সময়ের মূল্য

in আমার বাংলা ব্লগ3 years ago

02-04-23

১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন! রমজানের সময়গুলো উপভোগ করছেন আশা করছি। তবে ওয়েদার চেইঞ্জ হয়েছে! যার ফলে অনেকেই অসুস্থ হয়ে পরেছে। আমি নিজেও দুদিন ধরে বিছানায় পরে আছি! আবহাওয়া পরিবর্তন হওয়ার জন্যই এমনটা হচ্ছে। আশা করছি আপনারা একটু সাবধানে থাকবেন।

clock-1274699_1280.jpg

from pixabay

"সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না! " নিশ্চয় আপনারা এই প্রবাদ বাক্যটি সেই শৈশব থেকে শুনে আসছেন। বর্তমানে সেটার গুরুত্ব বোঝার জন্য আবার অন্য কাউকে উপদেশ দিচ্ছেন। সময় চলে গেলে আর ফিরে আসে না! কিন্তু আমরা কি আদৌ সময়ের মূল্য দিতে পেরেছি! এই যে অনেকেই দেখবেন আজকে একটা কাজ করার কথা ছিল কিন্তু কাজটি করবে করবে বলে তিনদিন চলে গেল। আসল কাজটাই হলো না দেখা গেল! এতে কার ক্ষতি হলো! নিশ্চয় যে ব্যক্তি সময়ে কাজটি সম্পন্ন করে পারে নি তার। আমরা শুধু মুখস্থ করেই আসছি যে, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। কিন্তু আমাদের বাস্তব জীবনে এর প্রয়োগটাই নেই!

বিখ্যাত ব্যক্তিদের জীবনী দেখলেই চোখে পড়ে তারাঁ কতটা সচেতন ছিল সময় নিয়ে! আপনার জীবনের প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। তারাঁ সবসময় সময়ের সঠিক ব্যবহার করেছে! কোনো কাজ কাল করবে বলে ফেলে রেখে দেয় নি। বরং দুদিন আগের কাজ করে রেখে দিয়েছে। এতে করে তাদের কাঙ্খিত টার্গেটও কিন্তু পূরন করতে পেরেছে। এতো গেল বিখ্যাত ব্যক্তিদের কথা!

সময় যে কতটা গুরুত্বপূর্ণ এডমিশন লাইফে না আসলে আমি এতোটাও বুঝতে পারতাম না! মনে হয় প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ। আপনি একটা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে, আমরা যখন কোনো একটা কাজ মনোযোগ হয়ে করার চেষ্টা করি তখন মনে হয় যেন ঘড়ির কাটাঁ অনেক স্পিডে ঘুরছে! আর আমাদের ব্রেইনও কিন্তু বারবার সিগন্যাল দেয় যে কাজটি করতে হবে যথাসময়ে!

তবে বাস্তবজীবনে আমি বেশি মানুষকে দেখিনি সময়ের মূল্য দিতে! খামখেয়ালিপনায় সময়গুলো নষ্ট করে কাটিয়ে দিতেও দেখেছি! চায়ের আড্ডায় সারাদিন পার করে দেয়! কোনো কারণ ছাড়াই! তাদের জীবনের উদ্দেশ্য কি আমার মাঝে মাঝে জানতে আবার ইচ্ছে করে। আবার এক শ্রেণীর মানুষ দেখবেন অপেক্ষা করানোটাকে ফরমালিটি মনে করে। তারা ভাবে কাউকে অপেক্ষা করিয়ে রাখতে পারলে বোধহয় নিজের সম্মানটুকু বাড়বে, নিজেকে অন্যের কাছে দামী প্রমাণ করতেই ব্যস্ত হয়ে পড়ে! তারা ভুলেই যায়, অন্যের তো সময় নষ্ট হয়েছে অপেক্ষা করানোর ফলে! নিজেকে দামী প্রমাণ করাই কি বিশেষ কিছু!

এবার আমার কথায় একটু বলি! আপনি বিশ্বাস করবেন কি না জানি না! তবে আমি চেষ্টা করি সময়ের কাজটা সময়ের মধ্যেই শেষ করে ফেলার জন্য। কিন্তু মাঝে মাঝে সেটাও সম্বব হয় না। কারণ অসুস্থ থাকলে কি আর কিছু ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি কোনো জাগায় অন্তত বিশ মিনিট আগে চলে যাওয়ার জন্য! আমার জন্য যেন কারো কষ্ট না হয়। কিন্তু কেউ যদি না আসে তখন কেমন লাগবে! যাক, তবে চেষ্টা করা ভালো যে আপনার দ্বারা যেন কারো সময় নষ্ট না হয়, কেউ যেন বিরক্তবোধ অনুভব না করে। সময়ের মূল্য দিতে পারাটাই মূল কথা!

জাতি হিসেবে আমরা শুধু সময়ের সেই প্রচলিত প্রবাদটাই শিখে আসছি। এর সঠিক ব্যবহারটা বোধহয় এখনো শিখিনি। তবে যারা সময়ের সঠিক ব্যবহারটা করেছে তারা কিন্তু জীবনে সফল হতে পেরেছে। যাক, আর বেশি কথা বাড়ালাম না! ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ 🦋🍃।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবাই কমবেশি অসুস্থ হচ্ছে । রোজা রেখে একদিকে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে আর তার মধ্যে এরকম আবহাওয়া। সবকিছুতে এডজাস্ট করতে সবাই বেশ হিমশিম খাচ্ছে। যাই হোক ভাইয়া আমাদের সবারই উচিত সময়ের সঠিক মূল্যায়ন করা। আসলে সময় যখন চলে যায় তখন আমরা বুঝতে পারি। সময় থাকতে যদি মূল্যায়ন করতে পারি তাহলে অনেক ভালো হবে। ভাইয়া আপনার লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

জি আপু! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌼🦋

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63870.03
ETH 1802.92
USDT 1.00
SBD 0.38