সার্কেলের ভিতর সিম্পল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

19-11-2023

০৫ অগ্রহায়ণ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। যাক, আজকে চলে এলাম ম্যন্ডেলা আর্ট নিয়ে। এর আগেও সার্কেলের ভিতর একটি ম্যন্ডেলা আর্ট করেছিলাম। আজকেও বৃত্তের ভিতরেই তবে একটু ভিন্ন ধরনের নকশা করার চেষ্টা করলাম। ম্যন্ডেলা আর্ট আসলে তেমন একটা পারি না। তবে এখন প্র্যকটিস করতেছি। মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয়। ম্যান্ডেলা আর্টগুলো দেখতেও সুন্দর হয়। আশা করি আজকের ম্যন্ডেলা আর্টটি ভালো লাগবে।

IMG20231117220222.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

IMG20231117220255.jpg

  • পেন্সিল
  • কম্পাস
  • জেল পেন
  • খাতা।

ধাপঃ০১

IMG20231117210910.jpg

প্রথমেই ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নিয়ে পাচঁটি বৃত্ত অঙ্কন করে নিলাম।


ধাপঃ০২

IMG20231117212730.jpg

তারপর ছোট বৃত্তের ভিতরে ফুলের শেপ অঙ্কন করে নিলাম।


ধাপঃ০৩

IMG20231117213033.jpg

ফুলের শেপ আকারঁ পর ফাকাঁ জায়গাগুলো নীল জেল পেন দিয়ে ভরাট করে দিলাম।


ধাপঃ০৪

IMG20231117213709.jpg

তারপর তৃতীয় বৃত্তের এখানে পেন্সিল দিয়ে ভরাট করে দিলাম।


ধাপঃ০৫

IMG20231117214118.jpg

তারপর চতুর্থ বৃত্তের উপরে নীল জেল পেন দিয়ে নকশা করে দিলাম।


ধাপঃ০৬

IMG20231117214311.jpg

তারপর তৃতীয় বৃত্তের উপরে লাল জেল পেন দিয়ে বৃত্তের মতো করে নকশা করে দিলাম।


ধাপঃ০৭

IMG20231117214732.jpg

তারপর পঞ্চম বৃত্তের উপরে আরেকটি বৃত্ত একেঁ নিলাম। পেন্সিল দিয়ে ভরাট করে দিলাম।


ধাপঃ০৮

IMG20231117220152.jpg

তারপর উপরে আবার নকশা করে দিলাম।


ধাপঃ০৯

IMG20231117215226.jpg

তারপর তৃতীয় বৃত্তের এখানে আবার ফুলের মতো নকশা করে দিলাম।


শেষ ধাপ

IMG20231117220222.jpg

আর্ট হয়ে গেলে সিগনেচার করে দিলাম।



DeviceOppo A12
Photogrpher@haideremtiaz
Locationw3w



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

সার্কেলের ভেতর খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লাগলো আর্ট করার পর দেখতে বেশ ভালই লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আর্টের ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য ☘️

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া চমৎকার ছিল। কালার কম্বিনেশনটি আমি তো দেখেই মন্তব্য করতে চলে আসলাম। এই কাজগুলি করার জন্য যথেষ্ট ধৈর্যের প্রয়োজন আর সময়ের প্রয়োজন না হলে কখনোই এই কাজগুলো সঠিকভাবে সম্ভব হয় না। আপনি দারুণ দক্ষতার ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং পর্যায়ক্রমে এটা কিভাবে তৈরি করেছেন। তা সুন্দর করে আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন । ভীষণ ভালো লাগলো আমার। অনেক সুন্দর ছিল এটা। আপনি সর্বশেষ ধাপে সিগনেচার দিয়ে দিলেন দুর্দান্ত ছিল এবং এটা তৈরি করতে মনে হচ্ছে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। অধিক সময় লাগার কারণে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্যের জন্য ☘️

 3 years ago 

ধৈর্য ধরে এবং সময় দিয়ে যে কোন কাজ করলে তা এমনিতেই সুন্দর হয়। গোল বৃত্তের ভেতর আপনি এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন, যেটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। বিভিন্ন কালারফুল কলম দিয়ে পুরো ডিজাইন টা অঙ্কন করার কারণে খুব সুন্দর লাগছে। পুরো ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরা হয়েছে দেখে আরো ভালো লেগেছে। যে কেউ চাইলে এটা সহজেই অঙ্কন করে নিতে পারবে।

 3 years ago 

জি আপু, চেষ্টা করেছি ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করার জন্য ☘️

 3 years ago 

খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সার্কেলের মধ্যে ম্যান্ডেলা আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্টের মধ্যে ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ☘️

 3 years ago 

বৃত্তাকার ম্যান্ডেলার আর্ট গুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে বিভিন্ন কালারের ডিজাইন করলে মেন্ডেলা আর্ট এর সৌন্দর্য ফুটে ওঠে । যেটা আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর আর্ট করে শেয়ার করে থাকে। আপনি চেষ্টা করছেন আজকে যে ম্যান্ডেলার আর্ট করেছেন খুবই সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই চমৎকার একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য ☘️

 3 years ago 

সার্কেলের ভিতর যদি এরকম নিখুঁত ম্যান্ডেলার ডিজাইন অঙ্কন করা হয় তাহলে খুব সুন্দর লাগে। আপনি সিম্পল এর মধ্যে এই ম্যান্ডেলার ডিজাইনটা অঙ্কন করেছেন যা দেখেই বুঝতে পারছি। এই ধরনের কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে বলে আমি মনে করি। আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

আমি তেমন আকঁতে পারিনা ভাইয়া, চেষ্টা করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

 3 years ago 

সহজভাবে অনেক সুন্দর করে বৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। আর্ট করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই ধরনের ছোট ছোট ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছু কিছু সময় সহজে মধ্যেও অনেক সুন্দর ভালো লাগা লুকিয়ে থাকে। আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36