ফ্রেমে বন্দি কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

12-02-23

৩০ মাঘ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। তবে ভালো থাকাটাই আমাদের জরুরি! সেটাই বা কয়জনে পারে! মুখে মুখে তো বলি ভালো আছি, কিন্তু ভিতরে আমাদের অনেক অভিমান, ক্ষোভ জমে আছে জীবন নিয়ে, ভালো থাকা নিয়ে! সমস্যাহীন পৃথিবী হয়না! হবেও না কখনো! পৃথিবীর সেই শুরু থেকে সমস্যা ছিল এবং সেগুলোর সমধানও করেছে। আর এখনও কিন্তু সমস্যার সমাধান চলেই যাচ্ছে! তবে ভালো থাকার কি সমাধান চাই! গবেষণায় দেখা গেছে, যারা নিজ নিজ ধর্মীয় রীতিনীতি পালন করে তারা অন্যান্যদের তুলনায় একটু বেশি শক্ত!

IMG20230203171915.jpg

IMG20230203171904.jpg

তাদের মানসিক হেলথ যথেষ্ট ভালো! আর একজন মানুষ মানসিকভাবে ভালো থাকলেই কিন্তু সবকিছু ঠিকঠাক মনে হয়! তাই আমি বলবো, আমরা যেন ধর্মীয় রীতিনীতি পালন করার চেষ্টা করি! আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি! কারণ আমি আপনাদের কোনো হুকুম বা উপদেশ দিচ্ছি! একজন মানুষ হিসেবে জাস্ট পরামর্শ দিয়েছি আমার পক্ষ থেকে!

যাক ওদিকে আর না যায়! সময়গুলো না হয় একটু ফ্রেমেই বন্ধি করে ফেলি! বুঝতে পারেননি এখনও, হাহাহা! বলছি ফটোগ্রাফির কথা! পকেটে ফোন, আর সামনে ফুল অথবা নতুন কিছু দেখলেই ক্যামেরা অন করে ফটোগ্রাফি করে ফেলি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করি! ফোনে রাখা মোমেন্টগুলো যেমন সুন্দর থাকে, তেমনি ফটোগ্রাফি করার মুহুর্তটাও সুন্দর! ফুলের ফটোগ্রাফি করলে মন তো এমনেই ভালো হয়ে যায়! আর আপনাদের কাছে ফটোগ্রাফি শেয়ার করতে পারলে তো আরও ভালো লাগে! আর ভালো লাগা থেকেই কিন্তু মানসিক শান্তির একটা বিষয় কাজ করে! যারা ফটোগ্রাফি করেন তারা নিশ্চয় জানেন!

আপনারা হয়তো দেখেছেন, কিছুদিন আগে সাগর ভাইয়ের সাথে দেখা হয়েছিল। দুজনেই এখন গাজীপুরে অবস্থান করছি! এডমিশন প্রিপারেশন নিচ্ছি! কখনো দেখা হয়নি, তবে ভার্চুয়ালি কথা হয়েছে। সে সুবাধে সাগর ভাইয়ের সাথে দেখা করার সুযোগ হলো। আসলে টাইম ম্যানেজ করাটা কঠিন এখন! আমি যখন পোস্ট লিখছি ঘড়িতে তখন ২টা বেজে ৩০ মিনিট! সারাদিন দৌড়ের উপর থাকতে হয়! কোচিং পড়া + নিজের পড়া সবমিলিয়ে ভালোই প্রেসার যাচ্ছে! যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে এডমিশন দিয়েছেন তারা হয়তো জানেন ব্যাপারটা! তো সাগর ভাইয়ের সাথে কথা হয়েছিল। বলেছিলাম শুক্রবারে দেখা করতে! ডুয়েট ক্যাম্পাসে যাওয়া হয়নি! কিছুটা সময় ক্যাম্পাসের ভেতর কাটানো যাবে! যথারীতি সাগর ভাইয়ের সাথে কথা বলি বেশ কিছুক্ষণ।

IMG20230203172011.jpg

IMG20230203171936.jpg

কথা বলার এক ফাকেঁ দেখতে পেলাম কাদীর ছাত্রবাসের সামনে ফুলের বাগান করা! সদ্য ফোটাঁ অনেক ফুল! ফাল্গুনেরই শুভেচ্ছা বার্তা যেন ফুলগুলো! দূর থেকে সুন্দর লাগছিল। ফটোগ্রাফি তখনই করতে ইচ্ছে হয়েছিল! কিন্তু সাগর ভাইয়ের সাথে দেখা করতে এসে যদি ফুলের ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে কেমন দেখায়!! আর কিছুক্ষণ কথা বলে আসার সময় সাগর ভাইকে বলে ফটোগ্রাফি করেছি! সাগর ভাই অবশ্য বলেছিল ফটোগ্রাফি করেন সমস্যা নেই! ফুলগুলোও বেশ সুন্দর! ফুল সুন্দর না হয়ে কি উপায় আছে! বাগানে সিরিয়াল করে ফুলের গাছ লাগানো। সব থেকে বেশি চোখে পড়লো গোলাপ ফুলের গাছ।

আমি সিরিয়াল অনুযায়ী ফুলের কিছু ফটোগ্রাফি করলাম! ফুলের প্রথম ফটোগ্রাফিতে ছিল রজনীগন্ধা ফুল! আপনারা সবাই চেনেন এ ফুলটি! এ ফুলের কয়েক রকমের জাত রয়েছে! আগে তো শুধু দেখতাম হলুদের মাঝে রজনীগন্ধা ফুল! এখন হলুদের মাঝে লাল রঙের রজনীগন্ধা ফুলও রয়েছে। আর এ ফুলের ভালো লাগার বিষয় হলো গন্ধ বেশি। দূর হতেই বুঝায় যায় এটি রজনীগন্ধা ফুলের সুগন্ধ।

