স্বরচিত কবিতাঃ শিহরণ

in আমার বাংলা ব্লগ3 years ago

04-01-2024

২১ পৌষ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


স্বরচিত কবিতা_20240104_074528_0000.png

শুভ সকাল 🌼। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। কিন্তু বিছানা থেকে উঠার সাহস পাচ্ছি না! গত দুদিন ধরে সূর্যের দেখা পাচ্ছি না। আজও মনে হয় না যে সূর্যের দেখা পাবো। কুয়াশার সাথে মুদ্যু ঠান্ডা বাতাস বলতে গেলে শীতের একটা অনুভূতি এখনই পাওয়া যাচ্ছে। বাংলাদেশে জানুয়ারী সবচেয়ে শীতল মাস! এ সময় ঠান্ডার পরিমাণ বেশি থাকে। এজন্য একটু সাবধানে থাকাও জরুরি। কারণ ঠান্ডার সময় নানান রকমের ঠান্ডাজনিত রোগ বাসা বাধেঁ শরীরে। শরীর খারাপ হয়ে গেলে তখন আর কিছুই করতে ইচ্ছে করবে না। আর শীতের সময় এমনিতেই অলসতা কাজ করে বেশি!

আজকে সকাল সকাল চলে এলাম একটি কবিতা নিয়ে। আমি চেষ্টা করি সপ্তাহের একটা দিন কবিতা লেখার। কবিতা লেখা কঠিন কাজ, তবে সেটা এখন আগের থেকেও কম। আসলে প্র্যাকটিস করতে থাকলে সব কাজই সহজ হয়ে যায়। আমি মনে হয় এখন অবধি ৩৭+ কবিতা শেয়ার করেছি আপনাদের সাথে। তারপরও কবিতার নতুন নতুন ভাষা, শব্দ, ব্যকরণ আয়ত্ত করার চেষ্টা করছি। এবিবি ফান কিন্তু আমাদের বলতে গেলে দারুণ একটা সুযোগ করে দিয়েছে কবিতা লেখার! অনুকবিতাগুলো থেকেই আমরা আইডিয়া পায় কিভাবে পরের চরণগুলো অনুভূতির ছন্দে মিলাতে হবে। আজকের কবিতার বেলায় ও তাই করলাম। কবিতাটি আগেই নোটসে লিখে দিয়েছিলাম অর্ধেক, বাকিটুকু এখন লিখলাম।

হৃদয়ের স্নিগ্ধ শিহরণ প্রিয় মানুষকে নিয়ে আজকের কবিতায় সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয় মানুষ পাশে থাকলে আমরা সাহস পায়, আরেকবার বাচারঁ স্বপ্ন দেখি। অনুভূতির ছন্দে কবিতা লিখতে পারি। হৃদয় থাকে সদা চঞ্চল শুধু তার ভাবনায়।

শিহরণ

তোমার কথা, তোমার সুর
হৃদয় আমার হয় যে ব্যাকুল
তোমার স্পর্শে, তোমার দেহে
হৃদয়ে প্রেমের ঝড় উঠে

তুমি আছো বলেই সাগরের ঢেউ
হৃদয়ে জাগায় ব্যাকুলতা
তুমি আছো বলেই স্বপন আমার
হয় যে রঙিন ভুবন ধারা।

তোমার রূপ, তোমার দৃষ্টি
হৃদয়ে তৈরি হয় শ্রাবণ ধারা
তোমার হাসি, তোমার ভাষা
প্রস্ফুটিত করে হৃদয়ের স্পন্দন।

তুমি আছো বলেই মেঘ হই আকাশে,
বৃষ্টি হয়ে নামবে অঝোর ধারায়
তুমি আছো বলেই আবেগ-অনুভূতি
শিহরণ জাগায় শূন্য হৃদয়ে।

তুমি আছো বলেই স্বপ্ন দেখি , বাচঁতে শিখি
নীলকাব্যের কল্পনার ছবি আকিঁ অনুভূতির ভাষায়
তুমি আছো বলেই বেদনার রঙ হয় ধূসর,
ঈষাণ কোণে যখন তখন রঙধনুর আভা ছড়ায়।

তুমি আছো বলেই শরৎ এর কাশফুল,
স্নিগ্ধতা ছড়ায় হৃদয় মাঝে।
তুমি আছো বলেই শিশিরভেজা,
আলতো ছোয়াঁয় মনকে আবার শীতল করে।

তুমি আছো বলেই সাহস,
জয়ের নেশা জাগে তাই।
তুমি আছো বলেই কবিতা,
অনুভূতির ছন্দ খুজেঁ ফিরে পায়।



আজ এই পর্যন্তই। আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রতিটা কাজের ক্ষেত্রেই সেই মানুষটার অবদান যেন এই কবিতার ভাষায় আজকে তুলে ধরেছেন। লাইনগুলো বেশ ভালো লাগলো ভাই রোমান্টিক এই কবিতাটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য 🌼

 3 years ago 
 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা হয়েছে ভাইজান আবৃত্তি করে যেন মন ভরে গেল। আসলে এ জাতীয় প্রেম অনুভূতি কবিতাগুলোর সত্যিই মন ছুঁয়ে যায়। আর ভালোবাসার মানুষকে ঘিরে কিন্তু এমন কবিতা রচনা করা সম্ভব।

 3 years ago 

আসলেই ভাইয়া ঠিক বলেছেন ভালোবাসার মানুষকে ঘিরেই যত কথা থাকে হৃদয়ে 🌼

 3 years ago 

এটা ঠিক বলেছেন ভাই গত দুইদিন ধরে সূর্যের দেখা পাচ্ছি না। শীতের প্রকোপ একটু বেড়েছে। যাহোক শীতকালে শীত একটু পড়বে। আপনি শিহরণ নিয়ে আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। সুন্দর একটি কবিতা তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাইয়া শীত এখন বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য 🌼

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতা পড়ে নিজের ভিতরে কেমন যেন একটা শিহরণ জেগে উঠেছে। ধন্যবাদ সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ☘️

 3 years ago 

😍😍😍

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই, এটা কিন্তু ঠিক কথা বলেছেন কবিতা লেখার কাজটা কিন্তু বেশ কঠিন। যদিও আপনি বললেন, এই ব্যাপারটা আস্তে আস্তে আপনার কাছে সহজ হয়ে গেছে। তবে আমার কাছে এখনো কঠিন লাগে কবিতা লেখা । তাছাড়া এটাও ঠিক কথা এবিবি ফানে ছোট ছোট কবিতা লেখার মাধ্যমে এই ব্যাপারটা আস্তে আস্তে সহজ হচ্ছে আমাদের কাছে। শিহরণ নিয়ে লেখা আপনার কবিতার লাইনগুলো বেশ অসাধারণ হয়েছে। ভালোবাসা রিলেটেড অনেক সুন্দর সুন্দর লাইন দেখতে পেলাম এই কবিতাটির মাধ্যমে।

 3 years ago 

জি দাদা! আমি এখনও কিন্তু শিখছি কবিতা লেখা। মাঝে মাঝে চেষ্টা করি অনুভূতির ছন্দে ফুটিয়ে তোলার জন্য 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38