স্বরচিত কবিতা: "খোলা জানালা"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

IMG_20240625_061527.jpg

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি কলমের ছোঁয়া দিয়ে সৃষ্ট লেখনীকে নিয়ে লেখা হয়েছে।যেখানে অনেক মানুষ বেঁচে থাকে গান,কবিতা ও বিভিন্ন লেখার স্মৃতিকে আঁকড়ে ধরে।এই জগৎ ঘিরে তার নিজস্ব সত্ত্বা ফুটে ওঠে আবার নিঃসঙ্গ জীবনে লেখাগুলোই একমাত্র সঙ্গীর ভূমিকা পালন করে।যদিও এগুলি সবই আমার মনের কল্পনা মিশ্রিত।। তাই আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

খোলা জানালা


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

তুমি চিঠি হয়ে থেকো
স্মৃতির পাতা ঘিরে,
তুমি কাব্য হয়ে থেকো
ছন্দময় কলমের কালিতে।
তুমি গান হয়ে থেকো
সুরের অন্যতম মিশেলে,
তুমি থেকো অন্তরের গহনে
লেখার মাঝে প্রজ্বলিত হয়ে--
কাব্য গানের সুর-সাগরে।



আমি নীরব শ্রোতা হয়ে থাকবো
খুশি মনে অকপটে,
বন্দিতার কাব্যেরা পাক মুক্তি
অনুভূতিরা হয়ে উঠুক নব্য যুক্তি।
তুমি লেখনী দিয়ে মন ছুঁয়ে দিও
কখনো ঘরবন্দি কখনো বা পারিভ্রমণে গিয়ে,
কখনো স্বপ্নচূড় ,কখনো নীল সমুদ্রের কিনারা
তোমার চোখ সারাক্ষণ খুঁজে চলে খোলা জানালা।
কোনো রোমাঞ্চকর মুহূর্ত ঘিরে--
থেমে থাকেনি তোমার কলমের আচরখানি,
তাই রং-তুলির ছোঁয়ায় আঁকা ছবির মতো
স্বচ্ছ কাঁচে বাঁধানো ফ্রেমের মতোই তোমার লেখনী।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

দিদি আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা গুলোর কথা আজ আর কি বলবো। সব সময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন আপনি, যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে পড়তে। আজকেও আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা খোলা জানালা সম্পূর্ণ কবিতাটা পড়ে মন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আপনার লেখা এই কবিতা একবার পড়ে আরো বারবার পড়তে ইচ্ছে করতেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কবিতা পড়ে আপনার মন ভালো হয়ে গিয়েছে এটাই আমার লেখার সার্থকতা আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊.

 2 years ago 

মনের আবেগঘন মুহূর্তটা সবকিছুই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করা যায়। আমার মনে হয় আবেগ না থাকলে সে কবিতা লিখতে পারবে না। যাইহোক আপনি আজকে খোলা জানালা নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাকে পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক ভাইয়া, যতটাই আবেগী মনের প্রয়োজন ততটাই ভাবনার মিশেলে অনুভূতিগুলির।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এরকম টপিক নিয়ে লেখা কবিতা গুলো যতই পড়ি না কেন ততই খুব ভালো লাগে। দিদি আপনি কিন্তু খুব দারুণ কবিতা লেখেন প্রতিনিয়তই। যেগুলো আমার বেশিরভাগ সময় পড়া হয়ে থাকে। আপনার প্রত্যেকটা কবিতার মত আমার কাছে আজকের কবিতাটাও অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে এই কবিতাটির উপরের লাইনগুলো একটু বেশি সুন্দর ছিল। সব সময় শুনে সুন্দর কবিতা আপনার মাধ্যমে পড়তে চাই। আপনার পরবর্তী কবিতাটা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই বলেই তো এত সুন্দর করে লিখতে পারি ভাইয়া, অবশ্যই চেষ্টা করবো নতুন বিষয় নিয়ে কবিতা লেখার জন্য।অসংখ্য ধন্যবাদ আপনাকে।😊

 2 years ago 

এটা ঠিক বলেছেন দিদি, কবিতা হচ্ছে মানুষের মনের উপলব্ধি। আসলেই ছোট্ট একটা কবিতার মাধ্যমে অনেক বড় জিনিস বোঝানো যায়। খুবই ভালো লাগলো আপনার আজকের এই কবিতাটা পড়ে। কবিতার নামটাও ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ ‌ দিদি এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি জানি আপনি দারুন সব কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার লেখা আজকের কবিতাটাও বেশ অসাধারণ হয়েছে আপু। আবৃত্তি করতে যেমন ভালো লাগলো ঠিক তেমনি সুন্দর একটা আবৃত্তি করার মতো কবিতা পেয়ে গেলাম। আশা করব এভাবেই সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপহার দিবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, খোলা জানালা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে আমার লেখা কবিতাটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি তো মনের আবেগ দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার খোলা জানালা কবিতা পড়তে বেশ ভালো লাগলো। আসলে আপু মনের আবেগ মিশ্রিত কবিতাগুলো পড়তে এমনিতে অসাধারণ হয়। আপনার কবিতার ভাষা অসাধারণ। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর করে লিখে আমাদের মাঝেও উপস্থাপনা করেছেন। এই ধরনের কবিতাগুলো যতবার পড়ি তত ভালো লাগে।

 2 years ago 

আপনাদের প্রশংসা আমাকে বারেবারে লেখার প্রতি অনুপ্রেরণা যোগায়,অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার স্বরচিত কবিতাগুলো আমি বরাবরই পড়ে থাকি আমার অনেক ভালো লাগে।কবিতার নামটি যেমন সুন্দর তেমনি পুরো কবিতা আবেগ জড়িয়ে ছিল। সত্যিই আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38