IMG20230203172035.jpg

IMG20230203172025.jpg

IMG20230203172213.jpg

তারপর দেখতে পেলাম গোলাপ ফুল! কয়েক রকমের গোলাপ ফুল! ফুলগুলো মন হয়েছিল বড় আকারের। গাইব্রিড গোলাপ! ফুলের সুভাষ তেমন নাকে লাগে নি! তবে কালারগুলো দারুণ ছিল। সাদা, সাদা, গোলাপী কালারের ফুল! ক্যাম্পাসের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করেছে। আরেকটা ফুল দেখতে পেয়েছিলাম সেটার নাম সঠিক জানিনা! রক্তজবা ফুল নাকি সিউর না! একগুচ্ছ ফুল যেন একসাথে। আপনারা চিনেন কিনা! টকটকে লাল রঙের ফুলটিও দেখতে ভীষণ সুন্দর!

যাক, ফটোগ্রাফি করা শেষ হয়ে গেলে আসার সময় চোখে পড়লো একটা নারকেল গাছের মতো! বিদেশী নারকেল গাছ সম্ভবত। অথবা সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো হয়েছে। ছাত্রাবাসের ঠিক সামনে লাগানো! আর বেশিক্ষণ সেখানে থাকা হয়নি। আস্তে আস্তে হেটেঁ সাগর ভাইকে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ি।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w
Date03-02-23

আজ এই পর্যন্তই! আবারো হাজির হবো নতুন কোনো কিছু শেয়ার করার জন্য! সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

ক্যাম্পাসের ভিতরে এমন সুন্দর সুন্দর ফুল দেখাই যায়। ক্যাম্পাসে চারপাশে এভাবে ফুল দিয়ে সাজানো থাকে। ক্যাম্পাসে অসাধারণ কিছু ফুল রয়েছে। সবচেয়ে বেশি সাদা রঙের গোলাপ ফুলটি ভালো লেগেছে আমার কাছে। এবং সবশেষে নারকেল গাছের মতো দেখতে গাছটি খুব ভালোই লেগেছে।

 3 years ago 

জি আপু! সাদা রঙের ফুলটি আমার কাছেও ভীষন ভালো লেগেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। আমার কাছে সবগুলো ফুল অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাইয়া এখন ফুটন্ত গুলো জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু বসন্ত তো চলে এসেছে! এখন প্রকৃতির রূপও পরিবর্তন হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপু 🌼🦋

 3 years ago 

ঠিক বলেছেন ধর্মীয় কাজে মনযোগ দিলে মন এবং শরীর দুইটাই ভালো থাকে।তাই সকলের উচিত যার যা ধর্ম খুব ভালোভাবে পালন করা।যাই হোক ভালোই হলো সাগর ভাই আর আপনি একসাথে অবস্থান করছেন।এর আগে মনে হয় পড়েছিলাম কোন পোস্টে।যাই হোক আসলেই ফুলগুলো অনেক সুন্দর। আসলে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ভালো না লেগে কি করে।ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

জি আপু! ধর্মীয় কাজ করলে আপনার দেখবেন মানসিকভাবে একটা ভালো লাগা কাজ করে! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼🦋

 3 years ago 

আমিও আপনার সাথে সহমত প্রকাশ করছি ভাইয়া নিজ নিজ ধর্মীয় রীতিনীতি মেনে চললে অনেকটাই প্রশান্তি পাওয়া যায়।
এবারে আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলোর সৌন্দর্য সম্পর্কে বলি। ছবিগুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। একদম স্বচ্ছ আর পরিষ্কারভাবে ছবিগুলোকে ফুটিয়ে তুলেছেন চমৎকার লাগছে।

 3 years ago 

জি ভাইয়া। এজন্য আমাদের সৃষ্টিকর্তার আনুগত্য পালন করা উচিত 🌼🦋

 3 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে পোস্ট করেছেন আজ। সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে লাল গোলাপের ফটোগ্রাফিটা। পাশাপাশি অন্যান্য ফুলগুলো দারুন ছিল। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

লাল গোলাপ সবারি পছন্দের তালিকায় থাকে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া 🌼

 3 years ago 

আসলে আমাদের জীবনকে নিয়ে আমাদেরই অজুহাত এবং ক্ষোভের কোন শেষ নেই। বর্তমান সময়ের পৃথিবীটা একটি নাট্যমান যেখানে আমরা সবাই অভিনেতা। ভালো নেই তবুও ভালো থাকার চেষ্টা করি এবং মুখে মুখে অভিনয়টা করে চলি অনেকেই। কারণ বাহির থেকে ভেতরের কষ্টটা কখনো বোঝা যায় না।।
যাহোক স্বপ্ন নিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফিসের সাথে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 3 years ago 

জি ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন! আমরা ভালো নেই তবুও ভালো থাকার যেন অভিনয় করতেই হয়! আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া 🌼

 3 years ago 

ফ্রেমে বন্দি রাখা কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি আমাদের সাথে। যেগুলোর দিক থেকে আমি একেবারেই চোখ ফেরাতে পারছি না। আসলে ফটোগ্রাফি দেখলে মনটা একেবারেই জুড়িয়ে যায়। আমার কাছে আপনার কয়েকটি ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে। আসলে আমি ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি দেখতেও তেমনই ভালো লাগে। খুব সুন্দর ভাবে এক একটি ফটোগ্রাফি ফুটে উঠেছে।

 3 years ago 

আপনার মনটা জুড়াতে পেরেছি এতেই আমার ফটোগ্রাফি করা স্বার্থক! আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🌼🦋

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38