"লাউ সমাচার"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।তো চলুন শুরু করা যাক---

লাউ সমাচার:

IMG_20240418_200001.jpg

বন্ধুরা, পরশু দিনের কথা।চারিদিকে এখন গ্রীষ্মের তাপদাহে প্রকৃতি পুড়ছে যেন।এই খা খা করা রোদ্দুরে তাই ঘরের ভিতরে থাকা খুবই কষ্টকর।তাই দুপুরবেলা গাছতলায় বসে চেষ্টা করি সময় কাটানোর।তো সেই মুহূর্তে আমি একাই ছিলাম, বাইরে বিছানায় বসে বসে পড়ার নোট লিখছি।তখনই বিকট শব্দে চোখের নিমিষেই পাশের বাড়ির ঘরের চাল থেকে কি যেন পড়লো!আর সেটাও পড়লো জমির আইলের লাগোয়া করে পাশেরই ধান ক্ষেতে।আর জমির ওই আইলের উপর দিয়ে মানুষ প্রতিনিয়ত ঘাস কাটছে কিংবা ধানের তদারকি করছে।প্রথমত বুঝতে না পেরে বেশ ভয়ে ভয়ে আমি এগিয়ে গেলুম---

মূলত আমাদের পাশের বাড়ির লোক সবসময় বাড়িতে থাকে না।অন্য জায়গায় বাড়ি থাকার জন্য কিছুদিন এখানে তো কিছুদিন সেখানে কাটায়।সেই সময়ে আমাদের প্রতিবেশীর বাড়ি কেউ নেই আর যাওয়ার সময় সে আমাদের খেয়াল রাখতে বলেছিল।তাই আমি এগিয়ে গেলুম দেখতে হঠাৎ করে কি পড়লো দেখতে।কারন এটা পড়েছিল উত্তরের ঘরের চাল থেকে,উত্তরের দিকে প্রকান্ড ধান ক্ষেত।আর পশ্চিম দিকে আমাদের বাড়ির এক পাশে গাছের নিচে সময় কাটাচ্ছি আমি।তো কাছে গিয়েই দেখলাম ইয়া বড় এক পাকা লাউ।যেটার ওজন ধরে রাখার মতো ক্ষমতা তার গাছের নেই।

IMG_20240418_200022.jpg

আসলে আমাদের পাশের বাড়ির যে লোকটি রয়েছে সে বোঝে কম।আর তার জন্য লোকে তাকে নানাভাবে ঠাট্টা করে, যদিও এটা ঠিক নয়।তবুও লোকটির নিজস্ব কাজকর্মের দ্বারা এভাবে শুনতে হয় তাকে।যেমন ধরুন,, মাঠের ঘাস কাটা লোক অনবরত সেখান থেকে চলাচল করে।ওই মুহূর্তে ভাবুন, ভারী পাকা লাউটি যদি কারো মাথায় পড়তো?এটা ভেবেই আমার ভয় হচ্ছে না জানি তার অবস্থা কেমন হতো!আর যদি পশ্চিমের ঘরের চাল থেকে পড়তো তাহলে আমার অবস্থা কেমন হতো সেটা ভেবেই আমি শিউরে ওঠছি।

আমি মনে করি,ওই ব্যক্তির ঘরের চালের সব লাউ গাছ শুকিয়ে গিয়েছে।তাই তার উচিত ছিল পাকা লাউটি নামিয়ে রেখে যাওয়ার,কারন গাছ তার ওজন নিতে না পারায় এটা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।কারন তার ঘরের চালের ব্যাপার কি রয়েছে সেটা সেই ভালো জেনে থাকবেন, অবশ্য আমি তাকে দোষারোপ করছি না।কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল আমাদের ও অন্য মানুষের জন্যও।তবুও উনি যেহেতু আমাদের বলে গিয়েছিলেন তাই আমি লাউটি এনে ঘরে রাখলাম।বীজ তৈরি করার জন্য উনি এটি পাকাতে রেখেছিলেন।আর এটি নিয়ে আসার সময় লক্ষ্য করলাম উপর থেকে পড়ার জন্য মাটি অনেকটা ডিপ হয়ে বসে গিয়েছে।যাইহোক লোকটি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই তার লাউ আমরা তাকে দিয়ে দিয়েছিলাম।তো এই ধরনের শুকনো গাছে কোনো ভারী ফল যদি আপনাদের বাড়িতেও থেকে থাকে তাহলে দ্রুত নামিয়ে ফেলুন।


