আবেগের কবিতা || অব্যক্ত অনুভূতি || Original Poetry by @Hafizullah
হ্যালো বন্ধুরা,
যন্ত্রণার নীল সাগরে
ভাসছি অথৈ জলে,
ভালোবাসার চঞ্চল অনুভূতি
নিরবে হৃদয়ের মাঝে বন্দি।
তুমি ছিলে চঞ্চলা
মিষ্টি হাসিতে অনন্যা,
হৃদয়ে ঢেউ তোলা আকুতি
বুঝাতে পারিনি কতটা ভালোবাসি।
ভালোবাসি আজও সেই হাসি
হৃদয়ে স্পন্দন বাড়ানো চোখ দুটি,
চাইলেও যায় বলা সবটা
হৃদয়ের গভীরে থাকা কথামালা।
আমি পারিনি বলতে সেই অনুভূতি
লুকিয়ে থাকা হৃদয়ের সকল আকুতি,
দূর হতে হৃদয় ছুঁয়েছে স্বপ্ন
কল্পনার রংয়ে রাঙিয়ে দুঃস্বপ্ন।
তোমার চঞ্চলা সেই রূপ
আজও হৃদয়ে বাড়ায় ব্যথা,
তোমায় হারানোর সেই যন্ত্রনা
মুছে যায়নি হৃদয়ের বেদনা।
পুরনো স্মৃতিগুলো জাগ্রত হয়
হৃদয় বার বার বিক্ষত হয়,
আড়ালে থেকেও স্পষ্ট তুমি
বুঝাতে পারিনি কতটা ভালোবাসি।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
জীবনের প্রতিটি অধ্যায়ে ভিন্ন রকম আবেগ অনুভূতির দেখা পাওয়া যায়।ঠিকই বলেছেন ভাইয়া জীবনে আমরা হয়তো অনেক কিছু পাই না আবার অনেক কিছু না চাইলেও পেয়ে যাই, কিন্তু তখন তার মর্মার্থ বুঝতে পারি না। যাইহোক কবিতার কথায় আসি।অসাধারণ হয়েছে এককথায়। আপনার আর দাদার কবিতা পড়েই তো আমার কবিতা লেখার শুরু। খুব ভালো লাগলো এই আবেগভরা কবিতাটি পড়ে।
আসলে মানুষ যা চায় তা পায় না আবার যা চায় না তা ভুল করেও মাঝে মাঝে পেয়ে যায়। এটাই বাস্তবতা এবং আমাদের এটা মেনেই চলতে হয়।
আপনার প্রত্যেকটি কবিতা আমার অনেক ভালো লাগে এবং আপনার কবিতাগুলো পড়ে
অনেক উৎসাহ পাই আমি কবিতা লিখার।ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আহারে, ভাইয়া এতো সুন্দর করে কবিতা লিখলে কেউ যদি না ই বোঝে এতো সুন্দর ভালোবাসা। তবে সে ব্যর্থ।কিন্তু কবিতাটি কিন্তু খুবই চমৎকার হয়েছে।পেয়ে হারানোর ব্যথা খুব কষ্টের।তবে আপনার অনুভূতিকে জাগিয়ে রাখুন।তবেই কিন্তু আমরা আরো অনেক সুন্দর সুন্দর কবিতা পাবো ইনশা আল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটির জন্য।
সত্যি ভাই আমাদের জীবনটা এমনই। জীবনের চাওয়া পাওয়ার মধ্যে বেশ বিচিত্রতা লক্ষ্য করা যায়। যখন যা চাই আমরা তা পাই না। আবার যা পায় তা পর্যাপ্ত পরিমাণ পায় কিন্তু মন থেকে চাই না। এটাই হচ্ছে জীবনের কঠিন পরিস্থিতি। যাক সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের জীবন। কবিতাটি খুব ভালই লিখলেন অসাধারণ হয়েছে।
ভাইয়া আপনার কবিতা গুলো পড়তে সব সময়ই খুব ভালো লাগে। অব্যক্ত অনুভূতিগুলো আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে অসাধারণ লেগেছে।
শুভকামনা রইল আপনার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। প্রতিটি লাইনের সাথে ছন্দের বেশ মিল রেখে কবিতাটি লিখেছেন ভাই। আসলে ভাই লুকিয়ে থাকা ভালবাসার অনুভূতি হৃদয়ের মাঝ থেকে কাউকে বলে বোঝানো সম্ভব না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ভাই আপনার কবিতা মানে আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আর আপনি এবং দাদার কবিতা থেকে আমরা অনুপ্রাণিত হই এবং কবিতা লেখার চেষ্টা করি।আমার তরফ থেকে কয়েকটি লাইন শেয়ার করলাম ভাইয়া।
স্মৃতিগুলো উড়াল দিয়ে চলে গিয়েছিল,
এখন আবার কেন হলো তাদের আগমন?
সুখের ছোয়া দেখিয়ে দিয়ে গেল একরাশ দুঃখ,
এটাই কি তাহলে ভালোবাসার সম্পূর্ণ অভিযান?
ওয়াও অব্যক্ত অনুভূতি কবিতাটি চমৎকার লেগেছে ভাইয়া।এতো সুন্দর কবিতা লিখেন আপনি।রোমান্টিক হৃদয়ের মানুষ না হলে এতো সুন্দর সুন্দর কবিতা লেখা সম্ভব না।খুবই ভালো লেগেছে কবিতাটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।