স্বরচিত কবিতাঃ ভালোবাসার তাজমহল

in আমার বাংলা ব্লগ2 years ago

18-01-2024

০৫ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240118_124552_0000.png

কেমন আছেন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো আজকে অনেকদিন পর মনে হচ্ছে সূর্যের দেখা পেলাম। সকালে যেভাবে কুয়াশা ছিল চারিদিকে, ধরেই নিয়েছিলাম আজও সূর্যের দেখা পাওয়া যাবে না। অতঃপর সূর্যের দেখা পাওয়া, বহু প্রতিক্ষীত সূর্যে আলো। সূর্যের উষ্ণতায় শরীরটাকেও সকাল সকাল গরম করে নিলাম। গ্রামে এই একা সুবিধা বলা যায়। চাইলেই সূর্যের তাপ শরীরে লাগানো যায়। ছোটবেলায় দাদা বলতো সূর্যের তাপে নাকি ভিটামিন ডি থাকে। যেটা শরীরের জন্য খুবই ভালো। তবে সকালের রোদটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী। শহরে থাকলে সেই রোদ উপভোগ থেকেও বঞ্চিত হতাম। কারণ উঁচু উঁচু দালান ভেদ করে সূর্যের রশ্মি আসতে পারে না। যাদের বাসা খোলা জায়গায় তারা বলতে গেলে সূর্যের তাপ শরীরে মাখাতে পারে।

তো যায়হোক আজকে কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সপ্তাহে একটি কবিতা লেখার চেষ্টা করি। জানি না আমার কবিতা কেমন হয়। তবে আমার কবিতা লেখা আশা করি অব্যাহত থাকবে। আজকের কবিতার কনসেপ্টটা আমার বাংলা ব্লগের অনুকবিতা থেকে নেয়া। আমার বাংলা ব্লগের অনুকবিতাগুলো পড়ে ভালো আইডিয়া পাওয়া যায় কবিতা নিয়ে। কয়েকটি লাইন আগেই লিখে রেখেছিলাম বাকিটুকু আজ লিখলাম। আসলে অনুকবিতার মাধ্যমে আমাদের কবিতা লেখারও একটা গুড প্র্যাকটিস হচ্ছে! এ উদ্যোগের ফলে আমার বাংলা ব্লগের অনেকেই ভালো ভালো কবিতা উপহার দিয়ে যাচ্ছে আমাদের। আমিও চেষ্টা করে যাচ্ছি।

ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের কতধরনের চিন্তা থাকে। বিশেষ করে কল্পনার রাজ্যে আমরা সহজেই হারিয়ে যায় তাকে নিয়ে। তাকে নিয়েই যেন আমাদের যত স্বপ্ন আশা। আজকের কবিতায় সেটিই ফুটে উঠেছে।

ভালোবাসার তাজমহল

একটু দুখ একটু সুখ
সবই আমার স্বপ্নরাশি
একটু অভিমান একটু ভালোবাসা
তোমার জন্য জমিয়ে রাখা।

তোমার অভিমানে আমি
হয় যে ভীষণ ব্যকুল
তোমার মিষ্টি মুখের হাসি
সৃষ্টিসুখের উল্লাসী মাতি।

একটি কবিতা একটি গল্প
সবই যে তোমায় নিয়ে
একটু স্বপ্ন একটু মায়া
হৃদয়ে আমার সুখের মূর্ছনা।

একটু নীল একটু মেঘ
হৃদয় আমার হয় যে ব্যাকুল।
একটু ধূসর একটু রঙিন
সবই যে হয় মলিন।

তোমার হাতের নরম স্পর্শে
আমি হয় উদাসী
তোমার চোখের মায়ায় আমি
নিজেকে নিয়ে স্বপ্নে ভাসি।

তুমি আমার চাওয়া-পাওয়া
তুমিই আমার সব ।
তোমায় নিয়ে গড়বো আমি
ভালোবাসার তাজমহল।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রতিনিয়তই আপনি খুব সুন্দর কবিতা লিখেন। আপনার কবিতা গুলো পড়তাম আমার কাছে বেশ ভালো লাগে। তবে তার প্রতিটি লাইন খুব সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেন। আজকের কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। এরকম আরো কবিতা আপনার কাছ থেকে পাওয়ার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

হুমম, সামনের আরও পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য 🌼

 2 years ago 

এটা ঠিক বলেছেন অনু কবিতা থেকে আমরা কিন্তু এখন কবিতা লেখার অনেক পারদর্শী হয়েছে। আমিও আপনার মত অনু করে থাকিতে কয়েকটা লাইনের আইডিয়া নিয়ে পড়ে পুরো কবিতাটা লিখে ফেলি। এটা আমাদের জন্য বেশ সুবিধা হয়। তবে আপনি কিন্তু আজকে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার কবিতার ভাষা খুবই সুন্দর ভাবে লিখেছেন। কবিতাটা পড়তেও ভীষণ ভালো লাগছিল।

 2 years ago 

জি আপু অনুকবিতার কল্যানে আজকের কবিতাটি লেখা। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু 🌼

 2 years ago 

আমাদের শরীরের জন্য জন্য ভিটামিন ডি এর প্রয়োজন রয়েছে। যেটা আমরা রোদ থেকে পেয়ে থাকি। আর এটা আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। আমিও আপনার মত মাঝেমধ্যে অনু কবিতায় কবিতা লিখে পরবর্তীতে সেটা সম্পূর্ণ করে লিখে ফেলি। এতে আসলে আমাদের কবিতা লিখতে অনেক সুবিধা হয়। আপনার কবিতাটা পড়েও ভীষণ ভালো লাগলো। কবিতার ছন্দ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, অনুকবিতার ফলে কবিতার আইডিয়া জেনারেট করতে সুবিধা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,

 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া গ্রামে থাকলে বেশ ভালো। শীতকালে মিষ্টি রোদ শরীরের জন্য বেশ ভালোই। শহরে এই সুযোগ নেই বললেই চলে। আপনি ঠিক বলছেন খোলামেলা জায়গায় পাওয়া যায়। আপনি কবিতা দারুন লিখেছেন। কবিতা পড়ে বেশ অনুভূতি খুঁজে পেলাম। ভালবাসার তাজমহল কবিতাটিতে আপনি কবিতার মাধ্যমে তাজমহল তৈরি করে দিলেন।

 2 years ago 

গ্রামে তো সকাল সকাল রোদ পোহানো যায় আপু। হাহা! তাজমহল তৈরি করলাম স্বপ্নে আপু 😁

 2 years ago 

আজকের কবিতার কনসেপ্টা আমার বাংলা ব্লগের অনু কবিতা থেকে। সত্যি বলেছেন ভাই ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের অনেক ধরনের চিন্তা চেতনা থাকে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38