Diy-"মায়ের আঁচল অঙ্কন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

সকলকে জানাই মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও বেশ ভালো আছি।আজ আমি একটি আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

Diy-মায়ের আঁচল অঙ্কন:

IMG_20240512_222704.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে আজ মা দিবস।মা শব্দটি অতি ক্ষুদ্র হলেও এর অর্থ বৃহৎ।তাই শুধুমাত্র এই একটি দিন মা দিবসের জন্য কখনো-ই যথেষ্ট নয়, মায়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত-ই সমান মূল্যবান আমাদের কাছে।মায়ের আঁচল আমাদের শ্রেষ্ঠ আশ্রয়।মায়ের কোমল মমতা আমাদেরকে ভালোবাসতে শেখায়।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই এই কথাগুলি ভুলে যায়।তাই মা দিবস উপলক্ষে আজ একে ফেললাম মায়ের আঁচলের সুন্দর একটি চিত্র। যাইহোক এটি অঙ্কনের পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240512_222644.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.মার্কার পেন
4.রবার ও
5.কালো বলপেন

IMG_20240512_220221.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240512_220233.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে লাভ চিহ্ন একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240512_220244.jpg
এবারে পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।তারপর রবারের সাহায্যে পেন্সিল দাগ মুছে নিলাম।

ধাপঃ 3

IMG_20240512_220255.jpg
এবারে লাভ চিন্হিত অংশের একপাশে একজন নারীর প্রতিচ্ছবি অঙ্কন করলাম।

ধাপঃ 4

IMG_20240512_220311.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 5

IMG_20240512_222509.jpg
এবারে পেন দিয়ে একে নিলাম একইভাবে একটি বাচ্চার ছবি।

ধাপঃ 6

IMG_20240512_222524.jpg
এরপর মা ও শিশুর চোখ একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 7

IMG_20240512_222546.jpg
এখন আকাশি নীল রঙের পেন ও লাল রঙের মার্কার পেন দিয়ে মায়ের আঁচল ও তার বর্ডার একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240512_222603.jpg
সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের মধ্যে কালো রঙের বলপেন দিয়ে এবং কিছুটা পালকের ডিজাইন করে তার মধ্যে মা শব্দটি লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20240512_222628.jpg

IMG_20240512_222704.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "মায়ের আঁচল"।এটা অঙ্কনের পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মা কথাটির ছোট্ট অতি কিন্তু যেন ভাই। ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই।মা দিবসকে ঘিরে খুবই সুন্দর করে একটি মায়ের আঁচল এর আর্ট করে ফেললেন আপু। মায়ের আঁচল হচ্ছে আমাদের নিঃশ্বাস আমাদের বেঁচে থাকার অক্সিজেন। খুবই সুন্দর হয়েছে আপনার আজ মায়ের আঁচলের আর্টটি। ধন্যবাদ আপু আপনাকে। মাকে নিয়ে খুব সুন্দর করে মায়ের আঁচলের আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দিদি খুব সুন্দর কথা বলেছেন মা কথাটি ছোট্ট হলেও এর অর্থ খুবই বড়। মায়েদের জন্য শুধু এই একটি দিন যথেষ্ট নয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন যদি কেউ থাকে তাহলে তিনি হলেন মা। যিনি নিঃস্বার্থ ভাবে সন্তান কে ভালোবাসে। যাই হোক মা দিবসকে কেন্দ্র করে আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার করার জন্য বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মা দিবসকে সামনে রেখে চমৎকার একটি আর্ট আজ শেয়ার করেছেন দিদি।আপনার আর্টটি চমৎকার হয়েছে।মায়ের শাড়ির আঁচল সবচেয়ে সুন্দর অনুভূতি মেশানো থাকে সন্তানের জন্য। আপনি আর্টটিতে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন মা আর সন্তানের বন্ধনটি।ধন্যবাদ আপনাকে চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অব্যাহত থাকুক। মা দিবস উপলক্ষে দারুন একটি আর্ট শেয়ার করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে দিদি। মা দিবসের সাথে মিল রেখে চমৎকার আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে মায়ের চিত্র সুন্দর ভাবে লাভের মধ্যে ফুটিয়ে তুলেছেন। দেখতে বেশ ভালো লাগলো আপনার অসাধারণ এমন চিত্রাংকন।

 2 years ago 

পুরাই ইউনিক একটি পোস্ট আপনি আমাদের মাঝে দেখানোর চেষ্টা করছেন। যেখানে খুব সুন্দর করে একটি লাভ অঙ্কন করে নিয়েছেন। এবার তার মধ্যে একটি মেয়ে মানুষের মাথার আকৃতি। সব মিলিয়ে বেশ দারুন ছিল আপনার আর্ট করা।

 2 years ago 

মা দিবস উপলক্ষে চমৎকার একটি অংকন উপহার দিয়েছেন আপু। সত্যি মা শব্দটা কতটা গুরুত্ব আর অর্থ বহন করে একমাত্র নেক সন্তান বুঝতে পারে। বেশ গুছিয়ে ছবিটি অংকন করেছেন এবং আপনার উপস্থাপনা বরাবরের মতো সুন্দর ছিল। ধন্যবাদ আপু।

 2 years ago 

মা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আপনার অংকন করা চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মা দিবস উপলক্ষে অসাধারন একটি অংকন আমাদের মধ্যে শেয়ার করেছেন আপু। আপনার অংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মা শব্দটি ছোট হলেও এর অর্থ অনেক বড়। যেটা এই পৃথিবীতে কোন কিছুর সঙ্গে তুলনা করা চলে না। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38