অবদানের আড়ালে যত কথা || জীবনের গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও প্রকৃত সত্যটা হলো ভালো নেই, বেশ ব্যস্ত আছি এবং মানসিক চাপের মাঝে আছি। হয়তো আগামী কয়েকদিন এমন চাপের মাঝে থাকবো। আসলে মাঝে মাঝে চাপগুলো আমাদের খুব বেশী মানসিক অস্থির করে তোলে এবং অনাকাংখিত নানা পরিস্থিতির তৈরী করে দেয়। যার কারনে আমরা যখন মানসিক চাপের মাঝে থাকি তখন অনাকাংখিত অনেক বেশী ভুল করে ফেলি। তখন হয়তো সেটাকে ভুল মনে হয় না কিন্তু পরবর্তীতে সময়ে সেটা ভুল হিসেবে প্রমানীত হয়।

আজকে অবশ্য মানসিক চাপ কিংবা ভুল নিয়ে কোন কথা বলবো না, কারন আমি আবোল তাবোল জীবনের গল্পে সব সময় নিজের বাস্তব অভিজ্ঞতাগুলোকে শেয়ার করার চেষ্টা করি। আজকে অবশ্য অন্য একটা বাস্তব টপিক নিয়ে কথা বলবো। সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম আমার বাংলা ব্লগের একজন প্রিয় ইউজারের, আর তিনি হলেন সাথী আপু। কঠিন বাস্তব একটা সত্য সেদিন তিনি তুলে ধরেছিলেন, বাস্তব এই জন্য বললাম যে আমি আমার জীবনে বহুবার এই বাস্তব ও নির্মম সত্যটার প্রমান পেয়েছি। তারপরও সব কিছু ভুলে গিয়ে জীবনকে নতুনভাবে গতিশীল করার চেষ্টা করেছি।

যেখানে আপনার সবচেয়ে বেশী অবদান থাকবে- কোন একদিন সেখানে আপনার কোন চিহ্ন থাকবে না, আপনার চারপাশের মানুষগুলোই সেটাকে মুছে ফেলবেন। হতে পারে সেখানে নানা কারন বা যুক্তি থাকবে কিন্তু বাস্তবতা হলো যারা বেশী ত্যাগ করেন তাদের অনেকেই সহ্য করতে পারেন না, যারা বেশী অবদান রাখেন তাদের অনেকেই সমস্যা হিসেবে বিবেচনা করেন। তবে তাই বলে মানুষ কি নিজের সেরাটা দিয়ে কিছু করার চেষ্টা করেন না? অবশ্যই করেন, যেমন আমি করছি। বার বার হোঁচট খেয়েছি, তারপর আবার নতুনভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি, একটা সময় পর নিজেই সেখান হতে সরে এসেছি। কারন অবদানগুলো কিছু পাওয়ার আশায় কিংবা স্বার্থের জন্য করি নাই, বরং ভালোবাসা হতে করেছি।

flowers-8622033_1280.jpg

সত্যি বলছি আমার বিষয়গুলো অনেকটাই অদ্ভুত জাতীয়, সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে যেমন মেলে ধরার চেষ্টা করি, কাংখিত লেভেলে কাংখিত অবদান নিশ্চিত করার চেষ্টা করি তারপর আবার সব কিছু ছেড়ে নিজের পথে পুনরায় ফিরে আসি। দেখুন অবদান রাখা আর কোন কিছুকে আপন হিসেবে ধরে রাখা, দুটো জিনিষের মাঝে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমরা হয়তো আমাদের নিজ নিজ অবস্থান হতে সব সময় সবটা বুঝতে পারি না বা বুঝার চেষ্টা করি না। একটা কিছু আপনি নিজের আপন ভেবে কাজ করছেন, যার কারনে সেখানে নিজের সেরাটা দিয়ে কাংখিত অবদান রাখার চেষ্টা করছেন।

কিন্তু তার মানে এই না যে, আপনি নির্দিষ্ট সুবিধা বা স্বার্থের জন্য সেটা করছেন। আচ্ছা, মানুষের সব কিছুর পেছনে কি স্বার্থ থাকে? ভালো লাগা কিংবা ভালোবাসা থাকে না? আমি জানি না এখানে আপনাদের অভিজ্ঞতা কেমন। তবে আমি আমার অবস্থা নিশ্চিত করতে পারি, আমি এখন পর্যন্ত যত জায়গায় নিজের সেরা কিছু দিয়ে অবদান রাখার চেষ্টা করেছি, কোথায় হতে কখনো কোন বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করি নাই সেই অবদানের বিনিময়ে। কারন আমি বিশ্বাস করি যদি বিনিময়ের বিষযটি উজ্জ্বল থাকে তাহলে সেটা অবদান হিসেবে কখনোই বিবেচিত হয় না।

স্বার্থহীনভাবে কিংবা কোন সুবিধা না নিয়ে কাংখিতভাবে যে কাজগুলো করা হয় হয়তো সেগুলোকেই অবদান হিসেবে বিবেচনা করা হয়। সুবিধা বা স্বার্থের সাথে কখনো অবদান বিয়ষটি যায় না, যেতে পারে না। সাথী আপুর স্ট্যাটাসটি দেখে নিজের ভেতরে লুকানো অনেক সত্য অনুভূতি সামনে চলে আসছে। সত্যি বলতে অনুভূতিগুলোকে চাপা দিয়ে রাখতে পারি নাই বলেই কথাগুলো শেয়ার করলাম। সবশেষে যারা অবদান রাখতে চায় তারা কখনোই সুযোগ পেলেও সুবিধা নিতে চায় না, এটা বাস্তব সত্য কিন্তু আমাদের চারপাশের মানুষগুলো সেটা বুঝতে পারে না বা বুঝতে চায় না। ধন্যবাদ সাথী আপু সুন্দর সত্যটা নতুনভাবে উপস্থাপন করার জন্য।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আসলেই কিছু কিছু ক্ষেএ স্বার্থ কাজ করে না,অনেক সময় ভালোবাসা মায়া কাজ করে।এই যে দেখেন না মেয়ের নিজের স্বার্থ ছাড়া ভালোবাসা আর মায়া দিয়ে সংসারে শ্রম দিয়ে চেষ্টা করে।তারপর ও কোন একটা ভুল হলে সেই মেয়েদেরকে দোষারোপ করা হয়।🙃যাই হোক কথা গুলো বেশ ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

