আমার তোলা কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

15-1-2024

০২ মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি কনকনে শীতের মাঝেও আপনারা ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমিও তাই করছি। প্রতিদিন একটা স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠি! একটু সূর্যের মুখ দেখবো বলে। কিন্তু দুঃখের বিষয় হলো সূর্যের মুখই দেখা যায়। সারাদিন ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর চারিদিক কুয়াশা। যাক, কিছুদিন আগে আমাদের বাড়ির পাশের শিবলী নার্সারি থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর সেগুলো শেয়ার করতেই চলে এলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240115_104439.jpg

IMG_20240115_104421.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh

ছবিতে দেখতে পাচ্ছেন একটি প্রজাপতি ফুলের উপর বসে ফুলেরই রূপ-রস-গন্ধ উপভোগ করছে। আমি অনেকক্ষণ ধরেই তাকিয়েছিলাম প্রজাপতির দিকে। প্রজাপতি একদম ঠান্ডা হয়ে বসে ছিল। ফুলের সৌন্দর্য টা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল যেন প্রজাপতি বসে।

IMG_20240115_104525.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh

এ ফুলটি আমি নতুন দেখলাম। এমন জাতের একটি ফুল দেখতাম বাড়ির আশেপাশেই জন্মাতো। গুগলের সহয়তায় ফুলটির জানতে পারলাম। ফুলটির নাম হচ্ছে বেলসামিনা ফুল। বাংলাদেশে এটাকে কি ফুল বলে আমার সঠিক জানা নেই।

IMG_20240115_104457.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh

খয়েরী রঙের ফুলটি আপনারা নিশ্চয় সবাই চিনেন। ফুলটি বাসা বাড়িতেও দেখা যায়। ফুলটিকে মেরিগোল্ড ফুল বলেই চিনে সবাই। দেখতেও সুন্দর লাগছিল দূর থেকে।

IMG_20240115_104618.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh

এ ফুলগুলো একসাথ দারুণ লাগছিল। একেক জায়গায় ফুলগুলোর নামও একেক রকমের হয়। এ ফুলের আবার বেশ কয়েকটি প্রজাতিও রয়েছে। আজকের ফটোগ্রাফিতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো চায়না পিংক ফুল নামেই পরিচিত।

IMG_20240115_104558.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh

এ ফুলটাও আমি নতুন দেখলাম। ছোটবেলায় এমন টাইপের ফুলগুলোকে নাকফুল বলেই চিনতাম। তবে গুগলের সহায়তায় ফুলটির নাম জানতে পেরেছি। ফুলটির নাম হচ্ছে ব্রসিকরথিস ফুল। এটার আরও বেশ কয়েক রকমের প্রজাতি রয়েছে। ফুলের তেমন গন্ধ নেই। তবে বাসা বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা যেতে পারে।

IMG_20240115_104646.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh

পিংক কালারের গোলাপ ফুল। গোলাপ ফুল বলতে গেলে সব জায়গায় পাওয়া যায়। তাই নতুন করে আর পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন মনে করছি না। ফুলটির পাপড়ি পরে গিয়েছে। রঙটাও পরিবর্তন হয়ে গিয়েছে।

IMG_20240115_104359.jpg

Device: Oppo A12
Location: Nandail, Mymensingh

জিনিয়া ফুল! এই ফুলটি আমি প্রথমবার দেখলাম। হলুদ রঙের ফুলটি দেখতেও চমৎকার লাগছিল। আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationNandail, Mymensingh

আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করেছেন। কোন ফুলের ফটোগ্রাফি টি সবচেয়ে বেশি ভালো লেগেছে আশা করি মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সরকার প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল। তবে প্রজাপতি বসা ফুলের ছবিটি দেখতে খুবই আকর্ষণ লাগছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্যে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে নিঃসন্দেহে বলা যায় ভাই আপনি একজন খুব ভালো ফটোগ্রাফার।
আজকের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো অসাধারণ অসাধারণ।
বিশেষ করে ফুলের উপর প্রজাপতি সবথেকে বেশি ভালো লেগেছে।
আসলে বর্তমানে নার্সারি গুলোতে ভ্রমণ করতে গেলে ছবি তুলে শেষ করা যায় না এত এত ফুলের সৌন্দর্য দিয়ে সাজানো রয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই, আপনার ফটোগ্রাফি দারুণ হয়। আমার ভাঙা ফোন দিয়ে যেমন হয় আরকি

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কয়েকটি ফুলের ফটোগ্রাফি। আসলে ফুলের ফটোগ্রাফি দেখতে প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মেরিগোল্ড ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

ভাই আপনি তো নার্সারি থেকে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন, যা দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে খয়েরি রঙের গাঁদা ফুলটি দেখে চোখ যেন জুড়িয়ে গেল। এছাড়া প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এত সুন্দর সুন্দর ফুলের ফটো গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সুন্দর বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

ভাই আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনারা তুলা ফটোগ্রাফি গুলো আমার সব সময় বেশ ভালো লাগে। খয়রি রঙের এই গাঁদা ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

খয়েরী রঙের ফুলটি আসলেই সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

ভাইয়া নার্সারি থেকে তোলা আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ।আসলে ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালই লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38