আশা করি আমার আজকের অনুভূতি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

প্রথমে ছবি দেখে ভাবছিলাম হয়তো এই পাকা লাউ দিয়ে কোন না কোন রেসিপি তৈরি করেছেন। কিন্তু এটা তো একদম শুকিয়ে গেছে দেখলাম। আর ঘরের চাল থেকে এভাবে হুট করে লাউটা পড়ে গিয়েছে সেখানে কোন মানুষ থাকতো তাহলে নিশ্চিত তার মাথা ফেটে যেত। আসলে এরকম শুকনো লাউ গাছ থেকে পেড়ে রাখা উচিত। কখন কার বিপদ হতে পারে তার ঠিক নেই।

 2 years ago 

না আপু,রেসিপি নয়।ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

লাউ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। লাউটা আপনি পেরে এনেছেন দেখে ভালো লাগলো। যে কোন মুহূর্তে এটা নষ্ট হতে পারতো বা এর ভেতরের বীজগুলো নষ্ট হয়ে যেতে পারতো। হয়তো এখন লাউটা সংরক্ষণে থাকলো আপনার প্রতিবেশীর উপকারে আসবে এ থেকে আপনারাও বীজ নিতে পারেন। যাইহোক খুবই ভালো লেগেছে পোস্ট পড়ে।

 2 years ago 

ভাইয়া, লাউটা আমি পেরে আনিনি।হয়তো আপনি পোস্টটি ভালোভাবে খেয়াল করে পড়েননি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা বেশ ঝুকিপূর্ণ। লাউ যখন পেকে গিয়েছে অন‍্যদিকে গাছগুলো শুকিয়ে গেছে। গাছ যে লাউগুলোর ভাড় বহন করতে পারবে না এটা স্বাভাবিক। এক্ষেত্রে তাদের উচিত ছিল লাউ গুলো নামিয়ে রাখা। না হলে কারো মাথার উপর যদি পড়ে সত্যি একটা দূর্ঘটনা ঘটে যেতে পারে।

 2 years ago 

একদমই তাই ভাইয়া।পোস্টটি পড়ে সুন্দর মতামত করার জন্য ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much friend.💝

 2 years ago 

আমি ভেবেছিলাম প্রথমে লাউটা দিয়ে আপনি কোন রেসিপি তৈরি করেছেন পড়ে বুঝতে পারলাম।লাউ নিয়ে বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে একটি গাছ যখন শুকিয়ে যায় তখন সেই বড় ফলটির ভার বহন করতে পারে না। সেই ক্ষেত্রে
শুকনো লাউ কারো মাথার উপর পড়ে বড় ধরনের কোন বিপদ হতে পারত। আর দুর্ঘটনা বলে কয়ে আসে না।অনেক ধন্যবাদ আপু পোস্টটা পড়ে বেশ ভালো লাগলো

 2 years ago 

ঠিক বলেছেন আপু,বিপদ বলে আসে না।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের বাড়িতে এরকম কোন লাউ নেই বোন। দুই একটা যা ছিল ছাদের উপর, সেটা বতি হওয়ার আগে খেয়ে ফেলে দিয়েছি, পাকতে দেইনি। যাইহোক, তোমাদের পাশের বাড়ির ওই লোকটা অবশ্যই ভুল করছে কারণ এরকম পাকা লাউ যদি কারো মাথার উপর পড়ে, সে তো ভালো রকমের ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয়, লাউ গাছ থেকে লাউ গুলো নামিয়ে ফেলে দেয়া উচিত। আর যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে গোঁড়া কেটে দাও লাউ গাছের। হা হা হা..🤭🤭

 2 years ago 

আর যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে গোঁড়া কেটে দাও লাউ গাছের। হা হা হা..🤭🤭

দাদা,লাউ গাছ এমনিই মারা গেছে।এইজন্যই তো লাউটি হঠাৎ পড়লো চাল থেকে নিচে, যেটা খুবই বিপদজনক ছিল।ধন্যবাদ দাদা।

 2 years ago 

মরা গাছ গুলোর গোড়া কেটে তাহলে টেনে নামিয়ে দাও বোন। 🤭🤭

 2 years ago 

দাদা, চালে ওই একটিই লাউ ছিল।আর অন্যের গাছের গোড়া আমরা কেন কাটবো তবুও আমরা তাকে বলে দিয়েছি।কারন এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল।

 2 years ago 

গাছের গোড়া কাটার কথা তো আমি মজা করে বলেছিলাম বোন!🤭

 2 years ago 

হুম, বুঝেছি দাদা।☺️☺️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62177.10
ETH 1736.72
USDT 1.00
SBD 0.39