নাটক রিভিউঃ 'জানরে'
07-10-2023
২২ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। যাক, আজকের সকালটা দেখে ভালো লাগল। সূর্যের দেখা পেলাম, অথচ গতকাল ঠিক এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আসলে প্রকৃতির রূপ হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়। যাক, আমি আর ঐদিকে যাচ্ছি না। দুূদিন আগে একটা নাটক দেখেছিলাম আর সেটা শেয়ার করতেই চলে এলাম। নাটকের নাম হচ্ছে জানরে। আশা করছি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটকের কিছু তথ্য
| নাম | জানরে |
|---|---|
| পরিচালনা | প্রিতি দত্ত। |
| গল্প | অনামিকা মন্ডল। |
| প্রযোজক | মোঃ কামরুজ্জামান। |
| অভিনয়ে | ইয়াশ রোহান, পারসা ইভানা, আমান রেজা, টুটিয়া ইয়াসমিন পাপিয়া, মাসুম রেজওয়ান, ফৌজিয়া আক্তার রাচি সহ আরও অনেকে। |
| দৈর্ঘ্য | ৪৩ মিনিট ২০ সেকেন্ড। |
| মুক্তির তারিখ | ০৫ই অক্টোবর , ২০২৩ইং |
| ধরন | সামাজিক,রোমান্টিক, ড্রামা |
| ভাষা | বাংলা। |
| দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
রাফিঃ
ইয়াশ রোহান ।জিনিয়াঃ
পারসা ইভানা।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায়, জিনিয়া নির্জন পরিবেশে বসে পড়াশোনা করছে। ঠিক সে সময় একজন এসে তাকে ভয় দেখায়! সে আর কেউ না জিনিয়ার একমাত্র বেস্টফ্রেন্ড রাফি। দুজনে একই ভার্সিটিতে পড়াশোনা করছে। জিনিয়া ক্লাসের টপার! সে হিসেবে রাফি অনেক সুবিধা পায়। পরীক্ষার সময় সবচেয়ে বেশি জিনিয়াই তাকে হেল্প করে। শুধু যে জিনিয়াই হেল্প করে তা কিন্তু নয় রাফিও জিনিয়ার সব কাজই করে দেয়! তো কথা বলার মাঝে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়! একটিমাত্র ছাতা নিয়ে এসেছিল জিনিয়া। কিন্তু জিনিয়ার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। জিনিয়া বৃষ্টিতে ভিজে, রাফি দাঁড়িয়ে শুধু দেখে! রাফি নিষেধ করেছিল বৃষ্টিতে না ভেজার জন্য কিন্তু তার কথা না শোনার কারণে জিনিয়ার সর্দি লেগে যায়। কিছুদিন পর জিনিয়া তার আপুর বাসায় যেতেছিল। ঠিক তখন আবারো বৃষ্টি শুরু হয় এবং সাথে ছাতাও নিয়ে আসেনি। তখন একজন হ্যান্ডসাম ছেলে এসে তার মাথায় ছাতা ধরে! জিনিয়া ছেলেটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে।
পরদিন জিনিয়া ভার্সিটিতে আসে। তার একমাত্র বেস্টফ্রেন্ড রাফিকে সব খুলে বলে। ছেলেটাকে তার লাগবেই! কিন্তু রাফি ছেলেটার ব্যপারে কিছুই জানে না। তখন রাফি জিনিয়ার জন্য একটি মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিল সেটা ফোনে যখনই দেখাতে যায় তখনই জিনিয়ার সেই ভালোলাগার মানুষের ছবি দেখতে পায়! সে আর কেউ না, রাফির বড় ভাই! তো জিনিয়া বলে যেহেতু তার বড়, তাই সবকিছু ম্যানেজ করে দেয়ার জন্য। কিন্তু রাফি তার বড় ভাইকে জমের মতো ভয় পাই। এতো সাহস নিয়ে কিভাবে তার বড় ভাইকে বলবে! জিনিয়া তখন তার বড় ভাইয়ের ফোন নাম্বার চাই। রাফি তার ভাইয়ের নাম্বার না দিয়ে তারই পুরনো একটি সিমের নাম্বার দেয়! জিনিয়া ফোন দেয়। সে ভাবে সে হয়তো রাফির বড় ভাইয়ের সাথে কথা বলছে। কিন্তু রাফির সাথেই যে কথা বলছে রেগুলার সেটা বুঝতে পারে না!
