আমার তোলা সাতটি ফটোগ্রাফি
15-04-2024
২রা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো এই গরমে সুস্থ্য থাকাটাই সবচেয়ে বড় বিষয়। কারণ ইতোমধ্যে গরমের কারণে অনেকের জ্বর, সর্দি লেগে যাচ্ছে। বাহিরে গেলে প্রচন্ড রকমের ধূলাবালি। আর ধূলাবালি নাকে মুখে গিয়েই সমস্যাটা হচ্ছে। এ সময়ে সাবধানে থাকাটাই জরুরি। আমি নিজেও কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি। যাইহোক, আজকে চলে এলাম আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আসলে বাড়িতে আসার পর অনেক ফটোগ্রাফি করেছি। ঢাকায় চলে গেলে ফটোগ্রাফির কনসেপ্টই পাওয়া যায় না। গ্রামে হাজার হাজার উপাদান আছে ফটোগ্রাফি করার। তাই এবার অনেকগুলো ফটোগ্রাফি করে নিয়েছি। চেষ্টা করবো আপনাদের সাথে একে একে সব ফটোগ্রাফি শেয়ার করে নেয়ার। চলুন তাহলে আজকের ফটোগ্রাফি দেখে নেয়া যাক।
ফটোগ্রাফিঃ০১
প্রথমেই যে ফটোগ্রাফিটি শেয়ার করেছি সেটি হলো টমেটো গাছের ফুল। বাড়িতে বেশ কিছু টমেটো গাছ লাগানো হয়েছে। বলতে গেলে গাছগুলো আমার হাতেই লাগানো। গাছে দেখলাম টমেটোর ফুলের পাশাপাশি টমেটোও জন্মেছে। টমেটোর সাইজ মোটামোটি ভালোই বড় হয়েছে। তাছাড়া নিজের ক্ষেতের সবজি অন্যরকম স্বাদ থাকে। হলুদ রঙের টমেটো ফুলটি আমার কাছে ভালোই লাগছি। ফুলটা নষ্ট না হলে এটাই টমেটোতে রূপান্তর হবে।
ফটোগ্রাফিঃ০১
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন একটি টমেটো। টমেটো এখনও কাচা। তাই গাছে হালকা সবুজ রঙ ধারন করেছে। পাকা হলে লাল রঙ ধারণ করবে। তবে পাকা হতে হতে আরও ১৫ দিন বা এক মাস লেগে যেতে পারে। কিন্তু কাচা টমেটোই খাওয়া হয় বেশি। বিশেষ করে মসুরের ডালের সাথে কাচা টমেটো দিয়ে খেতেও ভালো লাগে।
ফটোগ্রাফিঃ০১
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কিছু পাতার ফটোগ্রাফি। এটি লিচু গাছের পাতার ফটোগ্রাফি। গাছে দেখতে পেলাম নতুন পাতা গজিয়েছে। তবে লিচু গাছ এখনও ছোট। লিচু হতে হতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।
ফটোগ্রাফিঃ০১
ছবিতে দেখতে পাচ্ছেন মরিচের ফটোগ্রাফি। আমাদের গাছে বলতে গেলে ভালোই মরিচ হয়েছে। সারি সারি অনেকগুলো মরিচের চারা রোপণ করা হয়েছিল। সেগুলোতে এখন মরিচ হচ্ছে। সবুজ মরিচ দেখতেও ভালো লাগে।
ফটোগ্রাফিঃ০১
ছবিতে দেখতে পাচ্ছেন একটি মরিচ গাছের ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো থেকেই একসময় মরিচ হয়। সাদা মরিচ গাছের ফুল দেখতেও ভালো লাগছিল।
ফটোগ্রাফিঃ০১
ছবিতে দেখতে পাচ্ছেন বেগুন গাছের ফুলের ফটোগ্রাফি। বেগুন গাছেও দেখলাম অনেক ফুল ধরেছে সাথে বেগুনও হয়েছে দেখলাম। বেগুন গাছের ফুলগুলো দেখতে সুন্দর তবে আমরা সাধারণত সবজির যে ফুল হয় সেগুলো উপভোগ করি না। ফুলের গাছের ফুলগুলিই উপভোগ করি বেশি।
ফটোগ্রাফিঃ০১
বেগুনগাছ এখনও ছোট। ছোট গাছেই তিনটি বেগুন হয়েছে। বেগুনের ভর্তা আর বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। নিজের গাছের জন্মানো সবজি খাওয়ার অনুভূতিটাও আসলে অন্যরকম।
| Device | Oppo A12 |
|---|---|
| Photographer | @haideremtiaz |
| Location | Nandail, Mymensingh |
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
হ্যাঁ এই সময় সর্দি কাশিটাই বেশি লাগে। কারণ প্রচন্ড ধুলাবালি যেটা সর্দি কাশি খুব দ্রুত আক্রমণ করে। যাইহোক, আজকে দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রতিটা ফটোগ্রাফি সুন্দর ছিল। সবজি ফলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। আসলে যেগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই ।সেগুলো হয়তো এই ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়।
আসলেই ভাই, বর্তমানে ধূলাবালির কারণে সর্দি লাগছে সবারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য 🌸।
twitter share
আসলে শহরের থেকে গ্রামে ফটোগ্রাফি করার অনেকগুলো সাবজেক্ট পাওয়া যায়। যাইহোক আজকে আপনি আমাদের মাঝে দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালই লেগেছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য 🌸
গ্রাম থেকে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। শহর থেকে গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 🌸
আজকে আপনি মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো দেখলে মনটা ভরে যায। তাজা সবজির ফটোগ্রাফি গুলো ভালই ক্যাপচার করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি বেশ পরিষ্কার এবং স্বচ্ছ দেখা যাচ্ছে। আমার কাছে বেগুন ও টমেটোর
ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। আসলে শহরে থাকলে এই ধরনের ফটোগ্রাফি কম দেখা যায়।
আপনি একদম ঠিক বলেছেন ভাই, শহর থেকে গ্রামে বেশি ফটোগ্রাফি দেখা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ চোখ ধাঁধানো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে টমেটোর ফটোগ্রাফি ও কচি লিচু গাছের পাতার ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার তোলা 7 টি শাকসবজির ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে আপনি ফটোগুলো ধারণ করেছেন দেখছি। অনেক সুন্দর হয়েছে আপনার ফটো ধারণ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সবজি দেখতে বেশ ভালো লাগলো। আর সবজির মধ্যে বেগুনের ফটোগ্রাফি চেয়েছিল খুবই সুন্দর। আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য 🌸