সিজন-৩ঃ ১৯ স্টিম পাওয়ার আপ
06-01-23
২৩ পৌষ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই?? এই শীতে ভালো আছেন তো!! যে পরিমাণ ঠান্ডা এখন ভালো থাকাটাও কঠিন! গতকাল থেকে টান্ডা লেগে গেছে! এই সময়টাতে টান্ডাজনিত সমস্যাটাও ফেইস করতে হবে! বিশেকরে বয়োঃবৃদ্ধ ও শিশুরা ঠান্ডা জনিত সমস্যায় বেশি পড়ছে! গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর! বুঝতেই পারছেন কতটা ঠান্ডা ছিল! আশা করছি সবাই একটু সাবধানে চলাফেরা করবেন! আমার জন্যও আপনাদের কাছে দোয়া চাই!
যাক, আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে পাওয়ার আপ সিজন-৩ শুরু হয়ে গেছে! অনেকে পাওয়ার আপ শুরু করে দিয়েছে! এবারের টার্গেট ৭৫ জনের বেশি ইউজার ডলফিন ক্যাটাগরিতে যাওয়ার! আমার বাংলা ব্লগের সাথে যারা যুক্ত আছেন শুরু থেকে আশা করি আপনারা পাওয়ার আপের গুরুত্বটাও জানেন! আমারও ইচ্ছে ডলফিন ক্যাটাগরিতে নিজের নাম লেখানো! জানিনা পারবো কিনা! তবে চেষ্টা করতে সমস্যা নেই! একটা বছর আছে! প্রতি সপ্তাহে কিছু স্টিম হলেও পাওয়ার আপ করলে একটা সময় অনেক স্টিম পাওয়ার হয়ে যাবে!
পূর্বের বছরে টার্গেট নিয়েছিলাম প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ২৫ স্টিম করে পাওয়ার আপ করার! শুরুতে ভালো হয়েছিল! কিন্তু মাঝে কয়েকদিন গ্যাপ হয়ে যায়। যার জন্য আমার যে টার্গেট ছিল ৩০০০ স্টিম পাওয়ার আপ করার সেটা পূরণ করতে পারেনি! কিন্তু হাল ছাড়লে কি চলবে! নতুন বছর নতুন উদ্যমে পাওয়ার আপ করার চেষ্টা করবো! বর্তমান মার্কেট ভেল্যু বিবেচনায় আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে ১৫ স্টিম করে হলেও পাওয়ার আপ করে যাওয়ার! যখন এসবিডি পে-আউট হবে তখন ইনশাআল্লাহ স্টিমের পরিমাণটাও বাড়াবো! আমি বিশ্বাস করি, নিয়মিত পাওয়ার আপ করলে টার্গেট পূরণ করা সম্ভব! সব থেকে বড় কথা! কনসিসটেন্সি বজায় রাখা! পাওয়ার আপের কনসিসটেন্সি অনেক ইম্পরট্যান্ট! চেষ্টা করবো পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখার জন্য!
সিজন-৩ চালু হয়েই গেল! সো, বছরের প্রথম সপ্তাহের পাওয়ার আপ করে ফেললাম! আমি নির্ধারণ করেছি প্রতি সপ্তাহের শুক্রবারে পাওয়ার আপ পোস্ট করার! আজকে ১৯ স্টিম পাওয়ার আপ করলাম! শুরুটা যেভাবে হয়েছে, শেষটাও যেন সুন্দর হয় সেই কামনা করবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন। আর সুমন ভাইকে নিয়ে তেমন কি বলবো! উনার এই উদ্যোগ যে কতটা উপকার হয়েছে সেটা শুধু আমরাই জানি! উনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি ব্যক্তিগতভাবে! যাক, পাওয়ার আপ প্রসেসটা দেখে নেয়া যাক!
