স্বরচিত কবিতাঃ শরৎ শেষে

in আমার বাংলা ব্লগ3 years ago

04-10-2023

১৯ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20231004_150300_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। যখন পোস্ট লিখছি তখন ভারী বর্ষণে বৃষ্টি হচ্ছে। কিন্তু এমন সময় বৃষ্টি হওয়ার কথা না। অক্টোবর মাসের শুরু থেকেই শীত শীত ভাব চলে আসতো। এখন দেখছি পুরো উল্টো! মনে হচ্ছে বর্ষাকাল এখন। নিউজে দেখলাম কয়েক জায়গায় ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে । এমন সময়ে ঝড়ের পূর্বাভাস! বুঝতেই পারছেন জলবায়ুর কতটা পরিবর্তন হয়েছে! আসলে জলবায়ুর এমন পরিবর্তনে তো আমরাই দায়ী! নিজ হাতে প্রতিনিয়ত খুন করে চলেছি প্রকৃতিকে। আর প্রকৃতি যে শুধু বসে বসে দেখবে এমনটাও নয়। প্রকৃতির আসল রূপও দেখাতে প্রস্তুত। ভবিষ্যৎ এ হয়তো আরও ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে আমাদের। তাই এখন থেকেই আমাদের সতর্ক হওয়া জরুরী।

যাক, আর ঐ দিকে যাচ্ছি না। বরং বৃষ্টিমুখর এমন ওয়েদারে কবিতার দিকে মনোযোগ দেয়ায় ভালো। কবিতার অর্ধেক অবশ্য রাতে লিখে রেখেছিলাম। বাকিটুকু সকাল থেকেই ভেবে ভেবে লিখতে হচ্ছে। কবিতা লেখা বরাবরই আমার কাছে কঠিন কাজ মনে হয়। সেই কঠিন কাজটাই মাঝে মাঝে করে ফেলি। আমার বাংলা ব্লগের সবাই অনেক ভালো কবিতা লিখে থাকেন। আপনাদের কবিতা দেখে উৎসাহ পায় কবিতা লেখার।

একজন প্রেমিকের কিছু অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে। ঠিক শরৎ এর শেষ বিকেলে তার প্রিয় মানুষটি এসেছিল তার জীবনে। যারা সাদামাটা মন দেখেই সে মুগ্ধ হয়েছিল। কিন্তু সে মুগ্ধতা যে বেশিদিন থাকেনি সেটা ঠিকই বুঝতে পেরেছিল! কেউ জীবন থেকে হারিয়ে যাওয়ার আগেই ঝড়ের পূর্বাভাস কিছুটা হলেও পাওয়া যায়।

শরৎ শেষে

শরৎ এর শেষ বিকেলে, কাশফুল ফোটাঁর আগেই,
আমি পেয়েছিলাম আমার মাধবীলতাকে
যে ছিল ভীষণ রকমের সাদামাটা
সকালের শিশিরের মতোই শুভ্র।

মনের নীল আকাশে ভেসেছিল,
একগুচ্ছ মেঘেদের দল!
ভারী বর্ষণের সম্ভাবনাও ছিল না,
ছিল না মেঘাচ্ছন্ন বিষণ্ণ বিকেল।

কিন্তু হঠাৎ করেই ঝড়ের পূর্বাভাস পেলাম,
মেঘদল ভারী বর্ষণে নামার অপেক্ষায়,
মনে তৈরি হলো শিহরণ!
এই বুঝি ভারী বর্ষণ শুরু হবে।

আজ শরৎ নেই, নীলআকাশ নেই
অজস্র স্মৃতিগুলো রয়ে গেছে,
কিছু কথা, কিছু অনুভূতি এখনো অলিখিত
বেলা শেষে জানবে না তুমি কোনোদিন ।

তুমি নিশ্চয় ভালো আছো!
রাতের আকাশের সন্ধ্যাতারা তাই বলে
আমি প্রতিদিন তারার সাথে কথা বলি,
তোমায় নিয়ে যত কথা বলে দেয়।

তারারা কি পৌঁছায় আমার কথা?
নাকি তুমি আনমনে ভাবো শুধু,
আমাদের ফেলে আসা সোনালী বিকেল,
শরৎ শেষে ফোটাঁ কাশফুলের মুগ্ধতা!


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🍀🦋।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন ভাইয়া। চমৎকার হয়েছে। একজন প্রেমিকের মনের অনুভূতি কবিতার প্রতিটি লাইনে ফুটে উঠেছে। প্রিয় মানুষ টি হারিয়ে গেলে তার পূর্বাভাস তো প্রেমিকই ভালো জানতে পারে।ধন্যবাদ সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আরকি আপু ভালোকরে লেখার। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য 🌼

 3 years ago 

ভাই আসলে বর্তমানের আবহাওয়া এবং আরো এক যুগ আগের আবহাওয়ার মধ্যে একটু তফাৎ রয়েছে। কেন জানি ঋতু সব পরিবর্তন হয়ে গেছে। এর আগে দেখেছি ওই সময় শীতের একটা ভাব ছিল কিন্তু এখন চলছে বর্ষাকাল কেমন যেন একটা বিষয়। যাই হোক আপনি শরৎ শেষে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া।আগে এ সময়ে শীতের একটা ভাব পাওয়া যেত, এখন আর নেই। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

আসলে আমাদের দেশের আবহাওয়াটা কেমন যেন হয়ে গেছে দিন দিন। শীতের সময় গরম অনুভব করি। আবার বর্ষাকালের সময় গরম পড়ে। তাছাড়া বর্ষাকালটাও এখন অনেক পিছিয়ে গেছে। সবকিছু মিলিয়ে এই ওয়েদারকে যেন চেনাই যাচ্ছে না। ঠিক বলছেন আমরা নিজের হাতেই আমাদের প্রকৃতিকে ধ্বংস করতেছি। শরৎ শেষে কবিতাটি খুবই সুন্দর লিখেছেন। কবিতার অনুভূতি গুলো অসাধারণ ছিল।

 3 years ago 

জি আপু। জলবায়ুর অনেক পরিবর্তন হয়েছে। সামনে আরও হবে। যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38