে পারছি কি না জানি না। তবে আপনাদের কবিতা আমাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে দাদার কবিতা বরাবরই দারুণ লাগে আমার কাছে। আমি সহজ সরল ভাষা ব্যবহারটা দাদার কবিতা থেকেই শিখেছি বলতে পারেন।
শূন্যতা বড্ড খারাপ জিনিস। আমরা সাধারণ প্রিয় জিনিসগুলোরই শূন্যতা অনুভব করি। প্রিয় মানুষ যখন আমাদের থেকে অনেকদূরে চলে যায় তখন আমরা অনুভব করি শূন্যতা! তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের। কবিতায় একজন প্রেমিকের তার ভালোবাসার শূন্যতার কথাগুলোই ফুটে উঠেছে।
শূন্য হৃদয়
কতদিন হলো-
তোমাকে ছোয়া হয়না,
একসাথে পাশাপাশি -
হাতে হাত ধরে হাটাঁ হয় না।
চোখে চোখ রেখে কিছু কথা,
কিছু অনুভূতির আদান-প্রদান হয় না।
শুধু আজ মরীচিকা তুমি,
শুধু ভাবছি অথচ তোমাকে পাচ্ছি না।
শুধু অনুভব করছি -
কিন্তু কাছে আসার গল্প হয় না।
তবে কি তুমি সূর্যাস্তের মতো -
ডুবে গেলে পশ্চিম আকাশে!
আধারে তলিয়ে গেলে নিমিষেই।
দিনের মূল্য দিলে কই তাহলে?
আজ আমি দুঃস্বপ্নের মতো -
তোমাকে খুঁজি, মনের অলি-গলিতে।
শুধু পায় নিস্তব্ধতা, শূন্যতা।
অথচ তুমি ছিলে আমার,
শরৎে ফোটা কাশফুল ।
বসন্তের কৃষ্ণচূড়া ফুলও ছিলে তুমি।
কতো যত্নে সাজিয়েছিলাম তোমায়,
মনের মণিকোঠায়।
আরেকবার না হয় ভাঙাহোক,
হৃদয়ের বেড়াজাল।
শত জমানো কথা হোক বলা,
চোখে চোখ রেখে।
যাক, আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন আশা করছি। আপনাদের একটি মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে নতুন কিছু লিখতে এবং শিখতে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share link
ভাই আপনি অনেক সুন্দর একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। পড়ে আমার অনেক ভালো লাগলো প্রতিটি চরণ অসাধারণ ছিল। কবিতাটির নাম দিয়েছিলেন শূন্য হৃদয় ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই । কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে এই ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। কবিতাটি বেশ দুর্দান্ত হয়েছে। কবিতার প্রতিটি লাইনে আপনি প্রিয়জনকে নিয়ে মনের অনুভূতি প্রকাশ করেছেন।
এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া 💙
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার নাম খুব সুন্দর হয়েছে। কবিতার নামের সাথে মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। আমি কবিতা পড়তে অনেক পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 💕