| পূর্বের এসপি | ১৯৩১.৫৭০ |
|---|---|
| পাওয়ার আপ | ১৯ |
| বর্তমান এসপি | ১৯৫০.৫৭১ |
যাক, আমি বলবো স্টিমিটে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপের বিকল্প নেই! আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করার জন্য হলেও নিয়মিত পাওয়ার করা দরকার! নতুন বছরের শুরুটা হয় যেন নতুনভাবে সেই প্রত্যাশায় করছি! সকলের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ 🌼🦋
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
আপনার পাওয়ার আপ পোস্ট টা দেখে খুবই ভালো লাগলো। কারণ এইভাবে পাওয়ার আপ করলে নিজের লক্ষে পৌঁছানো যায়। তাই আপনি অল্প অল্প করে পাওয়ার আপ করতেছেন দেখে আরো উৎসাহিত হলাম আমরা। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
জি! পাওয়ার আপ করার মাধ্যমেই সক্ষমতা বৃদ্ধি পাবে
twitter share link
সব জায়গাতেই বর্তমানে শীত পড়েছে। আসলে এই শীতের সময় ভালো থাকা সত্যি কঠিন। তবুও সবাইকে সাবধানে থাকতে হবে। যাইহোক ভাইয়া ১৯ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান এবং নিজের সক্ষমতা বৃদ্ধি করুন এই প্রত্যাশাই করি।
জি আপু! আপনাদেরকে নিয়ে পাওয়ার আপের টার্গেট ফিল আপ করতে চাই! দোয়া করবেন
ভাইয়া আপনি ১৯ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা। এভাবে এগিয়ে যান ভাইয়া আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন । ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
জি আপু! কবে যে আপনাদের মতো এতো পাওয়ার হবে! তবে যায়হোক আস্তে আস্তে আগাচ্ছি
পাওয়ার আপ প্রতিযোগিতার সৃজন থ্রিতে আপনাকে দেখে বেশ ভালই লাগলো। প্রথম সপ্তাহে আপনি 19 স্টিম পাওয়ার আপ করলেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আশা করি আপনি ডলফিন ক্যাটাগরির পঁচাত্তুর জনের মধ্যে স্থান পাবেন।
জি আপু! আপনাদের দোয়া থাকলে পাবো হয়তো। ধন্যবাদ আপনাকে 🌼🦋
পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন -৩ তে অংশগ্রহনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি ১৯ স্টিম পাওয়ার আপ করেছেন।পাওয়ার আপ মানে কমিউনিটিতে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
জি! পাওয়ার আপ করার মাধ্যমেই সক্ষমতা বৃদ্ধি পায়! আপনাকে অনেক ধন্যবাদ আপু
Upvoted! Thank you for supporting witness @jswit.
পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আজকে আপনি ১৯ স্টিম পাওয়ার আপ করলেন।এই পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আরেক ধাপ এগিয়ে গেলেন, শুভকামনা রইল।
জি ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ 🌼🦋
এতো শীত পড়তেছে বলার মত নয় বেশ কয়েক বছর ধরে এমন শীত অনুভব করতেছি না।তবে এবারের শীত কিন্তু দারুণ জমে গেছে।পাওয়ার আপ পোস্ট দেখলে আমার অনেক ভালো লাগে।কারণ পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সব ক্ষমতার বৃদ্ধি এবং কাজের জন্য মনোবল তৈরি করা নিজের
এবারের শীতে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে! পাওয়ার আপের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি পায়! আপনাকে অনেক ধন্যবাদ আপু 🌼🦋
গত বছর ৩০০০ স্টিম টার্গেট করেছিলেন কিন্তু অর্জন হয়নি। আপনি চেষ্টা করেছেন শুনে ভাল লাগল। তবে এই বছর আশা করছি আপনি আপনার টার্গেট এ পৌঁছে যাবেন এই কামনা করছি। আপনি ১৯ স্টিম পাওয়ার আপ করেছেন। এতে আপনি আপনার লক্ষ্যের দিকে আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
জি ভাইয়া! এবার ইনশাআল্লাহ চেষ্টা করবো লক্ষ্যে পৌঁছানোর জন্য 🌼