নাটক রিভিউঃ ' সরি স্যার '

in আমার বাংলা ব্লগ3 years ago

16-12-2023

০২ পৌষ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমি আপনি পেয়েছি বাংলাদেশ নামের একটি দেশ! তাদের ঋণ হয়তো কখনোই শোধ করতে পারবো না। তবে আমি বাঙালি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি আজকের দিনে প্রত্যাশা করি আমাদের মতো তরুণ প্রজন্মের হাত ধরেই অনেকদূর এগিয়ে যাবে। যাক, আজকে আবারো হাজির হয়ে গেলাম একটি নাটক নিয়ে নাটকের নাম হচ্ছে সরি স্যার। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে।

Screenshot_2023-12-15-17-02-02-43.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামসরি স্যার।
চিত্রনাট্য ও পরিচালনামোঃ মিফতাহ আনান।
প্রযোজকতানভীর মাহমুদ অপু ।
অভিনয়েফারহান, কেয়া পায়েল , বর্দা মিতু ও আরও অনেকে।
আবহ সংগীতশুভ্র সাহা ।
দৈর্ঘ্য৪৬ মিনিট ২৫ সেকেন্ড।
মুক্তির তারিখ২৮ই নভেম্বর, ২০২৩
ধরনরোমান্টিক।
ভাষাবাংলা

চরিত্রেঃ

টিচারঃ
মুশফিক আর ফারহান ।
ইসরাতঃ
কেয়া পায়েল।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2023-12-15-16-21-54-67.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, ইসরাতের জন্য নতুন টিচার ঠিক করছে তার বাবা! ইসরাতের বাবা এলাকার চেয়ারম্যান! মা মরা মেয়ে ইসরাত! দেখতে মাশাআল্লাহ! তবে ইসরাতের বাবার একটাই আক্ষেপ তার মেয়ে এইস এস সি তে পাশ করতে পারে না। দুবার পরীক্ষা দিয়েছে দুবারই ফেল করেছে! এস এস সি তে ও দুবার ফেল করার পর তিনবারের মাথায় পাশ করে! এবার এইস এস সি তিনবার দিবে! এবার পাশ করতে না পারলে চেয়ারম্যান সাহেবের মান সম্মান সব চলে যাবে! এবার ইসরাতের বাবা নতুন টিচার নিয়ে আসছে তার বাবা। এলাকায় টিচারের ভালো সুনাম রয়েছে। তবে টিচারকে আগেই বুঝিয়ে দেয়া হয় তার পাকনা মেয়ের থেকে সাবধান! কারণ এর আগেও দুই টিচার বিদায় হয়েছে ইসরাতের কারণে! সেই টিচারের সাথে ইসরাতে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়।

Screenshot_2023-12-15-16-21-14-95.jpg

Screenshot_2023-12-15-16-21-29-39.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

ফারহান প্রথমদিনে এসে পরিচয় হয় ইসরাতের সাথে! তার সম্পর্কে বলার আগেই সব বুঝে যায় ইসরাতের টিচার ফারহান! ফারহান আগেই বুঝে যায় ইসরাত যে ভীষণ রকমের পাকনা! তো প্রথম দিন তেমন পড়াশোনা হয়নি! তবে পরদিনই ইসরাত প্লেন করে বাহিরে ঘুরতে যাবে কিন্তু নতুন টিচার খুবই কঠিন এর থেকে ছুটি নেয়া কঠিন! তাই মিথ্যে বাহানা দিয়ে টিচারের কাছ থেকে ছুটি নেয়। কিন্তু ইসরাত আর তার বান্ধবী যখম বের হয় তখন টিচারের সামনে পরে যায়। আর তখনই টিচার ইসরাতের বাবার কাছে বিচার দেয়! তার মেয়ে মিথ্যে বাহানা দিয়ে ছুটি নেয়। চেয়ারম্যান সাহেব সোজা টিচারকে বলে দেয় তার মেয়ে লাশ হয়ে গেলেও পড়াতে আসতে হবে।

Screenshot_2023-12-15-16-23-16-43.jpg

Screenshot_2023-12-15-16-23-38-35.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

