সার্কলের ভিতর সিম্পল ম্যান্ডেলা আর্ট (৩)
28-11-2023
১৪ অগ্রহায়ণ , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ! আমাদের একেকদিন একেক রকম কাটে। কোনোদিন ভালো যায় আবার কোনেদিন খারাপ! তবে জীবনে ভালো খারাপ দুটোই মেনে নিতে হবে। যাক, আজকে চলে এলাম আর্ট নিয়ে। সাধারণত ম্যান্ডেলা আর্ট তেমন পারি না আমি। আমার বাংলা ব্লগে সবাই দেখি অনেক দারুণ দারুণ ম্যান্ডেলা আর্ট শেয়ার করে। তাই আমিও শুরু করেছি। যেহেতু আমি পারি না একদমই, তাই সহজ থেকে শুরু করেছি। আপাতত সার্কেলের ভিতরেই ম্যন্ডেলা আর্ট করার চেষ্টা করছি। যাক, আশা করছি ভালোই লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণঃ
- পেন্সিল
- কম্পাস
- জেল পেন
- খাতা
ধাপঃ০১
প্রথমে দুটি ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত একেঁ নিলাম।
ধাপঃ০২
তারপর ছোট বৃত্তের উপরে বড় বৃত্ত পর্যন্ত ডিজাইন করে দিলাম। তারপর বড় বৃত্তের বাহিরে আরও দুটি বৃত্ত একেঁ নিলাম।
ধাপঃ০৩
তারপর বাহিরের দুটি বৃত্তের মাঝে ছোট ছোট গ্যাপ দিয়ে ডিজাইন করে দিলাম। শেষে পেন্সিল দিয়ে এক ঘর পর পর ভরাট করে দিলাম।
ধাপঃ০৪
তারপর আরও একটি বড় ব্যাসার্ধের বৃত্ত একেঁ দিলাম। সেখানে ডিজাইন করে দিলাম।
ধাপঃ০৫
নীল ও লাল জেল পেন দিয়ে ডিজাইন করে দিলাম।
ধাপঃ০৬
তারপর লাল জেল পেন দিয়ে ডিপ কালার করে দিলাম। বাহিরের বৃত্তটি নীল পেন দিয়ে টেনে দিলাম।
ধাপঃ০৭
এবার ছোট বৃত্তের এখানেও আরও একটি বৃত্ত একেঁ দিলাম। তারপর সেখানে পেন্সিল দিয়ে ডিজাইন করে দিলাম।
শেষ ধাপ
আর্ট শেষে সিগনেচার করে দিলাম।
| Device | Oppo A12 |
|---|---|
| Art by | @haideremtiaz |
| Location | w3w |
আশা করি আজকের ম্যান্ডেলা আর্টটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
কাজ করতে করতে সেই কাজের প্রতি দক্ষতা অর্জন করা যায়। আপনি সার্কেলের মাঝে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন।আপনার করা আর্টটি ভীষণ ভালো লাগলো। আপনি ধাপে ধাপে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।
জি আপু, আমিও তাই মনে করছি। কাজ করতে করতে অভিজ্ঞতা বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবাই নিজেদেরকে ক্রিয়েটিভিটি প্রকাশ করে এবং অনেক দক্ষ । খুবই সুন্দর সুন্দর কিছু তৈরি এবং চিত্র যেগুলো যে কেউ দেখলে মুগ্ধ হবে। খুবই সুন্দর একটি মেন্ডেলরা আর্ট করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজের সার্থকতাই হল সৌন্দর্য ফুটিয়ে তোলা সেটাই আপনি করেছেন ভালো লাগলো।
আসলেই ভাই, সবাই দারুণ সব কাজ শেয়ার করে থাকে। আমিও চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ 🌼
বৃত্তের ভিতরে আপনি অনেক সুন্দর একটি আর্টসম্পন্ন করেছেন। ছোট ছোট ডিজাইন গুলো খুবই সুন্দর হয়েছ। আশা করছি পরবর্তীতেও আমার সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো ।
জি, সামনে আরও আর্ট দেখতে পাবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ আপু 🌼
তাহলে অপেক্ষায় রইলাম ভাইয়া।
আরে না পারা জিনিসটা করে দেখানোটাই হচ্ছে আসল কথা। আজ পারলেন না তো কাল পারবেন, সবথেকে বড় বিষয় কাজ করা।
আপনি চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট উপহার দিয়েছেন, দেখতে সুন্দর দেখাচ্ছে। সামনে ইনশাআল্লাহ আরো ভালো আর্ট উপহার দেবেন।
জি ভাইয়া, চেষ্টা করে যাচ্ছি বাকিটা দেখা যাক। আপনাদের মন্তব্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে 🌼
আমি আপনার আর্ট টি দেখে রীতিমত মুগ্ধ। এত দারুন দক্ষতায় সার্কেলের ভিতর সিম্পল একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। জীবন এমনই ভাইয়া, কোনদিন ভালো যায় আবার কোনদিন খারাপ। আমাদের জীবনকে মানিয়ে নিতে হবে। আজকে আপনি অনেক চেষ্টা করেছেন। বিভিন্ন কালার কম্বিনেশনের মাধ্যমে ম্যান্ডেলা আর্টটি ফুটিয়ে তুলেছেন।এই কাজগুলি করতে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয় আর ইচ্ছা শক্তি ও ধৈর্য থাকলে এই কাজগুলো সম্ভব না হলে কখনোই সম্ভব নয়।আপনার ধৈর্য দেখে আমি মুগ্ধ। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আসলেই ভাই কাজগুলো একটু সময় নিয়ে করলে দেখতেও চমৎকার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
ওয়াও অনেক সুন্দর করে আপনি দেখছি, গোল বৃত্তির ভেতরে নিখুঁত ফুলের ম্যান্ডেলার ডিজাইন অংকন করেছেন। কালারফুল ম্যান্ডেলা আর্ট হওয়ার কারণে এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সময় ব্যবহার করে তারপরে অঙ্কন করা লাগে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণটা অঙ্কন করেছেন যা দেখেই বুঝতে পারছি। আপনার দক্ষতা মূলক এই কাজটা আমাদের মাঝে এত সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনাদের থেকে শিখছি এখনো। আপনার মন্তব্য দারুণভাবে অনুপ্রাণিত করলো 🌼
twitter share
ভাই সার্কেলের ভেতরে ফুলের ম্যান্ডেলা দেখতে বেশ সুন্দর লাগছে। আর্ট গুলো করতে বেশ সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। অনেক সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই । আসলেই আর্টগুলো একটু সময় নিয়ে করতে হয়