৫৫০০ স্টিম পাওয়ার আপ || টার্গেট ১০ মাসে ১০,৫০০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ2 years ago

Power Up-4.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ, কিছুটা অসুস্থ্য হলেও আমি ভালো আছি মানে মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করছি। যদিও অফিসের প্রেসারটা এখনো কমে নাই কারন ঈদের ছুটি এখনো শুরু হয় নাই। অবশ্য ঈদের পর কাজের প্রেসারটা একটা কম থাকবে বলে আশা করছি কারন ঈদের ছুটিতে যাওয়ার আগেই অনেকগুলো কাজ দ্রুত সম্পন্ন করতে হয়েছে। এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের ক্ষেত্রে।

আজকে আমি আবার পাওয়ার আপ পোষ্ট নিয়ে হাজির হয়েছি কারন আমি ইতিপূর্বে বলেছি যে আগামী দশ মাসের মধ্য ১০৫০০ স্টিম পাওয়ার আপ করবো। সেটা দশম মাসের জন্য হয়তো আর অপেক্ষা করতে হবে না বরং এই মাসের মাঝেই সম্পন্ন হয়ে যেতে পারে। সত্যি বলতে যত বেশী পাওয়ার আপ ততো বেশী সুবিধা, যত বেশী ডেলিগেশন ততো বেশী সাপোর্ট এর নিশ্চয়তা। যদিও মাঝে আমি অনাকাংখিতভাবে কিছু স্টিম তুলে নিয়েছিলাম কিন্তু এখন সেটা ডাবল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রয়োজন মাঝে মাঝে আমাদের ভিন্ন দিকে ধাবিত করে এটা যেমন সত্য ঠিক তেমনি আমরা চাইলে যে কোনভাবে পুনরায় সঠিক অবস্থানে ফিরে আসতে পারি এটাও তেমন সত্য।

যাইহোক, আজকে আমি এক্সচেঞ্জ সাইট হতে ৪০০০ স্টিম তুলে নিয়ে আসি শুধুমাত্র পাওয়ার আপ করার উদ্দেশ্য নিয়ে, নিজের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। আমি আজকে মোট ৫৫০০ স্টিম পাওয়ার আপ করেছি। অর্থাৎ এই সপ্তাহের পুরো ইনকামটাই পাওয়ার আপ এ ব্যবহার করেছি। তারপর এবিবি কিউরেশনে আমার ডেলিগেশনের পরিমান বৃদ্ধি করেছি। আশা করছি আগামী তিন সপ্তাহ এভাবে পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখবো এবং এবিবি কিউরেশনের ডেলিগেশনের পরিমান বৃদ্ধি করবো। আমাদের পাওয়ার-আমাদের সক্ষমতা, যতটা সময় এটা ধরে রাখতো সক্ষম হবো ততোটা সময় দারুণ কিছু করার সুযোগ পাবো। চলুন তাহলে আজকের পাওয়ার আপ এর ধাপগুলো দেখে আসি-

Step-1.png

পাওয়ার আপ করার পূর্বে আমার ছিলো- ২৯,৫০0 স্টিম পাওয়ার।

Step-2.png

ওয়ালেট থেকে পাওয়ার আপ অপশনে ক্লিক করেছি।

Step-3.png

পাওয়ার আপ এমাউন্টের জায়গায় ৫৫০০ স্টিম বসিয়েছি।

Step-5.png

এরপর পাসওয়ার্ড বসিয়ে সেটা নিশ্চিত করেছি।

Step-6.png

পাওয়ার আপ করার পর আমার হয়েছে- ৩৫,০০০ স্টিম পাওয়ার।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

বিশাল এমাউন্টের একটি পাওয়ার আপ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনাদের এরকম পাওয়ার আপ দেখে আমরা উৎসাহিত হই। আপনি এক্সচেঞ্জ সাইট থেকে ৪০০০ স্টিম তুলে নিয়ে এসেছেন শুধুমাত্র পাওয়ার আপ করার জন্য। এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আশা করছি আপনি খুবই তাড়াতাড়ি আপনার টার্গেটে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

পাওয়ার অফ করা মানে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা। আমার বাংলা ব্লগে দীর্ঘস্থায়ী কাজ করতে হলে সবারই পাওয়ার আপ করা উচিত ।যতো বেশি ক্ষমতা বৃদ্ধি করা ততো বেশি সুযোগ সুবিধা‌ শুনে অনেক ভালো লাগলো ভাইয়া এই সপ্তাহের পুরো ইনকামটাই পাওয়ার আপ এ ব্যবহার করেছি আপনি। আপনি দেখছি৫৫০০ স্টিম পাওয়ার আপ করেছেন ভাইয়া ।১০ মাসে ১০,৫০০ স্টিম পাওয়ার আপ করতে ইচ্ছুক আপনি। দোয়া করি আপনি আপনার লক্ষ্যে খুব শীঘ্রই ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কমিউনিটিতে পাওয়ার আপ করা মানে সকল সুবিধা লুফে নেওয়ার একমাত্র উপায়। ডেলিগেশন করলে অনেক সুবিধা পাওয়া যায় আপনার পোস্টে পড়ে আরো অনেকটা বেশি উৎসাহিত হলাম। আপনি অনেক গুলো স্টিম পাওয়ার আপ করেছেন ভাইয়া এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন জেনে খুবই ভালো লাগলো।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি যেভাবে পাওয়ার বৃদ্ধি করছেন ভাই আপনার লক্ষ্যে পৌঁছাতে ১০ মাস লাগবে না আমার বিশ্বাস। কারণ আজকে হিউজ বড় একটি এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করলেন। এই পাওয়ার বৃদ্ধি আপনার লক্ষ্যের অর্ধেকের বেশি এমাউন্ট সত্যিই ভালো লাগলো। পাওয়ার বৃদ্ধি দেখলে অনেক ভালো লাগে। যেটা করতে আমিও পছন্দ করি । এই ধারা অব্যাহত থাকুক সেটাই কামনা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক বড় সংখ্যাকে আজকে আপনি পাওয়ারের রূপান্তরিত করলেন ভাইয়া। আপনি যেভাবে সক্ষমতা বৃদ্ধি করছেন তাতে খুব সহজেই আপনার টার্গেট পূরণ করতে পারবেন। আপনার সক্ষমতা বৃদ্ধি করার পোস্টগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে গেলাম।

 2 years ago 

অভিনন্দন ভাইয়া 🎉
এ সপ্তাহের পুরো ইনকাম পাওয়ার আপ করেছেন জেনে খুশি হলাম। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। অনেক বড় একটা এম্যাউন্ট পাওয়ার আপ করেছেন। আপনাদের পাওয়ার আপ গুলো দেখলে অনেক বেশি উৎসাহ পাই। খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

আপনার এত বড় এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করতে দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। আমরা যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করতে পারব তার জন্য ততই মঙ্গল হবে এই প্লাটফর্মে। আপনি টার্গেট নিয়েছেন এবং তার বড় অংশ আজকে আমাদের মাঝে পাওয়ার বৃদ্ধি করে দেখিয়েছেন। আশা করি খুব সহজেই আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম অবাক করার মত কাজ করেছেন আপনি ভাইয়া। একসাথে ৫৫০০ স্টিম পাওয়ার আপ করেছেন। দেখে ভালো লাগছে৷ আসলেই সবাই অনুপ্রাণিত হবে। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38