এদিকে ইসরাতের দুষ্টুমি যেন দিনকে দিন বাড়তে থাকে! টিচারকে শায়েস্তা করার জন্য তার বন্ধুকে বলে। কিন্তু উল্টো তার বন্ধুই মাইর খেয়ে বসে! তারপর ইসরাত স্যারের প্রতি ভালো লাগা কাজ করে। ইসরাত স্যারকে পটানোর চেষ্টা করে। কিন্তু স্যার মোটেও তার কথায় রাজি হয়না! এদিকে ইসরাত প্লেন করে! স্যার কে বলে সে নতুন প্রেমে পরেছে! কিন্তু সে যাকে ভালোবাসে তাকে কিছুই বলতে পারে না। ইসরাত প্লেন করে স্যারকে দিয়ে চিঠি লেখাই! তারপর সেই চিঠি দিয়েই স্যারকে ব্ল্যাকমেইল শুরু করে! এদিকে ইসরাতের পরীক্ষা চলে আসে এবং পাশ করে ফেলে! তারপর তার বাবা সারা এলাকায় মিষ্টি খাওয়ায়। এদিকে ইসরাতের টিচার এসে জানতে পারে ইসরাত পাশ করেছে ও তার বাবা তার বিয়ে ঠিক করেছে। ইসরাত তখন স্যারকে বলে সে তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না। তাকে বাসস্ট্যান্ড পর্যন্ত আগায় দিতে বলে এবং আগায় দিতে গিয়ে সে নিজেই ফেঁসে যায়! তারপর কি হয়েছিল সেটি জানতে হলে নাটকটি আপনাকে দেখতে হবে।

ব্যক্তিগত মতামত

নাটকটি আমার কাছে ভালোই লেগেছে। তবে একটু বেশি ওভারএক্টিং করে ফেলেছে কেয়া পায়েল যেটা আমার কাছে ভালো লাগেনি। স্যার আর স্টুডেন্টের মাঝে সম্পর্কটা অন্যরকম হয়! সেখানে ভালোবাসাটা আসে না। এটা আমার কাছে নেগেটিভ লেগেছে। যদিও এটা জাস্ট একটা নাটক! তবে হাসি, রোম্যান্স সবমিলিয়ে নাটকটি উপভোগ করার মতোই! ফারহান টিচার হিসেবে ভালোই অভিনশ করেছে!

ব্যক্তিগত রেটিং


৭.৪/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অনেক সুন্দর করে আপনি সরি স্যার নাটকটির রিভিউ করেছেন। এই নাটকটার রিভিউ আমার বেশ কয়েকবার পড়া হয়েছে। তবে সময়ের অভাবে এখনো পর্যন্ত নাটকটা আমার দেখা হয়নি। আপনি তো দেখছি শেষে এসে নাটকটা শেষ করে দিয়েছেন মিল না দিয়েই। শেষে কি হলো এটাই তো জানতে পারলাম না। এখন ভাবছি সময় কখন হবে, আর কখন নাটকটা দেখব। এমনকি শেষের কাহিনীটা কবে জানব। যাই হোক সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 3 years ago 

হুম আপু, শেষে দেখার ফিলিংস রেখে দিলাম! নয়তো রিভিউ এর থেলেসমতি থাকলো না 😁

 3 years ago 

বাংলাদেশের নাটক সুন্দর হয়। বর্তমানে যেসব নাটক রয়েছে তার থেকেও অতীতে নাটকগুলো বেশি ভালো লাগতো। তারপরও আপনি আজকে সরি স্যার নিয়ে যে নাটকটি আমাদের মাঝে রিভিউ করেছেন এই নাটকটি বেশ সুন্দর। নাটকের পড়ে বেশ ভালো লেগেছে এত চমৎকার একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অতীতের নাটকগুলো এখনকার নাটকগুলো থেকে হাজারগুণে ভালো। আপনাকেও ধন্যবাদ ভাইয়া 🌼

 3 years ago 

বর্তমানে কিন্তু এমনি হচ্ছে স্যার আর স্টুডেন্টের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। এসব ঘটনা থেকেই এই ধরনের নাটক বানানো হয়। যাই হোক আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। যদিও এই নাটক এখনো দেখা হয়নি। তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

এই নাটকটি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ।সেদিন দেখতে গিয়ে আর দেখা হলোনা।আপনার রিভিউ পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।নাটকটি দেখে নিব সময় করে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু, নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38