হুম, আপনাদের কথা সেই ঘুরে ফিরে একটাই, বিচার মানি কিন্তু তালগাছটা আমার হি হি হি।

 2 years ago 

আসলেই ভাইয়া আমরা যদি কারোর উপকার করে বা কারোর কোন ক্ষেত্রে অবদান রেখে সেটার থেকে বিনিময় পেতে চাই বা হাসিল করে নেই তাহলে সেটা অন্য কারোর প্রতি অবদান রাখা হলো না সেটা মূলত নিজের স্বার্থের জন্যই করা হলো। অবদান রাখা আর আপন হিসেবে কোন কিছুকে ধরে রাখা আসলেই দুটোর মধ্যে বেজায় পার্থক্য বিদ্যমান ভাইয়া। সাথী আপুর স্ট্যাটাস নিয়ে আপনি আপনার মনের সুন্দর কিছু অনুভূতি র প্রকাশ ঘটিয়েছেন। আসলেই ভাইয়া আপনার মত আমাদেরও উচিত স্বার্থ ছাড়াই অন্যের প্রতি অবদান রাখার চেষ্টা করা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী আপনাকেও অনেক ধন্যবাদ। কথা হলো বর্তমান বাস্তবতায় আমরা কোন কিছুই করতে রাজী নই স্বার্থ ছাড়া।

 2 years ago 

জি ভাই মাঝে মধ্যে আমাদের জীবনে খুব চাপ বেশি চাপ সৃষ্টি করে ৷ যার কারন ব্যস্ততা এ ব্যস্ততা মানসিক চাপ করে দেয় ৷
যা হোক আবল তাবোল জীবনের কিছু কথায় অনেক সুন্দর কিছু কথা তুলে ধরেছেন ৷ এটা ঠিক মাঝে স্বার্থ কাজ করে না ৷ কিন্তু তবুও দিবশেষে স্বার্থ চলে আসে ৷
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ব্লগ উপস্থাপন করার জন্য ৷ ভালো থাকবেন ভাই

 2 years ago 

না ভাই মানুষের সব কাজের পেছনে স্বার্থ থাকে না। অনেক কাজ আছে যেগুলোর পেছনে মানুষের ভালো লাগা খারাপ লাগা থাকে। এটা আমি দেখেছি। বার বার ব‍্যর্থ হয়ে হোচট খেয়ে আবার নতুন করে শুরু করা বেশ কঠিন কাজ। এটা সবাই পারে না। কিন্তু আপনার এই উদ‍্যম টা আছে এটা ভালো দিক। মানুষের জীবনের সবচাইতে নির্মম সত‍্য হচ্ছে আপনাকে কেউ বুঝবে না।। কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে চলবে না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একেবারে যথার্থ বলেছেন ভাই, আমরা যখন মানসিকভাবে চাপের মধ্যে থাকি, তখন কিন্তু অনাকাঙ্খিত ভুল বেশি করে ফেলি। যাইহোক যে বা যারা অবদানের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে, প্রকৃতপক্ষে তারা অবদানের মানেই বোঝে না কিংবা বোঝার চেষ্টা করে না। এককথায় বলতে গেলে অবদানের সাথে স্বার্থ জড়িত থাকলে, তখন আর সেটাকে অবদান বলা যায় না। অবদান নিঃস্বার্থভাবে রাখতে হয়। যাইহোক সাথী আপুর ফেসবুক স্ট্যাটাস দেখে, চমৎকার একটি পোস্ট লিখে আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ লিখলেন ভাইয়া।এটা সত্যি স্বার্থ হীন ভাবে কোন সুবিধা না নিয়ে কোন কিছু করাকেই অবদান হিসেবে বিবেচনা করা হয়।চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

ভাইয়া আমার বয়স কম হলেও অভিজ্ঞতা অনেক। কারণ আমার বয়স যখন ১১-১২ তখন থেকেই চরম বাস্তবতার মুখোমুখি আমি। আমার এতটুক জীবনে আমি এত মানুষের জন্য এত কিছু করেছি বাট বিনিময়ে কি পেয়েছি। সেটাই সেদিনের স্ট্যাটাসে বোঝানোর চেষ্টা করেছিলাম।এটা ঠিক জীবনের যেকোন প্রান্তে আপনার অবদান বেশি হলে সেখানে আপনার চিহ্ন থাকবে না কোন এক সময়। আর যারা পরোপকারী তাদের প্রত্যেককের জীবনে এই স্ট্যাটাসটা মিলে যাবে কমন পড়বে।
আমার স্ট্যাটাস এর উপর ভিত্তি করে এত চমৎকার একটি পোস্ট করেছেন দেখে আনন্দে বিচলিত হয়ে উঠলাম। প্রার্থনা করি৷৷৷ মহান সৃষ্টিকর্তা যেন আপনাকে চাপমুক্ত রাখেন। আমিন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37