রেনডম ফটোগ্রাফি! 🌸

in আমার বাংলা ব্লগ2 years ago

29-05-2024

১৫ জৈষ্ঠ্য , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই সবচেয়ে বড় কথা দিনশেষে। আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। যাইহোক, আজকে চলে এলাম আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনারা জানেন যে আমি প্রায়ই আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করে থাকি। ফটোগ্রাফি আসলে করতেও ভালো লাগে। ভালো লাগা থেকেই ফটোগ্রাফি করা হয় এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। যাইহোক, আজকে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG20240524173214.jpg
লোকেশনঃ ডুয়েট সেকেন্ড ক্যাম্পাস,জয়দেবপুর

উপরের ছবিতে একটি ফুলের ছবি দেখতে পাচ্ছেন। ফুলটির নাম আমার সঠিক জানা ছিল না। তবে গুগল করে জানতে পারলাম এগুলাকে রাম বেগুন ফুল বলে! আসলে ফুলটি আমি প্রথম দেখলাম। এর আগে কখনো দেখা হয়নি। ডুয়েট সেকেন্ড ক্যাম্পাসের এখানে মসজিদের পাশেই এমন বেশ কিছু ফুলের গাছ দেখতে পেয়েছিলাম। সেখান থেকেই ফটোগ্রাফি করা। আসলে প্রথমবার এমন ফুল দেখে সত্যিই অনেক ভালো লাগছিল। ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।

IMG20240414181200.jpg
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন করলার ফটোগ্রাফি। সবজির মধ্যে করলা আমার পছন্দের! তিতা হলেও ভাজি করে খেতে ভালো লাগে। তাছাড়া অনেকে দেখি সবজি করেও রান্না করে খেয়ে থাকে। করলা আমাদের শরীরের জন্যও খুবই উপকারী। বাড়িতে থাকা অবস্থায় তুলেছিলাম ফটোগ্রাফিটি। করলাগুলো তখন অনেকটা বড় হয়ে গিয়েছিল।

IMG20240524173130.jpg

IMG20240524173138.jpg
লোকেশনঃ ডুয়েট সেকেন্ড ক্যাম্পাস, জয়দেবপুর, গাজীপুর

ডুয়েট সেকেন্ড ক্যাম্পাসের একাংশ! কতোশত স্বপ্ন ক্যাম্পাসকে নিয়ে। দেখতে দেখতে ডুয়েটের নতুন ক্যাম্পাস নির্মাণ করে ফেললো। ভবনগুলো বেশ বড়, দেখতেও ভালো লাগে।

IMG20240416174942.jpg
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ

গ্রামের মেঠোপথ! এমন মাটির তৈরি রাস্তা প্রত্যন্ত অঞ্চলে না গেলে দেখা যায় না। বাড়ি থেকে আসার পথে দেখেছিলাম। ধান ক্ষেতের পাশ দিয়েই চলে গেছে মাটির তৈরি রাস্তা। গ্রামের মানুষগুলো মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করে প্রতিনিয়ত।

IMG20240524173323.jpg
লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ

ঘাসফুল! ঘাসের মাঝে এমন ফুলগুলো দেখতেও ভালো লাগে। বিশেষ করে রাস্তার পাশে বড় হওয়া ঘাসগুলোর মাঝে ঘাসফুল ফুটে থাকতে দেখা যায়। অনেকটা অযত্নে, অবহেলায় বড় হলেও ঘাসফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।

IMG_20240529_172621.jpg

লোকেশনঃ নান্দাইল, ময়মনসিংহ

পুইশাক! পুইশাক আমার পছন্দের শাকের মধ্যে একটি। লাল রঙের পুইশাক শহরের দিকে তেমন একটা দেখা যায় না। গ্রামের দিকে এগুলো বেশি পাওয়া যায়। আর পুঁইশাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়।

DeviceOppo A12
Photographer@haideremtiaz

আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রথম ফটোগ্রাফি টাই বেশি ভালো লেগেছে সাদা ফুলের সৌন্দর্যটা মন ছুঁয়ে গিয়েছে হ্যাঁ দেখে মনে হচ্ছে এটা বেগুনের ফুল। পুরো ফোটোগ্রাফি পর্ব টা স্বচ্ছভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য 🌸

 2 years ago 

আপনার মুঠো ফোনে ধারণ করার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে। যেখানে গ্রামীণ পরিবেশ,শহরের পরিবেশ, সবজি ফুল প্রাকৃতিক চিত্রধারণ আপনার পোষ্টের মাঝে খুজে পেলাম। আর এই সব মিলে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক অনেক খুশি হয়েছি।

 2 years ago 

আপনি খুশি হয়েছেন জেনে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🌸

 2 years ago 

অসাধারন কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে প্রথম ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। এছাড়া গ্ৰামের মেঠোপথ এর ফটোগ্রাফি দারুন ছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌸

 2 years ago 

প্রথম ফুলটির নাম আমারও জানা নেই তবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। ফুলগুলো বনে জঙ্গলে হয়ে থাকে। আপনার শেষের ফটোগ্রাফিটা ও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ফুলটি আমার কাছেও বেশ ভালো লেগেছিল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌸

 2 years ago 

রাম বেগুন ফুলটা কখনো দেখিনি। এই প্রথম দেখলাম। বেশ অন‍্যরকম দেখতে। বছর খানেক গিয়েছিলাম ডুয়েট ক‍্যাম্পাসে তখন কাজ চলছিল। তবে এখন দেখছি সেকেন্ড ক‍্যাম্পাস একেবারে তৈরি। গ্রামের মেঠো পথ টা বেশ চমৎকার লাগছে। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সেকেন্ড ক্যাম্পাসের কাজ শেষ এখন। নতুন ক্যাম্পাসটা দেখতেও ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🌸

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38