স্বরচিত কবিতাঃ " বরং তুমিই ধরো আমার হাত "

in আমার বাংলা ব্লগ2 years ago

28-03-2024

১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240328_130837_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। আসলে সুস্থ্যতা আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত। সুস্থ্য না থাকলে কোনো কিছুই করতে মন চাই না। আপনি সুস্থ্য থাকলে সবকিছুই করতে পারবেন। আমি কয়েকদিন ধরেই অসুস্থ বলতে গেলে। রোজা রেখে কপাল ব্যথা অনেকটাই বেড়ে যায়। সারাদিন ব্যথার পরিমাণটা বেশি থাকে। রাতে আবার খাবার খেলে ঠিক হয়ে যায়। তবে আজও ব্যথা হচ্ছে তারপরও লিখতে বসে পড়লাম। আজ যেহেতু বৃহস্পতিবার, আমার কবিতার দিন। আগে থেকেই আমি একটা কবিতা লিখে রাখার চেষ্টা করি। তো আমার বাংলা ব্লগে সবাই অনেক ভালো ভালো কবিতা লিখে থাকে। আমিও মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে থাকি।

আজকের কবিতায় একজন প্রেমিকের কাছে তার ভালোবাসার আবদারের বিষয়টি ফুটে তোলার চেষ্টা করেছি। যে মানুষটিকে নিয়েই যেন তার যত জল্পনা-কল্পনা। শুধু সে প্রিয় মানুষটাকে নিয়েই ডুবে থাকে সারাক্ষণ। প্রিয় মানুষকে নিয়ে যেন তার হাজার রকমের কল্পনা জাগে মনে।

বরং তুমিই ধরো আমার হাত

এক শতাব্দীকাল হেটেঁছি তোমার পানে,
অনুভূতি নিয়ে সঙ্গোপনে,
একটা আবদার শুধু তোমার পানে!
আমার প্রেমহীন হৃদয়ে জাগিয়ে দাও ভালোবাসার শিহরণ।

তোমার মেহেদী রাঙা হাত ধরেনি,
যদি ছেড়ে চলে যায়,
যদি কখনো পা বাড়ায় বিপথে,
বরং তুমিই ধরো আমার হাত।

তোমার করেই আগলে রেখো বুক পাজরে
যেমন করে আগলে রাখে পাখি ওমপাজরে।
তোমায় নিয়ে আমার যত আশা,
তোমায় নিয়ে আমার যত কল্পনা।

হৃদয়ের চঞ্চলতা শুধু তোমাকে নিয়ে,
কাব্যের সূচনায় শুধু তুমি।
তোমায় নিয়ে আকাঁ স্বপ্নগুলো রঙধনু হয় আকাশে
তোমাতেই যেন ডুবে থাকে এ মন সারাক্ষণ ।

তুমি আমার মনের আকাশে উদিত রাজকন্যা,
চাদেরঁ আলোয় রাঙিয়েছো আমাকে,
হৃদয় ভরে আজ তাই সহস্র স্বপ্ন,
আমি শুধু স্বপ্নের কথা সাজাই তোমাকে নিয়ে।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হৃদয়ের চঞ্চলতা শুধু তোমাকে নিয়ে,
কাব্যের সূচনায় শুধু তুমি।
তোমায় নিয়ে আকাঁ স্বপ্নগুলো রঙধনু হয় আকাশে
তোমাতেই যেন ডুবে থাকে এ মন সারাক্ষণ ।

বাহ ভাই আপনার কবিতাটি পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি লাইনের মধ্যে যেরকম ছন্দের মিল রয়েছে ঠিক তেমনি প্রতিটি লাইনের মধ্যে ওপর লাইনের সাথে দারুন ভাবমূর্তি ফুটে উঠেছে। কবিতাটি একদম ভালোবাসার মানুষটিকে নিয়ে অসাধারণ লিখেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া আশা করি পরবর্তীতে আপনার মাধ্যমে আরো দারুন দারুন কবিতা পড়তে পারব আমরা। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🌼

 2 years ago 

আজ বৃহস্পতিবার আপনার কবিতা লেখার দিন শুনে অনেক ভালো লাগলো আপনি আগে থেকেই কবিতা লিখে রাখেন। বরং তুমিই ধরো আমার হাত কবিতাটি আসলে অনেক ভালো লাগলো পড়তে ।এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🌼

 2 years ago 

বাহ্ বৃহস্পতিবার তাহলে তোমার কবিতা দিবস 😍
যাইহোক দিন দিন বেশ চমৎকার কবিতা লিখে চলেছো, তোমার কবিতা লিখার হাত আগের থেকে অনেক ভালো হয়েছে। বিশেষ করে আজকের কবিতা চমৎকার অনুভূতি ঘিরে লিখা। আমার কাছে বেশ ভালো লেগেছে কবিতাটি। এভাবেই লিখতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভাইয়া। 🌼

 2 years ago 

সবকিছুর মূলেই হল সুস্থ দেহ। সুস্থ যদি না থাকা যায় তাহলে কোন কিছুই ভালো লাগেনা। আপনার সুস্থতা কামনা করছি। আপনি বরাবরের মতো আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো আমি পড়ে থাকি এবং খুব ভালো লাগে। আজকে বরং তুমি ধরো আমার হাত নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এত চমৎকার করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাইয়া, সুস্থ্য না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না। যাক, আপনি আমার কবিতা পড়ে থাকেন জানতে পেরে ভালো লাগছে। 🌼

 2 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনি আমাদের মাঝে বেশ চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য। কারণ কবিতা আবৃত্তি করতে আমি যেমন ভালবাসি ঠিক তেমনি কবিতা লিখতে অনেক অনেক ভালোবাসি। আর এই সমস্ত কবিতাগুলো আবৃত্তি করার মধ্য দিয়ে নতুন করে কবিতা লেখার ইচ্ছে জাগে। খুব সুন্দর লিখেছেন আপনি।

 2 years ago 

তাহলে তো বেশ খারাপ অবস্থা আপনার যেহেতু রোজা রাখলে আপনার কপাল ব্যথা শুরু হয়ে যায়। অনেক কষ্ট করে আপনি রোজা রাখতেছেন বেশ ভালো লাগলো শুনে। তবে আপনি কবিতা খুব সুন্দর লিখেছেন তাছাড়া বেশ ভালোই নির্বাচন করলেন কবিতার টপিক্স। বরং তুমি ধরো আমার হাত অসাধারণ ভালো লেগেছে কবিতাটি পড়ে। বৃহস্পতিবার দিন আপনার কবিতা লেখার দিন। অসংখ্য ধন্যবাদ সুন্দর কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রতিভার তো কোন জবাব নেই। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন এবং আজকে সেরকমই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ এই কবিতাটি খুবই সুন্দর হয়েছে এবং এর মাধ্যমে আপনার প্রতিভা খুব ভালোভাবে ফুটে উঠেছে৷ প্রতিনিয়ত আপনি আপনার প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন৷ আজকের এই কবিতাটিও একেবারে সুন্দর এবং অসাধারণ হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এই কবিতাটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38