স্বরচিত কবিতাঃ দেখা হবে

in আমার বাংলা ব্লগ2 years ago

01-02-2024

১৯ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240201_141311_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শুরু করছি। আসলে নতুন পরিবেশ সবসময়ই আমাদের নতুন কিছু শিক্ষা দেয়। তবে নতুন পরিবেশে নতুন মানুষের সাথে খাপ খাইয়ে নেয়াটা কঠিন। সেখানে আপনার মাইন্ডের মতো মানুষ নাও পেতে পারে ন। তবে তাদের সাথেও আপনাকে চলতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু আমাদের শিক্ষা দিচ্ছে। আমি তো মাঝে মাঝে দ্বিধাহীন হয়ে পরি জীবনের উদ্দেশ্য নিয়ে! যাক আর গভীরে যেতে চাই না। বরাবরই চেষ্টা করি আপনাদের সাথে কবিতা লেখার। তো আজকে চলে এলাম একটা কবিতা নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

বর্তমানে ভালোবাসা যেন তার সজীবতা হারিয়েছে। ভালোবাসায় দুটি মনের আর্তনাদ প্রতিনিয়তই বেড়ে চলেছে। কাউকে এতো সহজে কখনোই বিশ্বাস করা যায় না এখন। বিশ্বাস করলেন তো ঠকলেন! তবে ভালোবাসা নিয়ে যারা ছলনা করে দিনশেষে কি তারা ভালো থাকে! এমনই কিছু কথা কবিতার বিষয়বস্তু।

দেখা হবে

দেখা একদিন হবে -
তবে চিরচেনা রাস্তার বাকেঁ
কিংবা রেললাইনের ধারে নয়
দেখা হবে তোমার সাথে,
স্মৃতির গভীরে জমে থাকা কথায়।

দেখা একদিন হবে,
তবে পার্কের বেঞ্চিতে নয়,
নয় কোনো আলো আধারির মেলায়
দেখা হবে হবে তোমার সাথে,
অস্ফুট আর্তনাদে।

দেখা একদিন হবে,
তবে কোনো বৃষ্টিদিনে নয়,
নয় কোনো শিশিরভেজা সকালে
দেখা হবে তোমার সাথে,
সকল আঘাত প্রতিঘাতে।

দেখা হবে তোমার সাথে,
আমার অশ্রুসিক্ত ভালোবাসায়
আর তোমার দেয়া অর্থহীন মেকি ভালোবাসায়।


আজ এই পর্যন্তই। আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আপনি যে এত সুন্দর কবিতা লিখতে পারেন এই বিষয়ে কিন্তু আমার কথা একটা ধারণা ছিল না। আপনার কবিতা লেখার সুন্দর কৌশল ছন্দময়ী লেখনীয় আমাকে মুগ্ধ করেছে। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ।

 2 years ago 

ভাই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত! আপনাদের মন্তব্য আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করে 😍

 2 years ago 

আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন। আজকেও আপনি একদম অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কাছ থেকে এই সুন্দর কবিতা পড়তে পেরে খুব ভালো লাগলো। এই কবিতার সবগুলো লাইন আপনি খুব সুন্দর ভাবে মিলিয়েছেন এবং সবগুলো লাইন পড়ার পরে আমার ইচ্ছে করছে যেন সব সময় এই কবিতাটি পড়তে পারি। এই কবিতার যে লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে সেই লাইনগুলো হল:

দেখা একদিন হবে,
তবে পার্কের বেঞ্চিতে নয়,
নয় কোনো আলো আধারির মেলায়
দেখা হবে হবে তোমার সাথে,
অস্ফুট আর্তনাদে।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38