একদিন রাফির বড় ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্ট এ যায়। ঠিক তখন জিনিয়াও সেখানে আসে। যখনই সে দেখে যে রাফির বড় ভাই তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করচে তখনই জিনিয়া রাফির বড় ভাইকে নানান ধরনের কথা বলতে থাকে! একটা পর্যায়ে রাফিও সেখানে এসে উপস্থিত হয়। যে নাম্বারটা রাফির বড় ভাইয়ের মনে করেছিল সেটা ছিল রাফির তখনই জিনিয়া রেগে গিয়ে রাফিকে কষে গালে এক চড় মেরে বসে। আর রাফির বড় ভাইয়ের সাথে এমন হওয়ায় রাফির বড় ভাইও তাকে চড় মারে! তারপর থেকে রাফি আর জিনিয়া তেমন কথা বলে না। কিন্তু যখনই পরীক্ষা এগিয়ে আসতে তখন রাফি ভার্সিটির অন্য একটি মেয়ের সাথে গ্রুপ স্টাডি করে! আর সেটা জিনিয়া দেখে ফেলে এবং তারপর কিছুটা অনুতপ্ত হয় জিনিয়া। পরদিন জিনিয়া নিজে এসে রাফিকে সরি বলে এবং অবশেষে তাদের দুজনের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। আর সেখানেই নাটকের সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামত
নাটকটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। কারণটা হচ্ছে নাটকের গল্পটা দারুণ ছিল। এছাড়াও বেশ কিছু পজিটিভ দিক ছিল। আসলে জীবনে কঠিন মোমেন্ট আসবে কিন্তু বন্ধুত্ব কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না। জীবনে এমন একজন বেস্ট ফ্রেন্ড প্রয়োজন যাকে নির্দ্বিধায় সব শেয়ার করা যায়। ইয়াশ রোহান ও ইভানা জুটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জুটির নাটক এবারই প্রথম দেখলাম। তাছাড়া যিনি গল্পটা লিখেছেন তাকে ধন্যবাদ দিতেই হয়। সবমিলিয়ে নাটকটি দেখার মতো ছিল।
ব্যক্তিগত রেটিং
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
twitter share link
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ের বন্ধুত্ব থেকে ভালোবাসার পরিণত হয়। রাফি এবং জিনিয়ার ক্ষেত্রেও তেমনটি হয়েছে তাছাড়া জিনিয়া তার ভুল বুঝতে পেরে আবার মিল হয়েছে দেখে ভালো লাগলো। নাটকটি বেশ রোমান্টিক এবং মজার ছিল মনে হচ্ছে। সময় পেলে দেখতে হবে। ধন্যবাদ ভাইয়া চমৎকারভাবে রিভিউ উপস্থাপন করার জন্য।
জি আপু, এটা আসলেই দেখা যায়,ছেলে মেয়ের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হতে। নাটকে এমনটাই হয়েছে শেষে।
খুবই চমৎকার একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। নাটকটা যদিও আমার দেখা হয় নি কিন্তু আপনার শেয়ার করার রিভিউ পড়ার পরে দেখার ইচ্ছা অনেক বৃদ্ধি পেয়ে গেল।
জি আপু, নাটকটি দেখলে আশা করছি উপভোগ করতে পারবেন ☘️
রেটিং পয়েন্টে দেখে মনে হচ্ছে নাটকটি ভালই হবে। ইয়াশ রোহান আমার অনেক পছন্দের অভিনেতা। সময় পেলে অবশ্যই নাটকটি দেখব।
দেখলে আশা করছি উপভোগ করতে পারবেন ☘️
ইয়াশ রোহান এর নাটক গুলো ভীষণ ভালো লাগে। বিশেষ করে তো নাটক গুলোর গল্প গুলো সব সময়ই ভিন্ন রকম হয়ে থাকে। জানরে নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া।
জি এটা ঠিক বলেছেন ভাই, ইয়াশ রোহানের নাটকের গল্পগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন ☘️
ইদানিং ইয়াশ রোহানের নাটকগুলো বেশ ভালই লাগছে দেখতে। এই নাটকটা এখনো দেখা হয়নি। তবে আপনার রেটিং দেখে মনে হচ্ছে দেখে বেশ ভালো লাগবে। কাহিনীটা পড়েও খুব ভালো লাগলো। নাটকের রিভিউটাও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
হুমম, নাটকটি উপভোগ করার মতো। দেখলে আশা করছি উপভোগ করতে পারবেন ☘️