স্বরচিত কবিতাঃ জীবনের শেষ প্রান্তে

in আমার বাংলা ব্লগ3 years ago

11-10-2023

২৬ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20231011_142730_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন! আসলে বর্তমান যুগে এসে ভালো থাকাটা যেন দিনকে দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবে আমাদের ভালো থাকার অভিনয়টা ভালো ভাবেই করতে হয়। হয়তো প্রিয়জনদের ভালো রাখার জন্য। এ অভিনয় কতদিনই বা চলবে আমাদের। ভবিষ্যৎ এ কি আমরা ভালো থাকতে পারবো। তবে মানসিকভাবে ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। যাক, আজ বেশি কথা বলবো না। চলে এলাম কবিতা শেয়ার করার জন্য। একটু আগেই বসে লিখলাম কবিতাটি। কবিতা বরাবরই কঠিন কাজ আমার কাছে। আমি এখনও শিখছি আপনাদের কাছ থেকে। তো আজকের কবিতাটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

কবিতা নিয়ে কিছু কথা বলি, আসলে আমাদের জীবনের শেষ লগ্নে এসে জীবনের এমন কিছু সোনালী দিনের কথা মনে পরে যায় যা আমাদের স্মৃতি হিসেবেই রয়ে যায়। তার মধ্যে একটি হলো প্রিয় মানুষটাকে জীবনের শেষ অবধি না পাওয়া! জীবনের শেষ প্রান্তে যার হাত ধরেই শেষ সূর্যাস্ত দেখার অঙ্গীকার ছিল। আজ সে নেই তবে তার সাথে কাটানো মুহূর্তগুলো যেন স্মৃতির পাতায় রয়ে গেছে।

জীবনের শেষ প্রান্তে

রেললাইনেরও একটা শেষ আছে,
ট্রেন দাড়াঁনোর স্টপেজ আছে,জীবনেরও তাই!
জীবনের অবিরাম ছুটে চলা,
এর শেষই বা কোথায়?
আমি দ্বিধাহীন হয়ে পড়ি উত্তর খুজঁতে।
জীবনের হিসেব কষে আজ বড্ড ক্লান্ত লাগে নিজেকে,
আধো চুখে ঘুম ভেঙে যায় মাঝরাতে,
মাঝে মাঝে হারিয়ে ফেলি নিজেকে,
দূর দূরান্তের সবুজ আবৃত শহরে।
জীবনের শেষ প্রান্তে এসে মনে পরে যায়,
আমাদের ফেলে আসা সোনালী দিন, গোধূলী বেলার সূর্যাস্ত।
ভ্রু কুচকে গেছে তোমার, শেষ সঙ্গী এখন লাঠি।
একটা সময় আমিই ছিলাম তোমার একমাত্র সঙ্গী,
আর এখন জীবনের শেষ প্রান্তে দুজন!
বলেছিলে ছেড়ে যাবে না কখনো,
কি ভয়াবহ অঙ্গীকার দিয়েছিলে সেদিন !
আমার সাদামটা মন বিশ্বাস করেছিল,
দেখেছিল হাজারও স্বপ্ন তোমাকে নিয়ে।
জীবনের শেষ প্রান্তে এসে আমার খাতাটা শূন্য থেকে যাবে,
তোমাকে না পাওয়ার, একসাথে জীবনের শেষ সূর্যাস্ত না দেখার।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ ☘️🦋




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই বর্তমান যে যুগ যাচ্ছে এ যুগে মানুষের ভালো থাকাটা একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে কেউ জিতে যায় কেউ হেরে যায়। যাই হোক জীবনের শেষ প্রান্তে নিয়ে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাইয়া, কাউকে শুনি না ভালো আছে। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

 3 years ago 

সুন্দর কিছু মুহূর্ত আপনি অনুভব করেছেন এবং সেই অনুভূতিগুলো আজকের কবিতার প্রত্যেকটা লাইনে তুলে ধরার চেষ্টা করেছেন দারুণভাবে। খুব ভালো লাগলো আপনার এই অসাধারণ একটি কবিতা। পাশাপাশি ফিরে পেলাম অতীতের কিছু ফেলে আসা দিনের সেই স্মৃতিগুলো মনের মধ্যে জেগে উঠলো হুড়মুড় করে।

 3 years ago 

জি ভাই, কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই 🥰

 3 years ago 

কবিতার শিরোনাম দেখে প্রথমে চমকে গিয়েছিলাম। যেহেতু আপনি কবিতার শিরোনাম দিলেন জীবনের শেষ প্রান্তে । তার মানে আমি মনে করেছিলাম আপনার জীবন প্রায় শেষ প্রান্তে হা হা হা 😂😆। যাক অসাধারণ একটি কবিতা লিখলেন প্রিয়জনকে কেন্দ্র করে। আসলে জীবনে প্রিয়জনকে না পাওয়ার বেদনা কিন্তু জীবনের শেষ প্রান্ত পর্যন্ত থেকে যায়। কিছু কিছু ব্যাথা বুকের ভিতর সারা জীবন বহন করতে হয়। কবিতা অনেক ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

হাহাহা! কি চিন্তাভাবনা এসে গেল আপু আপনার মাথায়! যাক কবিতাটি পড়ে ভালো লাগলো জেনে খুশি হলাম আপু ☘️

 3 years ago 

কবিতায় নিজের আবেগ অনুভূতির সবটুকু গুছিয়ে লিখা যায়। আপনি জীবনের শেষ প্রান্তে কবিতাটি দারুন লিখেছেন। সত্যিই শেষ জীবনটা খুব কষ্টে কাটে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের। আর যদি প্রিয়জন ছেড়ে চলে যায় তাহলে আরো করুন পরিস্থিতি তৈরি হয়ে যায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া একদম ঠিক বলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনি আপনার কবিতার মাধ্যমে আপনার আবেগ এবং স্মৃতি তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋

 3 years ago 

বাহ্! চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। আসলেই প্রিয় মানুষকে হারানোর কষ্ট আজীবন রয়ে যায় মনের মধ্যে। কারণ প্রিয় মানুষটিকে নিয়ে আমরা কতো ধরনের স্বপ্ন দেখে থাকি। প্রিয় মানুষটি হারিয়ে গেলেও সেই স্বপ্ন গুলো কিন্তু ঠিকই মনে থাকে। আবার প্রিয়জনের সাথে কাটানো মূহুর্তগুলো কারণ অকারণে মনে পড়ে। যাইহোক কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38