আমার তোলা কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

08-01-2024

২৫ পৌষ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼 আসসালামুআলাইকুম সবাইকে 🌼



কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আজকে চলে এলাম আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আমাদের বাড়ির পাশেই একটা নার্সারি রয়েছে। সেটা হোসেনপুর সড়কের পাশেই অবস্থিত। নার্সারিতে গিয়েছিলাম মূলত ফটোগ্রাফি করার জন্য। যেহেতু এখন শীতের সময় আর এ সময়ে নার্সারিতেও অনেক রকমের ফুল দেখতে পাওয়া। সেখান থেকে তোলা কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

IMG_20240108_135524.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh


জবা ফুলকে চিনে না এমন জানুষ কম পাওয়া যাবে। তবে জবা ফুল কিন্তু নার্সারিতে কম পাওয়া যায়। তবে পাওয়া গেলেও সেটা ছোট থাকে। আর ফুল ফুটতে হলে গাছও বড় হতে হয়। এ জবা ফুলটি দেখেছিলাম আমাদের খালামনির বাড়ির পাশে। খালামনির বাড়ি আমাদের বাড়ি থেকে কাছেই। নান্দাইলের ভিতরেই বাড়ি। খালামনিদের বাড়ির উঠোনের পাশে দেখতে পেলাম লাল টুকটুকে জবা ফুল।


IMG_20240108_135553.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh


এটা রঙ্গন ফুল সম্ভবত! গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম বৈজ্ঞানিক নাম হচ্ছে ইক্সোরা সিনেনসিস! গুগলে এক্জেক্ট নাম পেলাম না। তবে আমি এ ফুলটি রঙ্গন ফুল হিসেবেই জেনে আসছি এতোদিন। লাল রঙের ফুলটি দেখতেও চমৎকার। তেমন গন্ধ নেই আসলে।


IMG_20240108_135608.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh


নার্সারিতে এ ফুলটি আমি নতুন দেখলাম। তবে ফুলের নামটি আমার অজানা। গুগলের সহায়তায় জানতে পারলাম ফুলটির নাম হচ্ছে কুপিয়া প্রজাতির। তবে ফুলগুলো ছোট ছোট হলেও দূর থেকে দেখতে চমৎকার লাগছিল। যেহেতু এ গাছগুলো বাড়ে কম তাই বাসায় বেলকনিতে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা যেতে পারে।


IMG_20240108_135638.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh


লাল রঙের এ ফুলটি নতুন দেখতে পেয়েছিলাম নার্সারিতে। এ ফুলের নাম হচ্ছে সালভিয়া। ফুলের জাতটি অনেকটা উদ্ভিদজাতীয় টাইপের! তেমন সচরাচর এ ফুলটি দেখতে পাওয়া যায় না।


IMG_20240108_135709.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh


সাদা রঙের এ ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ফুলটির না হচ্ছে ক্যালেন্ডুলা! এই ফুল অনেক জায়গায়ই দেখতে পাওয়া যায়। সাদার মাঝে ধূসর রঙের মধ্যকার অংশটা এজন্য দেখতে সুন্দর লাগছিল। এমন ফুল গাছে ছোট থাকতেই ফুল জন্ম নেয়।


IMG_20240108_135653.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh


আমি প্রথমে ভেবেছিলাম এ ফুলটির নাম সূর্যমুখী। কিন্তু পরে জানতে পারলাম এটা নাকি পট মেরিগোল্ড! ফুলটি দেখতে অনেকটাই সূর্যমুখী ফুলের মতো।


IMG_20240108_135735.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh


নার্সারিতে ফুল গাছের পাশাপাশি আরও অনেক রকমের ফল-ফলাদির গাছও পাওয়া যায়। ছবিতে দেখতে পাচ্ছে মরিচ গাছের ফটোগ্রাফি। গাছে অলরেডি মরিচ হয়েছে। এগুলা হাইব্রিড জাতীয় মরিচ! গাছ ছোট থাকতেই মরিচ হয়ে যায়।


DeviceOppo A12
Photographer@haideremtiaz


আজ এই পর্যন্তই। আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে শেয়ার করলেন। আসলে জবা ফুল চিনেনা এমন মানুষ খুব কমই রয়েছে। তবে জবা ফুলের নার্সারিতে খুব কম পাওয়া যায় এবং নার্সারি ফুলের সাইজগুলো অনেক ছোট হয়। আমি কিছুদিন আগে আমার বড় ভাইয়ের এক নার্সারিতে গিয়েছিলাম। সেখানে অনেক ছোট ছোট জবা ফুল দেখতে পেয়েছিলাম। আজকে আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাইয়া নার্সারিতে বড় সাইজের তেমন জবা ফুল দেখতে পাওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার সবগুলো ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে, আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি ও নাম না জানা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হুমম, জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছেও ভালো লেগেছিল আসলে 🌼

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে সকাল সকাল বেশ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে প্রকৃতির মাঝে সব সময় মানুষের ভালোবাসা লুকিয়ে থাকে। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য 🌼

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি মনোমুগ্ধকর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা ফটো একটু ফটোগ্রাফির বেশি দারুন ছিল তার মধ্যে জবা ফুল এবং সূর্যমুখী ফুলটি ছিল আমার কাছে বেশ আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। ধন্যবাদ ভাই এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য 🌼

 3 years ago 

বরাবরের মত আপনি খুবই চমৎকার একটি ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি বলে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফী আপনি এত সুন্দর করে ক্যাপচার করেছেন যা দেখে মুগ্ধ হয়েছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য 🌼

 3 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে ভাইয়া। ফুলের সৌন্দর্য লিখে প্রকাশ করা সম্ভব না। জবা ফুলের ফটোগ্রাফি টা দারুন ছিল। ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন।দেখতে বেশ সুন্দর ও অসাধারণ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38