স্বরচিত কবিতাঃ- স্বাধীনতা
25-10-2023
১০ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তবে বর্তমানে পরিস্থিতিটাই এমন হয়েছে যে আমাদের ভালো থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। হঠাৎ করেই পরিবর্তন হচ্ছে প্রকৃতির! গতকাল নিউজে দেখলাম কক্সবাজারের দিকে হামুন ঘূর্ণিঝড় শুরু হয়েছে। প্রবল বেগে বাতাসা আসছে। আসলে এসব নামের ঘূর্ণিঝড় বড় হওয়ার পর থেকে প্রথম শুনছি। ছোটবেলায় শুধু সিডর আর আইলা এটাই চিনতাম বেশি। আর কালবৈশাখীর সময় হতো প্রবল ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি। এখন যেন প্রতিনিয়ত নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম শুনছি। প্রকৃতির এমন পরিবর্তনে আসলে আমরাই দায়ী। আমাদের জন্যই প্রকৃতি এমন আচরণ করছে। এখনই উপযুক্ত সময় আমাদের সতর্ক হয়ে যাওয়ার। না হয় অদূর ভবিষ্যৎ এ আরও হয়তো বড় কোনো দূর্যোগ সামনে আমাদের জন্য অপেক্ষা করছে।
যাক, আজকে আবারো হাজির হয়ে গেলাম একটি কবিতা নিয়ে। সাধারণত রোমান্টিক আর বেদনার এমন জাতীয় কবিতা লিখে থাকি, হাহা! আসলে কাব্যিক রস ফুটে তোলা যায় কবিতার মাধ্যমেই। আমি এখনও কবিতা লেখা লিখছি। মাঝে মাঝে চেষ্টা করি মনের অনুভূতিগুলো ফুটিয়ে তোলার। এই যে মনের মাধূরী মিশিয়ে লিখছি। এটাও কিন্তু লিখতে পারতাম না। মায়ের ভাষায় যদি কথা বলার অধিকারটুকুই না পেতাম তাহলে আজকে কবিতাও লেখতে পারতাম। আমরা স্বাধীন দেশ। কিন্তু এই স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসেনি। ত্রিশলক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা। কত নারী হারিয়েছ তাদের সম্রম! আমরা মুখে যতটা সহজ ভাবে বলে ফেলি কিন্তু সেই স্বাধীনতাটা চিনিয়ে আনতে অনেক কষ্ট হয়েছে। তো একজন স্বাধীন ব্যক্তি হিসেবে কিছু কথা লেখার চেষ্টা করলাম।
স্বাধীনতা
স্বাধীনতা আমার অহংকার
স্বাধীনতা আমার জাগ্রত কবিতার গান।
স্বাধীনতা আমার আশা
স্বাধীনতা আমার জয়নুলের রঙতুলির ভাষা।
স্বাধীনতা আমার লেখা কবিতা,
স্বাধীনতা আমার নজরুলের বিদ্রোহী কবিতা।
স্বাধীনতা আমার চেতনা,
স্বাধীনতা আমার মায়ের বাংলা ভাষা।
স্বাধীনতা আমার কান্না,
স্বাধীনতা আমার ৫২'র ভাষা আন্দোলন,
৭১'র মুক্তিযুদ্ধের সংগ্রামী চেতনা।
স্বাধীনতা আমার আনন্দ-বেদনা,
স্বাধীনতা আমার পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম।
স্বাধীনতা আমার গোধূলী বেলার সূর্যাস্ত,
স্বাধীনতা আমার সন্ধ্যাতারার মিছিল।
স্বাধীনতা আমার দেশপ্রেমের চেতনা,
স্বাধীনতা আমার জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি।
স্বাধীনতা আমার গৌরব,
স্বাধীনতা আমার ত্রিশলক্ষ শহীদের আত্মত্যাগ।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের ভালোই লেগেছে। এটিই আমার প্রথম দেশপ্রেম ভিত্তিক একটি কবিতা। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🍃🦋।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
twitter share link
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমরা স্বাধীন জাতি ভাবতেই ভালো লাগে। আর সেই স্বাধীনতা কে কেন্দ্র করে আজকে আপনি আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি আবৃত্তি করতে বেশ ভালো লাগলো। আপনার ভেতরে দেশাত্মবোধ এবং দেশপ্রেম বিদ্যামান খুশি হলাম সুন্দর কবিতা আবৃত্তি করে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনূকে
গতরাতে তো ঘূর্ণিঝড় আমাদের এখানে সব তছনছ করে দিল। আসলেই প্রকৃতি এমনই যখন যেভাবেই ইচ্ছে নিজের গতিতেই চলে। তবে প্রকৃতিকে ধ্বংস করার পিছনে মানুষ একমাত্র দায়ী। স্বাধীনতা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেন বেশ ভালো লেগেছে। অসাধারণ ছিল আপনার আজকের কবিতাটি।
আসলেই আপু প্রকৃতির রূপ এখন হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍
ভাই আপনি আজকে স্বাধীনতা নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
ভাইয়া দারুন লিখেছেন তো আজকের কবিতাটি। আপনার কবিতার মধ্যে তো আজ কেমন জানি একটি সুন্দর ছন্দ পেলাম। আসলে সত্য বলতে কবিতার মধ্যে যদি কোন ছন্দ বা আবেগ না থাকে তাহলে কিন্তু সেই কবিতা পড়তেও ভালো লাগে না। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে।
একদম ঠিক বলেছেন আপু। কবিতার মধ্যে ছন্দ বা আবেগ খুঁজে না পেলে ভালো লাগে না
আমরা স্বাধীন দেশের মানুষ। ভাবতেই খুব ভালো লাগতেছে। আপনি স্বাধীনতা নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। আমার কাছে কবিতা টি ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার,কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম