২০২৩ - জীবন থেকে নেয়া কিছু কথা

in আমার বাংলা ব্লগ3 years ago

31-12-2023

১৭ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


coffee-2390136_1280.jpg

From pixabay

ঘড়িতে তখন ১১ টা বাজে! সূর্যের দেখা পেলাম একটু আগেই। সকাল দশটা অবধি কুয়াশার চাদরেই ঢাকা ছিল সূর্য! ক্যালেন্ডারের পাতায় কাল শুরু হবে ২০২৪ সাল। কিন্তু আমার কাছে নরমালি লাগছে। শুধু একটা দিন আর রাতে পার্থক্য। তবে জীবনের কিছু হিসাব রয়েই গেল! ২০২৩ সাল আমাকে যা দিয়েছে তার জন্য আল্হামদুলিল্লাহ। আবার যা পায়নি বা আমার হওয়ার কথা ছিল না তার জন্যও আলহামদুলিল্লাহ। ২০২৩ সালের শুরুটা হয়েছিল একটা আকাশ ছোয়ার স্বপ্ন নিয়ে! পুরো আকাশটাই যদি হয় আমার! ভেবেছিলাম হবে হয়তো!

সেই আকাশ ছোয়ার স্বপ্ন নিয়েই এগিয়েছিলাম! কতো বাধা-বিপত্তি উপেক্ষা করে চলেছিলাম দিনের পর দিন, রাতের পর রাত। ছাত্র জীবন থেকেই স্বপ্ন ছিল পাবলিক ভার্সিটিতে পড়ার! নিজের সেই স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়াও ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ! একটা কথা আছে, জানেন তো পরিশ্রমের সাথে ভাগ্য ব্যাপারটাও লাগে। পরিশ্রম করার পরও যদি জীবনে সাফল্য না পেয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য কল্যাণকর ছিল না তাই হয়তো হয়নি। তবে আমি বিশ্বাস করি পরিশ্রম করার মাধ্যমেই জীবনে সফল হওয়া যায়। একমাত্র পরিশ্রমিরাই জীবন যুদ্ধে জিতে, জীবনের সাফল্যের স্বাদ পায়!

বলতে গেলে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়াটা আমার কাছে ছিল চ্যালেঞ্জ। কিন্তু আমি সেটা পারেনি! মনে হচ্ছিল জীবনের চরম ব্যর্থতার মাঝে জীবনকে লুকিয়ে ফেললাম। একটা জিনিস দেখবেন, আপনার খারাপ সময়ে কেউ মাথায় হাত বুলিয়ে বলতে আসবে না চিন্তা করিস না সামনে ভালো কিছু হবে। তবে মিথ্যে সান্তনা অনেকেই দিবে আপনাকে। আমার বেলায়ও তাই হয়েছে। আশেপাশের অনেক মামুষের কাছ থেকে শুনতে হয়েছিল কটু কথা! বলতে গেলে মানসিকভাবে আমি পুরো ভেঙে পরেছিলাম। নিজেকে নিয়ে আর পারছিলাম না। সুইসাইডের চিন্তায় মাথায় ভর করছিল তখন! কিন্তু আমি যে ফ্যামিলি থেকে আছি সেটা পুরোপুরি আমার উপরই নির্ভর করে। পরিবারের সবার মুখে হাসি ফুটানোই ছিল মূল কথা! আপু মারা যাওয়ার পর মা বাবার শেষ ভরসা আমি। আর আমি যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে মা-বাবা একদম নিঃস্ব হয়ে যাবে। মাথা থেকে সব ঝেরে ফেলে নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করেছিলাম সেদিন!

এজন্যই হতো এখন নিজেকে শক্ত করতে পেরেছি। ২০২৩ সাল আমাকে শিখিয়েছে, এ দুনিয়াতে আপন কেউ নই, কেউ না। কাউকে আপন ভাবা ছিল আমার সব থেকে বোকামি! আপনি জীবনে খুব করে যাকে চাইবেন তাকে না পেলে দেখবেন খারাপ লাগবে, কষ্ট হবে। তবে সেই যদি আপনাকে কঠিন মোমেন্টে চলে যায় তাহলে আরও খারাপ লাগবে। তবে অপ্রিয় সত্য কথা হলো কেউ-ই আপন না। একমাত্র আপনিই আপনার খুব কাছের একজন। আপনি নিজে ছাড়া কেউই আপন না।

