একটি মেহেদী ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

06-04-2024

২৩ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো রোজাগুলো দেখতে দেখতে কিভাবে যেন চলে গেল! ভালো সময়গুলো তাড়াতাড়ি চলে যায়। আর কয়দিন পরেই ঈদের আমেজ। তবে মার্কেটগুলোতে গেলে বুঝা যায়, সামনে যে ঈদ আসছে। যায়হোক, হাসি-আনন্দে ভরে উঠুক সবার জীবন। এমনটাই প্রত্যশা করে আজকে চলে এলাম আপনাদের সাথে সিম্পল একটি মেহেদী ডিজাইনের আর্ট শেয়ার করার জন্য। আসলে আমাদের কমিউনিটিতে অনেকেই মেহেদী ডিজাইনের আর্ট শেয়ার করে থাকে। আর্টগুলো দেখতেও ভালো লাগে। বিশেষ করে তানজিরা আপুর মেহেদী ডিজাইনের আর্টগুলো চমৎকার লাগে। আজকে চেষ্টা করলাম একটা ডিজাইন করার। এটা আমার প্রথম মেহেদী ডিজাইনের আর্ট। আপনাদের কাছে থেকে উৎসাহ পেলে সামনে আরও আর্ট শেয়ার করবো। তো, চলুন দেখে নেয়া যাক কিভাবে আর্টটি অঙ্কন করলাম।

IMG_20240406_150812.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • বলপেন
  • খাতা।

ধাপঃ০১


IMG_20240406_145343.jpg

প্রথমে পেঁচিয়ে একটা ডিজাইন করে দিলাম।


ধাপঃ০২


IMG_20240406_145355.jpg

তারপর ডিজাইনের উপরে পাপড়ির মতো করে দিয়ে দিলাম।


ধাপঃ০৩


IMG_20240406_145445.jpg

IMG_20240406_145431.jpg

এ পর্যায়ে পাপড়ির উপরে বৃত্তের মতো করে ভরাট করে দিলাম। তার উপরে আবৃত্ত করে দিয়ে দিলাম।


ধাপঃ০৪


IMG20240406142939.jpg

তার উপর আবারো কতগুলো পাপড়ির ডিজাইন করে দিলাম।


ধাপঃ০৫


IMG20240406143151.jpg

পাপড়ির উপরে আরেকটি ডিজাইন বানিয়ে নিলাম এবং পাপড়ি মতো দিয়ে দিলাম।


ধাপঃ০৬


IMG_20240406_145122.jpg

ভিতরের ছোট ছোট ফুলের ডিজাইন করে দিলাম।


ধাপঃ০৭


IMG_20240406_145141.jpg

তারপর ডিজাইনের মাঝে আরও কয়েকটি ফুলের ডিজাইন একেঁ দিলাম।

ধাপঃ০৮


IMG_20240406_145159.jpg

IMG_20240406_145215.jpg

পাপড়ির ভিতরে ফোটাঁ ফোটাঁ করে দিয়ে দিলাম এবং আরও দুটি ডিজাইন অঙ্কন করে দিলাম।


ধাপঃ০৯


IMG_20240406_145234.jpg

আরও দুটি ডিজাইন করে দিলাম ফুলের মতো করে।

শেষ ধাপ


IMG_20240406_145328.jpg

ফাইনালি, সিগনেচার করে দিলাম। হয়ে সিম্পল একটি মেহেদী ডিজাইনের আর্ট।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationJoydebpur, Gazipur

আশা করছি আজকের মেহেদী ডিজাইনের আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼।



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আমি ভাবছি আমাদের ভাবির হাতে আপনি চমৎকার করে মেহেদী লাগিয়ে দিতে পারবেন। ভীষণ চমৎকার ভাবে মেহেদীর ডিজাইন করেছেন ভাইয়া। ধাপে ধাপে চমৎকার ভাবে মেহেদীর ডিজাইন তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর ডিজাইন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাম সারছে রে 😁😁। হাতে দিতে পারবো না জীবনেও, আর্ট করতে পারবো আপু। যায়হোক,আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য। 🌼

 2 years ago 

ঈদের সামনে মেহেদি ডিজাইন এর চিত্রগুলো দেখে খুবই ভালো লাগে। কারণ এই ডিজাইন এর আলোকে আমরাও হাতে ডিজাইন গুলো করতে পারি। যাই হোক আপনার ডিজাইনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি ডিজাইন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🌼।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। মেহেদি ডিজাইনটি দেখতে খুবই চমৎকার হয়েছে। সামনে যেহেতু ঈদ চলেই এলো, আর সেই ঈদ উপলক্ষে এই ডিজাইনটি হাতে নিলে বেশ ভালো লাগবে দেখতে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর মেহেদি ডিজাইনের পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। 🌼

 2 years ago 

বেশ সময় উপযোগী একটি পোস্ট শেয়ার করেছেন। এখন তো সবাই মেহেদি ডিজাইন খঁজে বেড়াচ্ছে। আপনার আজকের মেহেদী ডিজাইন যে কোন সুন্দর মানুষের হাতে বেশ মানাবে বলে আমার বিশ্বাস। বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

হাহহা! আপু হাতে মানাবে কি না জানি না তবে আমি কিন্তু মেহেদী হাতে দিতে পারি না 😁

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভালো দিন গুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়। তবে এবার মার্কেটে অনেক মানুষের ভীড়। যাই হোক আপনাদের আজকের মেহেদী ডিজাইন আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ডিজাইনটি হাতে উপর দিলে দেখতে বেশ চমৎকার লাগবে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ভাই, ভালো দিনগুলো দ্রুত চলে যায়। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমিও পরশুদিন একটি কাজের শহরে গিয়েছিলাম। ভাবলাম একটু মার্কেটের দিকে গিয়ে ঘুরে আসি। তখন সাতটা বাজে মার্কেটে এত পরিমাণ ভিড় কোথাও দাঁড়িয়ে থাকার পরিবেশ নেই । বিশেষ করে মেয়েরা কেনাকাটায় সবচেয়ে বেশি ব্যস্ত। যাইহোক, আপনি আজকে খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। কয়েকদিন পরে ঈদ ঈদের দিনে সবাই এই ধরনের মেহেদি ডিজাইন হাতের উপর করবে । ভালো লাগলো আপনার মেহেদি ডিজাইন আর্ট।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মার্কেটে এখনও যাওয়া হয়নি, তবে বুঝতে পারছি খুব ভীড় হচ্ছে মার্কেটে। যায়হোক, মেহেদী ডিজাইনের আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। 🌼

 2 years ago 

আরে ভাইয়া আপনি তো অনেক সুন্দর একটি আর্ট তৈরি করেছেন। রমজান মাসে ঈদ উপলক্ষে এই কমিউনিটিতে প্রায় সবাই কমবেশি মেহেদির ডিজাইন আর্ট শেয়ার করছে। আপনার আজকের তৈরি ডিজাইন টিও চমৎকার হয়েছে। আশা করছি পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবো।

 2 years ago 

জি আপু, পরবর্তীতে চেষ্টা করবো আরও এমন আর্ট করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। 🌼

 2 years ago 

খুব সুন্দর একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অসাধারণ আর্ট করতে দেখে আমার অনেক অনেক ভালো লাগলো। এ জাতীয় মেহেদি ডিজাইন আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64182.04
ETH 1844.64
USDT 1.00
SBD 0.38