জীবনের আরেকটি বড় ধাক্কা ছিল কারো কাছ থেকে কিছু এক্সপেকটেশন করা! এটা ছিল আমার টোটালি বোকামি! কারো কাছে সাহায্যের আশা করা বা কাউকে কঠিন সময় পাশে পাওয়ার আশাটা ছিল আমার বোকামি! জীবন আমাকে শিখিয়েছে কারো উপর আশা না করে বরং নিজের কাজ নিজে করাই ভালো। আপনার কাজ কখনোই কেউ এসে করে দিয়ে যাবে না। আপনি যদি নিজের কাজ নিজে করতে পারেন, টাকায় আয় করতে পারেন তাহলে দেখবেন অন্যের ডিপেন্ড হওয়ার কোনো প্রয়োজন নেই।

এ বছরের যে শিক্ষাগুলো অর্জন করেছি আশা করছি সামনে কাজে লাগাতে পারবো। নতুন বছরের শুরুটা করবো নতুনভাবে, নতুন উদ্যমে! নতুন বছরের শুরুতেই নিজের সাথে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছি। জীবন যুদ্ধে জয়ী হয়েই ফিরতে হবে। তবে পরাজয়ও থাকতে পারে। কিন্তু হাল ছাড়া যাবে না। নতুন বছরের কামনা করছি সবার জীবন হোক সুন্দর ও রঙিন! নিজের স্বপ্ন, ইচ্ছাগুলো যেন সবাই বাস্তবায়ন করতে পারে এমনটাই আশা করি। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 
 3 years ago 

আমার কাছেও তাই মনে হয় ভাই পৃথিবীতে আপন বলতে আসলে কেউই নাই শুধু মাত্র নিজেই নিজের আপনজন। আসলে কিছু কিছু ব্যর্থতা মানুষকে শিক্ষা দেয় মানুষের জ্ঞানের চোখ খুলে দেয়। যাইহোক মা-বাবার দিকে তাকিয়ে সুইসাইডের চিন্তা মাথা থেকে ঝেরে ফেলেছিলেন এটা বেশ ভালো করেছিলেন। আপনি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু পাননি এটা জেনে বেশ খারাপ লাগলো। আপনার এই পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম ভাই। যাইহোক আবার নিজেকে গুছিয়ে নিয়েছেন এটাই অনেক। অনেক সুন্দর একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হুমম ভাই, এ পৃথিবীতে নিজের আপন বলতে আপনি নিজেই! অসংখ্য ধন্যবাদ ভাই 🌼

 3 years ago 

পৃথিবীতে একমাত্র তুমি নিজেই নিজের আপনজন আর কেউ নয়। তুমি বিপদের সময় কারও সহযোগিতা পাবে না কিন্তু তিরষ্কার আর অপমান পাবে। খারাপ সময় তোমার থাকবে না, একদিন ঠিক তুমি নিজর পায়ে দাঁড়িয়ে যাবেই। তবে তোমার প্রতি পরামর্শ থাকবে তুমি সহযোগিতা পাওনি তাই বলে অন্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কখনো অপারগতা প্রকাশ করবে না। মনে রাখবে তুমি হাত বাড়ালে সৃষ্টিকর্তা তোমার দিকে হাত বাড়াবে এটা নিশ্চিত। আর মনে রাখবে খারাপ মানুষ গোল্লায় যাক তাদের নিয়ে চিন্তা করার সময় আমার নেই, তুমি নিজেকে এগিয়ে নেয়ার চিন্তা সবসময়ই করবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া আমার জন্য দোয়া করবেন আশা করি যেন অনেকদূর পর্যন্ত যেতে পারি 🌼

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পৃথিবীতে কেউ কারো আপন নয় একা এসেছি একাই যেতে হবে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া নিজের বলবাহু বল।সত্যি ভাইয়া আমাদের সবারই উচিত পুরানো সব ভুলে গিয়ে নতুনকে বরণ করে নেওয়া। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা।

 3 years ago 

জি আপু, এ পৃথিবীতে কেউই আপন নয়। এ পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে একদিন

 3 years ago 

ভাই আপনার তখনকার মনের অবস্থাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। একজন মানুষ কতটা কষ্ট পেলে সুইসাইড করার কথা ভাবে। তবে আপনি বুদ্ধি করে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, এটা সবচেয়ে ভালো হয়েছে। আল্লাহ তায়ালা আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। তবে বর্তমান যুগে কারো কাছে কোনো কিছু আশা করা একেবারে বোকামি। অন্যের কাছ থেকে প্রত্যাশা যত কম থাকবে, লাইফে সুখী হওয়ার সম্ভাবনা ততটাই বেশি। সুতরাং নতুন বছর থেকে শুধুমাত্র নিজের এবং পরিবারের কথা ভাববেন ও নতুন উদ্যমে কাজ শুরু করবেন,এমনটাই প্রত্যাশা করি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কারো কাছে কোনে কিছু প্রত্যাশা করা একদমই বোকামি। নিজের কাজ নিজে করাটাই ভালো 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39